মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ০৬:০৮ পূর্বাহ্ন
শিরোনাম :
রংপুরে চারজনকে হত্যা: তদন্ত নিয়ে প্রশ্ন, বিচার দাবিতে উত্তাল রাজপথ বাংলাদেশ হিন্দু ছাত্র মহাজোট চট্টগ্রাম জেলা শাখার নতুন কমিটি অনুমোদন একটি পরিবারের স্বপ্নের নির্মম পরিসমাপ্তি: রংপুরে একই পরিবারের চারজন নিহত রাউজানে মন্দির থেকে স্বর্ণ-রৌপ্য চুরি, মুসলিম তরুণ গ্রেপ্তার রংপুরে চাঞ্চল্যকর চার খুনের ঘটনায় দুইজন আটক রংপুরে তালাবদ্ধ বাড়ি থেকে সাবেক শিক্ষক গণপতি চক্রবর্তীসহ একই পরিবারের ৪ জনের মরদেহ উদ্ধার ঝালকাঠির কাঠালিয়ায় হিন্দু পরিবারের তিন সদস্যকে কুপিয়ে গুরুতর আহত রংপুরের, মাহিগঞ্জে গোবিন্দ মন্দিরে গীতা স্কুলের উদ্বোধন, শিশু-কিশোরদের হাতে শ্রীমদ্ভগবদ্গীতা মহানগর পূজা কমিটির নতুন নেতৃত্বকে ঢাকেশ্বরী মাতৃসেবা সংঘের শুভেচ্ছা রাঙ্গুনিয়ায় ‘চন্দ্রলোক’ ভাবনায় গণেশ চতুর্থীর আয়োজন, প্রতিমা গড়ছেন তমল পাল

যশোরের কেশবপুরে মন্দিরে চুরি, ১২ লাখ টাকার স্বর্ণালংকার ও পূজাসামগ্রী লুট

  • প্রকাশিত: বুধবার, ১৫ অক্টোবর, ২০২৫
  • ৩৯৪ বার পড়া হয়েছে

যশোরের কেশবপুর উপজেলার বালিয়াডাঙ্গা সার্বজনীন দেবালয় মন্দিরে চুরির ঘটনা ঘটেছে। গত১২ অক্টোবর রোববার গভীর রাতে দুর্বৃত্তরা মন্দিরে প্রবেশ করে বিভিন্ন বিগ্রহের স্বর্ণালংকার ও মূল্যবান পূজাসামগ্রী চুরি করে নিয়ে যায়।

 

মন্দির কর্তৃপক্ষের তথ্য অনুযায়ী, চোরেরা কালীমন্দির, জগন্নাথ মন্দির ও শিবমন্দিরের তালা ভেঙে ভেতরে প্রবেশ করে। তারা কষ্টিপাথরের তৈরি শালগ্রাম শিলা, স্বর্ণালংকারসহ প্রায় ১২ লাখ টাকার মালামাল নিয়ে গেছে বলে জানা গেছে।

 

বালিয়াডাঙ্গা সার্বজনীন দেবালয় মন্দিরের সাধারণ সম্পাদক উত্তম কুমার ঘোষ বলেন, “রোববার রাতে চোরেরা মন্দিরের তিনটি অংশের তালা ভেঙে স্বর্ণালংকার ও পূজার সামগ্রী নিয়ে যায়। আমরা থানায় লিখিত অভিযোগ দাখিলের প্রস্তুতি নিচ্ছি।”

 

 

খবর পেয়ে সোমবার ১৩ই অক্টোবর সকালে কেশবপুর থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে।

 

কেশবপুর থানার উপ-পরিদর্শক (এসআই) লিটন কুমার দাস বলেন, “আমরা ঘটনাস্থল পরিদর্শন করেছি। বিষয়টি তদন্তাধীন রয়েছে। চুরির সঙ্গে জড়িতদের শনাক্ত ও গ্রেফতারের চেষ্টা চলছে।”

 

স্থানীয় হিন্দু সম্প্রদায়ের মধ্যে ঘটনাটি নিয়ে ক্ষোভ ও উদ্বেগ বিরাজ করছে। তারা দ্রুত দোষীদের শনাক্ত করে আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
Theme Customized By BreakingNews