বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬, ০১:৫৮ অপরাহ্ন
শিরোনাম :
ইতিহাসের আরেকটি অধ্যায়ের অবসান: নোয়াখালীতে ভেঙে ফেলা হলো ৫০০ বছরের প্রাচীন সমাধি-মঠ ধর্মীয় ভাবগাম্ভীর্যে শরীয়তপুরে শুরু হচ্ছে শ্রীশ্রী জগন্নাথদেবের রথযাত্রা মহোৎসব পেকুয়ায় বন্যার্তদের দ্বিতীয় দফায় শুকনো খাবার বিতরণ আগামীকাল রথযাত্রা, ভক্তদের টানে পথে নামেন জগন্নাথ, বলভদ্র ও সুভদ্রা ফরিদপুরে রথযাত্রা ও উল্টো রথযাত্রা উপলক্ষে জেলা পুলিশের মতবিনিময় সভা অনুষ্ঠিত ফরিদপুরে ইসকনের উদ্যোগে ৯ দিনব্যাপী শ্রীশ্রী জগন্নাথদেবের রথযাত্রা ‌মহোৎসব শুরু ১৬ জুলাই জয় শ্রী শ্রী চৈতন্য মহাপ্রভুর লীলা ক্ষেত্র মন্দির (গ্রুপ)’–এর উদ্যোগে রংপুরের পীরগঞ্জে মহতী শ্রীগীতা দান অনুষ্ঠান টিউশনির বকেয়া টাকা চাইতেই শিক্ষক সিঁথি সীমিতার ওপর নৃশংস হামলা এইচএসসি পরীক্ষা ভালো না হওয়ায় আত্মহত্যা, রাজশাহীতে প্রাণ হারালেন দিশা রানী মহন্ত বয়স্ক ভাতা আনতে গিয়ে প্রবীণের দুই আঙুল বিচ্ছিন্নের অভিযোগ: নরসিংদী পৌরসভায় মানবিকতা নিয়ে প্রশ্ন

চট্টগ্রামে হনুমান জয়ন্তী উপলক্ষে বর্ণাঢ্য মঙ্গলশোভাযাত্রা

  • প্রকাশিত: বুধবার, ১ এপ্রিল, ২০২৬
  • ১৮৩ বার পড়া হয়েছে

চট্টগ্রাম নগরীতে হনুমান জয়ন্তী উপলক্ষে আয়োজিত মঙ্গলশোভাযাত্রা বর্ণাঢ্য আয়োজনে উদ্বোধন করা হয়েছে। বুধবার সকালে নগরীর জেএমসেন হল প্রাঙ্গণ থেকে শোভাযাত্রাটি শুরু হয়।

 

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেন বলেন, চট্টগ্রাম একটি বহুজাতিক ও বহু ধর্মাবলম্বী মানুষের শহর। এই নগরীকে উন্নত, নিরাপদ ও বাসযোগ্য করতে হলে সব ধর্ম-বর্ণের মানুষের সম্মিলিত দায়িত্ববোধ প্রয়োজন। সত্য সনাতন টিভি

 

তিনি নগরবাসীকে পরিবেশ সচেতন হওয়ার আহ্বান জানিয়ে বলেন, ড্রেন ও নালায় ময়লা ফেলা বন্ধ না করলে জলাবদ্ধতা সমস্যার স্থায়ী সমাধান সম্ভব নয়। গত বছরের তুলনায় জলাবদ্ধতা পরিস্থিতির উন্নতি হয়েছে উল্লেখ করে তিনি জানান, চলতি বছরে এ সমস্যা আরও কমিয়ে আনার লক্ষ্য নিয়ে কাজ করছে সিটি করপোরেশন।

 

ডেঙ্গু প্রতিরোধে নাগরিকদের সক্রিয় অংশগ্রহণের ওপর গুরুত্বারোপ করে মেয়র বলেন, বাসাবাড়ির আশপাশ পরিষ্কার রাখা এবং কোথাও পানি জমে না থাকার বিষয়টি নিশ্চিত করতে হবে। সত্য সনাতন টিভি

 

মেয়র আরও বলেন, “চট্টগ্রামকে এমন একটি শহরে পরিণত করতে চাই, যেখানে সব ধর্মের মানুষ নিরাপদে ও স্বাচ্ছন্দ্যে তাদের উৎসব পালন করতে পারবেন। কোনো ধরনের বৈষম্য বা অনিরাপত্তা এখানে স্থান পাবে না।”

 

অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে আবুল হাশেম বক্কর সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখার ওপর গুরুত্বারোপ করেন। তিনি বলেন, পারস্পরিক শ্রদ্ধা ও অংশগ্রহণের মাধ্যমে বিভিন্ন সম্প্রদায়ের মধ্যে সম্পর্ক আরও দৃঢ় হবে। সত্য সনাতন টিভি

 

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন হনুমান জয়ন্তী উদযাপন পরিষদের সভাপতি শুভ দাশগুপ্ত। স্বাগত বক্তব্য দেন সংগঠনের প্রতিষ্ঠাতা উপদেষ্টা বিপ্লব দে পার্থ। এছাড়াও বিভিন্ন সামাজিক ও ধর্মীয় সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

 

উৎসব উপলক্ষে আয়োজিত মঙ্গলশোভাযাত্রায় বিভিন্ন বয়সী মানুষের অংশগ্রহণ ছিল চোখে পড়ার মতো। রঙিন সাজসজ্জা, ব্যানার ও ধর্মীয় প্রতীক নিয়ে শোভাযাত্রাটি নগরীর গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে।

 

মেয়র পুনর্ব্যক্ত করেন, “চট্টগ্রাম শহরে একজন ব্যক্তিও অনিরাপদে থাকবে না এটাই আমাদের অঙ্গীকার।”

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
Theme Customized By BreakingNews