মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ০৬:০৪ পূর্বাহ্ন
শিরোনাম :
রংপুরে চারজনকে হত্যা: তদন্ত নিয়ে প্রশ্ন, বিচার দাবিতে উত্তাল রাজপথ বাংলাদেশ হিন্দু ছাত্র মহাজোট চট্টগ্রাম জেলা শাখার নতুন কমিটি অনুমোদন একটি পরিবারের স্বপ্নের নির্মম পরিসমাপ্তি: রংপুরে একই পরিবারের চারজন নিহত রাউজানে মন্দির থেকে স্বর্ণ-রৌপ্য চুরি, মুসলিম তরুণ গ্রেপ্তার রংপুরে চাঞ্চল্যকর চার খুনের ঘটনায় দুইজন আটক রংপুরে তালাবদ্ধ বাড়ি থেকে সাবেক শিক্ষক গণপতি চক্রবর্তীসহ একই পরিবারের ৪ জনের মরদেহ উদ্ধার ঝালকাঠির কাঠালিয়ায় হিন্দু পরিবারের তিন সদস্যকে কুপিয়ে গুরুতর আহত রংপুরের, মাহিগঞ্জে গোবিন্দ মন্দিরে গীতা স্কুলের উদ্বোধন, শিশু-কিশোরদের হাতে শ্রীমদ্ভগবদ্গীতা মহানগর পূজা কমিটির নতুন নেতৃত্বকে ঢাকেশ্বরী মাতৃসেবা সংঘের শুভেচ্ছা রাঙ্গুনিয়ায় ‘চন্দ্রলোক’ ভাবনায় গণেশ চতুর্থীর আয়োজন, প্রতিমা গড়ছেন তমল পাল

ঠাকুরবাড়ি রাধাকৃষ্ণ মন্দিরে মূর্তি ভাঙচুরের চেষ্টা, হাতে নাতে আটক এক যুবক

  • প্রকাশিত: রবিবার, ৯ নভেম্বর, ২০২৫
  • ৩২৭ বার পড়া হয়েছে

ফরিদপুর জেলার নগরকান্দা উপজেলার তালমা ইউনিয়নের ঠাকুরবাড়ি রাধাকৃষ্ণ মন্দিরে মূর্তি ভাঙচুরের চেষ্টা করার সময় এক ব্যক্তিকে স্থানীয়রা হাতে নাতে আটক করেছে। “সত্য সনাতন টিভি”

 

স্থানীয় সূত্রে জানা গেছে, শনিবার রাত প্রায় ৯টার দিকে ওই ব্যক্তি মন্দিরে প্রবেশ করে রাধাকৃষ্ণের মূর্তি ভাঙচুরের চেষ্টা করে। ঘটনাটি টের পেয়ে স্থানীয় ভক্ত ও এলাকাবাসী দ্রুত মন্দিরে পৌঁছে তাকে আটক করে। পরে তাকে স্থানীয় প্রশাসনের কাছে হস্তান্তর করা হয়। “সত্য সনাতন টিভি”

 

এ ঘটনায় এলাকায় উত্তেজনা সৃষ্টি হলেও বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে বলে জানিয়েছে স্থানীয় প্রশাসন। “সত্য সনাতন টিভি”

 

নগরকান্দা থানার অফিসার ইনচার্জ (ওসি) বলেন,

“ঘটনাটি আমরা গুরুত্বের সঙ্গে তদন্ত করছি। আটক ব্যক্তিকে জিজ্ঞাসাবাদ চলছে। আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।”

 

মন্দির পরিচালনা কমিটির সভাপতি বলেন,

“মন্দিরে এমন ন্যক্কারজনক ঘটনার নিন্দা জানাই। দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি চাই, যাতে ভবিষ্যতে কেউ ধর্মীয় স্থানে এমন অপকর্মে জড়াতে সাহস না পায়।”

 

এ ঘটনায় এলাকায় ধর্মপ্রাণ মানুষের মধ্যে ক্ষোভ ও উদ্বেগের সৃষ্টি হয়েছে। তবে স্থানীয় জনপ্রতিনিধি ও প্রশাসনের উদ্যোগে পরিস্থিতি দ্রুত নিয়ন্ত্রণে আসে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
Theme Customized By BreakingNews