মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ১২:২৮ পূর্বাহ্ন
শিরোনাম :
৪০ কেজি ওজনের ত্রিশূলসহ যুবক গ্রেপ্তার রংপুরে একই পরিবারের চারজন হত্যাসহ সহিংসতার প্রতিবাদে চট্টগ্রামে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল রংপুরের হত্যাকাণ্ডকে রহস্যজনক দাবি করে বিচার বিভাগীয় তদন্ত ও দোষীদের শাস্তির দাবি ঐক্য পরিষদের পটিয়ায় শ্রীশ্রী বাবা লোকনাথ ব্রহ্মচারীর ২৯৬তম আবির্ভাব দিবস উপলক্ষে বিশ্বশান্তি গীতা পুষ্পযজ্ঞ ব্রেন স্ট্রোকে শয্যাশায়ী বিরণ আচার্য্য, চিকিৎসায় প্রয়োজন আর্থিক সহায়তা মীরসরাইয়ে পূজা উদযাপন পরিষদের দ্বিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হিন্দু পরিবারের জমি দখলের অভিযোগে ৪ জনের বিরুদ্ধে থানায় জিডি বাংলাদেশে হিন্দু পরিবারে হামলা নিয়ে ভারতের উদ্বেগ রাধা-কৃষ্ণের প্রেমলীলা ও হরিনামে মুখর রাঙ্গুনিয়া, ভক্তির আবেশে শেষ হলো ঝুলনযাত্রা বাগেরহাটে, রামপালে সনাতনী স্বেচ্ছাসেবী ফাউন্ডেশনের উদ্যোগে বিদ্যাপীঠের উদ্বোধন

৪৬তম মহতী ধর্মসভা ও মহানামযজ্ঞে মুখর কক্সবাজার চাউল বাজার

  • প্রকাশিত: রবিবার, ১ মার্চ, ২০২৬
  • ১৪০ বার পড়া হয়েছে

কক্সবাজার চাউল বাজার গীতা সংঘ কর্তৃক প্রতিষ্ঠিত সার্বজনীন শ্রী শ্রী কৃষ্ণানন্দধাম মহোৎসব উদযাপন পরিষদের উদ্যোগে ৪৬তম মহতী ধর্মসভা ও ষোড়শ প্রহর ব্যাপী মহানামযজ্ঞ অনুষ্ঠিত হয়েছে। ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে বিপুল সংখ্যক ভক্ত-শ্রোতার উপস্থিতিতে অনুষ্ঠানটি সম্পন্ন হয়।

মঙ্গল প্রদীপ প্রজ্বলন ও পবিত্র গীতাপাঠের মধ্য দিয়ে অনুষ্ঠানের শুভ উদ্বোধন করা হয়। শ্রীমদ্ভাগবত আস্বাদন করেন বিশিষ্ট ভাগবতীয় পাঠক ডা. শ্রী কমল হরি পাল। প্রধান ধর্মীয় আলোচক হিসেবে বক্তব্য রাখেন শ্রী শ্রী গৌরাঙ্গ বাড়ী সেবাশ্রমের অধ্যক্ষ শ্রীল স্বরূপ দাস বাবাজী। ধর্মীয় আলোচনায় অংশ নেন উখিয়া ডিগ্রি কলেজের সাবেক অধ্যক্ষ শ্রী অজিত কুমার দাশ।

অধিবাস কীর্তন পরিবেশন করেন বৈষ্ণব প্রবর শ্রী নীল কৃষ্ণ রুদ্র ও বৈষ্ণব প্রবর শ্রী অধর দত্ত। পৌরহিত্যের দায়িত্ব পালন করেন বৈষ্ণব প্রবর শ্রী বাদল চক্রবর্তী। অনুষ্ঠানে বিশেষ আকর্ষণ হিসেবে ধর্মীয় সাংস্কৃতিক পরিবেশনা উপস্থাপন করে টিম বৃষ্টি, যা উপস্থিত ভক্তদের মাঝে ব্যাপক সাড়া ফেলে।

মহোৎসব উদযাপন পরিষদ কমিটির সভাপতি শ্রী বিকাশ দাশ গুপ্ত এবং সাধারণ সম্পাদক শ্রী সেবক পালসহ কমিটির অন্যান্য নেতৃবৃন্দ ও সনাতন ধর্মাবলম্বীরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

আয়োজকরা জানান, এই মহতী ধর্মসভা ও মহানামযজ্ঞ সনাতন ধর্মের প্রচার-প্রসার এবং ভক্তদের মাঝে আধ্যাত্মিক চেতনা জাগ্রত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
Theme Customized By BreakingNews