বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬, ০৯:৪৬ পূর্বাহ্ন
শিরোনাম :
ইতিহাসের আরেকটি অধ্যায়ের অবসান: নোয়াখালীতে ভেঙে ফেলা হলো ৫০০ বছরের প্রাচীন সমাধি-মঠ ধর্মীয় ভাবগাম্ভীর্যে শরীয়তপুরে শুরু হচ্ছে শ্রীশ্রী জগন্নাথদেবের রথযাত্রা মহোৎসব পেকুয়ায় বন্যার্তদের দ্বিতীয় দফায় শুকনো খাবার বিতরণ আগামীকাল রথযাত্রা, ভক্তদের টানে পথে নামেন জগন্নাথ, বলভদ্র ও সুভদ্রা ফরিদপুরে রথযাত্রা ও উল্টো রথযাত্রা উপলক্ষে জেলা পুলিশের মতবিনিময় সভা অনুষ্ঠিত ফরিদপুরে ইসকনের উদ্যোগে ৯ দিনব্যাপী শ্রীশ্রী জগন্নাথদেবের রথযাত্রা ‌মহোৎসব শুরু ১৬ জুলাই জয় শ্রী শ্রী চৈতন্য মহাপ্রভুর লীলা ক্ষেত্র মন্দির (গ্রুপ)’–এর উদ্যোগে রংপুরের পীরগঞ্জে মহতী শ্রীগীতা দান অনুষ্ঠান টিউশনির বকেয়া টাকা চাইতেই শিক্ষক সিঁথি সীমিতার ওপর নৃশংস হামলা এইচএসসি পরীক্ষা ভালো না হওয়ায় আত্মহত্যা, রাজশাহীতে প্রাণ হারালেন দিশা রানী মহন্ত বয়স্ক ভাতা আনতে গিয়ে প্রবীণের দুই আঙুল বিচ্ছিন্নের অভিযোগ: নরসিংদী পৌরসভায় মানবিকতা নিয়ে প্রশ্ন

দীপু চন্দ্র দাস হত্যার প্রতিবাদে খুলনায় মানববন্ধন ও বিক্ষোভ মিছিল

  • প্রকাশিত: শনিবার, ২৭ ডিসেম্বর, ২০২৫
  • ১৬৮ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক :

দীপু চন্দ্র দাস হত্যার প্রতিবাদে খুলনায় মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। গত ২৬ শে ডিসেম্বর শুক্রবার বিকেল সাড়ে ০৩ ঘটিকায় খুলনা প্রেসক্লাবের সামনে বাংলাদেশ জাতীয় হিন্দু ছাত্র মহাজোট ও যুব মহাজোট খুলনা জেলা শাখার উদ্যোগে এ কর্মসূচি পালন করা হয়।

 

মানববন্ধনে সংগঠনের নেতাকর্মীরা ব্যানার, ফেস্টুন ও প্ল্যাকার্ড হাতে নিয়ে হত্যাকাণ্ডের তীব্র নিন্দা জানান। এ সময় বক্তারা বলেন, দীপু চন্দ্র দাসের প্রকৃত হত্যাকারীদের দ্রুত শনাক্ত করে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে। তারা আরও বলেন, প্রকৃত অপরাধীদের বিচার না হওয়ায় এ ধরনের হত্যাকাণ্ড বারবার ঘটছে, যা সমাজে ভয় ও নিরাপত্তাহীনতা তৈরি করছে। “সত্য সনাতন টিভি”

 

মানববন্ধন শেষে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি খুলনা শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে জজ কোর্ট মোড়ে এসে শেষ হয়।

 

বিক্ষোভ মিছিল শেষে বাংলাদেশ জাতীয় হিন্দু ছাত্র মহাজোট খুলনা জেলা শাখার সদস্য সচিব পলক দাস বলেন, “আর কত দীপু এভাবে মিথ্যা অবমাননায় জীবন দেবে? আর কত দীপু জীবন দিলে বাংলার হিন্দুরা স্বাধীনভাবে চলতে পারবে?”

 

তিনি অবিলম্বে দীপু চন্দ্র দাস হত্যার সুষ্ঠু তদন্ত ও দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
Theme Customized By BreakingNews