বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬, ০৫:৪০ পূর্বাহ্ন
শিরোনাম :
ইতিহাসের আরেকটি অধ্যায়ের অবসান: নোয়াখালীতে ভেঙে ফেলা হলো ৫০০ বছরের প্রাচীন সমাধি-মঠ ধর্মীয় ভাবগাম্ভীর্যে শরীয়তপুরে শুরু হচ্ছে শ্রীশ্রী জগন্নাথদেবের রথযাত্রা মহোৎসব পেকুয়ায় বন্যার্তদের দ্বিতীয় দফায় শুকনো খাবার বিতরণ আগামীকাল রথযাত্রা, ভক্তদের টানে পথে নামেন জগন্নাথ, বলভদ্র ও সুভদ্রা ফরিদপুরে রথযাত্রা ও উল্টো রথযাত্রা উপলক্ষে জেলা পুলিশের মতবিনিময় সভা অনুষ্ঠিত ফরিদপুরে ইসকনের উদ্যোগে ৯ দিনব্যাপী শ্রীশ্রী জগন্নাথদেবের রথযাত্রা ‌মহোৎসব শুরু ১৬ জুলাই জয় শ্রী শ্রী চৈতন্য মহাপ্রভুর লীলা ক্ষেত্র মন্দির (গ্রুপ)’–এর উদ্যোগে রংপুরের পীরগঞ্জে মহতী শ্রীগীতা দান অনুষ্ঠান টিউশনির বকেয়া টাকা চাইতেই শিক্ষক সিঁথি সীমিতার ওপর নৃশংস হামলা এইচএসসি পরীক্ষা ভালো না হওয়ায় আত্মহত্যা, রাজশাহীতে প্রাণ হারালেন দিশা রানী মহন্ত বয়স্ক ভাতা আনতে গিয়ে প্রবীণের দুই আঙুল বিচ্ছিন্নের অভিযোগ: নরসিংদী পৌরসভায় মানবিকতা নিয়ে প্রশ্ন

একযোগে সারাদেশে সাম্প্রদায়িক সহিংসতার বিরুদ্ধে বিক্ষোভ সমাবেশের ডাক দিয়েছে সংখ্যালঘু ঐক্যমোর্চা।

  • প্রকাশিত: বুধবার, ১০ ডিসেম্বর, ২০২৫
  • ২০১ বার পড়া হয়েছে

সাম্প্রতিক সময়ে সংখ্যালঘু সম্প্রদায়ের ওপর ধারাবাহিক হামলা ও কয়েকটি হত্যাকাণ্ডের প্রতিবাদে সারা দেশে একযোগে বিক্ষোভ সমাবেশের ঘোষণা দিয়েছে সংখ্যালঘু ঐক্যমঞ্চ। আগামী ১২ ডিসেম্বর, শুক্রবার সকাল সাড়ে ১০ ঘটিকা ঢাকা সহ দেশের বিভিন্ন জেলায় এই সমাবেশ অনুষ্ঠিত হবে।

 

ঢাকায় কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে জাতীয় প্রেস ক্লাব চত্বরে সমাবেশ ও বিক্ষোভ মিছিল হবে। আয়োজকদের ভাষ্য, সাম্প্রতিক ঘটনাপ্রবাহে জনগণের মধ্যে যে উদ্বেগ তৈরি হয়েছে, সেটি তুলে ধরতেই এই উদ্যোগ। “সত্য সনাতন টিভি”

 

সংগঠনটির পক্ষ থেকে বলা হয়েছে, দেশের বিভিন্ন এলাকায় সংখ্যালঘুদের ওপর সহিংসতা বাড়ছে। রংপুরের তারাগঞ্জে বীর মুক্তিযোদ্ধা শিক্ষক যোগেশ চন্দ্র রায় ও তাঁর স্ত্রী সুবর্ণা রায়, সিরাজগঞ্জের সালনায় মৎস্য ব্যবসায়ী উৎপল সরকার, এবং নরসিংদীর রায়পুরায় স্বর্ণ ব্যবসায়ী প্রান্ততোষ কর্মকার হত্যার ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছে তারা। এসব ঘটনার প্রতিবাদ ও বিচার দাবি করেই এই বিক্ষোভের ডাক দেওয়া হয়েছে। “সত্য সনাতন টিভি”

 

 

সংগঠনটির নেতারা বলেন, সাম্প্রদায়িক সহিংসতার বিরুদ্ধে জনমত তৈরি এবং নিরাপদ সহাবস্থানের দাবি তুলে ধরতেই এই কর্মসূচি নেওয়া হয়েছে। তাঁদের দাবি, দেশের বিভিন্ন স্থানে প্রতিনিয়ত ঘটে চলা হামলা, ভাঙচুর ও নির্যাতনের বিরুদ্ধে সমাজের সব স্তরের মানুষকে এগিয়ে আসতে হবে।

 

আয়োজকেরা শান্তিপূর্ণভাবে সমাবেশে যোগ দেওয়ার জন্য সংশ্লিষ্ট সবার প্রতি আহ্বান জানিয়েছেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
Theme Customized By BreakingNews