বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০২:১৬ অপরাহ্ন
শিরোনাম :
জাতপাতের বাধা পেরিয়ে ভালোবাসার বিয়ে, পরিবারছাড়া উৎসব-রাত্রি চকরিয়ায় জন্মাষ্টমী মহোৎসব ও মহানামযজ্ঞ ৪ সেপ্টেম্বর কলাবাগানে নটরডেম কলেজের সাবেক শিক্ষক ধীরেন্দ্র কুমারের ঝুলন্ত লাশ উদ্ধার রংপুরে চারজনকে হত্যা: তদন্ত নিয়ে প্রশ্ন, বিচার দাবিতে উত্তাল রাজপথ বাংলাদেশ হিন্দু ছাত্র মহাজোট চট্টগ্রাম জেলা শাখার নতুন কমিটি অনুমোদন একটি পরিবারের স্বপ্নের নির্মম পরিসমাপ্তি: রংপুরে একই পরিবারের চারজন নিহত রাউজানে মন্দির থেকে স্বর্ণ-রৌপ্য চুরি, মুসলিম তরুণ গ্রেপ্তার রংপুরে চাঞ্চল্যকর চার খুনের ঘটনায় দুইজন আটক রংপুরে তালাবদ্ধ বাড়ি থেকে সাবেক শিক্ষক গণপতি চক্রবর্তীসহ একই পরিবারের ৪ জনের মরদেহ উদ্ধার ঝালকাঠির কাঠালিয়ায় হিন্দু পরিবারের তিন সদস্যকে কুপিয়ে গুরুতর আহত

আজ মহা শিব চতুর্দশী, ভক্তি-উপবাস ও পূজায় মুখর সনাতন ধর্মাবলম্বীরা।

  • প্রকাশিত: রবিবার, ১৫ ফেব্রুয়ারী, ২০২৬
  • ৩০৮ বার পড়া হয়েছে

আজ সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব মহা শিব চতুর্দশী (মহাশিবরাত্রি)। দিনটি শিবভক্তদের কাছে অত্যন্ত পবিত্র ও তাৎপর্যপূর্ণ। রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে মন্দিরগুলোতে চলছে বিশেষ পূজা-অর্চনা, রুদ্রাভিষেক, প্রদীপ প্রজ্বালন ও ভক্তিমূলক কীর্তন। শিবভক্তরা উপবাস পালন করে ভগবান শিবের মাথা দুধ,জল ঢেলে পরিবার ও নিজের মনস্কামনা প্রার্থনা করেন। সত্য সনাতন টিভি

 

সকাল থেকেই চট্টগ্রামের সীতাকুণ্ড চন্দ্রনাথধাম ও মহেশখালীর আদিনাথ মন্দির সহ দেশের বিভিন্ন জেলা ও উপজেলার শিবমন্দির ও শিবালয়ে ভক্তদের ঢল নেমেছে। তবে চতুদর্শী তিথি আরম্ভ হবে বিকেল

৫ টা ০৪ মিনিটে শেষ হবে পর দিন ১৬ ফেব্রুয়ারী বিকেল ৫ টা ৩৪ মিনিটে। তবে পুজো চলবে চার প্রহর : প্রথম প্রহর: সন্ধ্যা ৬:১১ – রাত ৯:২৩ দ্বিতীয় প্রহর: রাত ৯:২৩ – রাত ১২:৩৫ তৃতীয় প্রহর: রাত ১২:৩৫ – ভোর ৩:৪৭ চতুর্থ প্রহর: ভোর ৩:৪৭ – সকাল ৬:৫৯ মিনিটে। পুজো শুরু হলে ভক্তরা জল, দুধ, বেলপাতা, ধুতুরা, ফুল, চন্দন ও ফল নিবেদন করে মহাদেবের পূজা করবেন৷ সত্য সনাতন টিভি

 

 

মহাশিবরাত্রি উপলক্ষে বিভিন্ন মন্দিরে আয়োজন করা হয়েছে রুদ্রপাঠ, মহামৃত্যুঞ্জয় মন্ত্র জপ, শিবপুরাণ পাঠ এবং রাতব্যাপী জাগরণ। অনেক স্থানে ভক্তদের জন্য প্রসাদ বিতরণ ও বিশেষ ভোগের ব্যবস্থাও রাখা হয়েছে। সত্য সনাতন টিভি

 

ধর্মীয় নেতারা জানান, মহাশিবরাত্রি শুধু উপবাস বা আচার নয় এটি আত্মশুদ্ধি, সংযম ও মানবকল্যাণের শিক্ষা দেয়। শিবের আরাধনার মাধ্যমে মানুষ অশুভ শক্তি দূর করে শান্তি ও মঙ্গল কামনা করে থাকে।

 

 

মহা শিব চতুর্দশী উপলক্ষে সীতাকুণ্ড, আদিনাথ সহ বিভিন্ন মন্দির এলাকায় আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে বাড়তি নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। অনেক স্থানে স্বেচ্ছাসেবক দল ভক্তদের সার্বিক সহযোগিতায় নিয়োজিত রয়েছে। সত্য সনাতন টিভি

 

 

হিন্দু ধর্মমতে, এই তিথিতে ভগবান শিবের আরাধনা করলে পাপক্ষয় হয় এবং জীবনে শান্তি, সমৃদ্ধি ও মঙ্গল আসে। শাস্ত্র অনুযায়ী, মহাশিবরাত্রি হলো শিব-শক্তির মিলনের পবিত্র রাত। তাই এই দিনটি শিবভক্তদের কাছে বিশেষ গুরুত্বপূর্ণ।

 

দিনব্যাপী পূজা শেষে রাতে বিশেষ আরতি ও জাগরণ কর্মসূচির মধ্য দিয়ে উদযাপন সম্পন্ন হবে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
Theme Customized By BreakingNews