1. sottosanatontv@gamil.com : সত্য সনাতন : সত্য সনাতন
  2. sourav@gmail.com : সৌরভ কর্মকার : সৌরভ কর্মকার
  3. info@www.sottosanatontv.com : সত্য সনাতন :
শনিবার, ০৯ মে ২০২৬, ০৩:৩৩ অপরাহ্ন
শিরোনাম :
আজ রাতে চট্টগ্রামে মঞ্চ মাতাবে ৯টি সনাতনী ব্যান্ড দল চিন্ময় কৃষ্ণ দাসের জামিন প্রশ্নে হাইকোর্টের রায় রবিবার পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিলেন শুভেন্দু অধিকারী দুপচাঁচিয়া খানপুরে সনাতন ধর্মাবলম্বীদের উৎসবে এমপি মহিত তালুকদারের সম্প্রীতির বার্তা। আনোয়ারায় অসহায় পরিবারের সহায়তায় এগিয়ে এলো সনাতনী অধিকার আন্দোলন। দায়িত্ব গ্রহণের পর সুবর্ণা ঠাকুরকে মতুয়া মিশনের শুভেচ্ছা দিঘীনালায় গীতা শিক্ষার্থীদের মাঝে শিক্ষা সামগ্রী বিতরণ বিশ্বআজ কবি রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মদিন টিম আরাধ্যার আত্মপ্রকাশ উপলক্ষে বর্ণাঢ্য অনুষ্ঠানের আয়োজন। সাঁতারে জেলা সেরা রাঙ্গুনিয়ার সনাতনী কন্যা পায়েল নাথ

ঢাকায় সংখ্যালঘু নির্যাতনের অভিযোগে মানববন্ধন, তদন্ত ও সুরক্ষা আইনের দাবি।

নিজস্ব প্রতিবেদক : আকাশ কুমার মহন্ত | ঢাকা প্রতিনিধি
  • প্রকাশিত: শনিবার, ১৪ মার্চ, ২০২৬
  • ৭৭ বার পড়া হয়েছে

জাতীয় সংসদ নির্বাচন পরবর্তী এক মাসে দেশজুড়ে সংখ্যালঘু সম্প্রদায়ের ওপর হামলার অভিযোগ তুলে প্রতিবাদ কর্মসূচি পালন করেছে বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ ও সমমনা সংগঠনগুলো। শুক্রবার রাজধানীর জাতীয় প্রেস ক্লাবের সামনে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল থেকে সাম্প্রদায়িক সহিংসতার ঘটনাগুলোর দ্রুত তদন্ত, জড়িতদের গ্রেপ্তার এবং সংখ্যালঘু সুরক্ষা আইন প্রণয়নের দাবি জানানো হয়। সত্য সনাতন টিভি

 

মানববন্ধনে বক্তারা বলেন, নির্বাচনের আগে বিভিন্ন রাজনৈতিক দল সংখ্যালঘুদের নিরাপত্তা নিশ্চিত করার প্রতিশ্রুতি দিয়েছিল। কিন্তু নির্বাচন শেষে অল্প সময়ের মধ্যেই দেশের বিভিন্ন স্থানে হত্যা, ধর্ষণ, অগ্নিসংযোগ, মন্দিরে হামলা ও লুটপাটের মতো একাধিক ঘটনা ঘটেছে বলে তারা অভিযোগ করেন। এসব ঘটনায় সংখ্যালঘু সম্প্রদায়ের মধ্যে উদ্বেগ ও আতঙ্ক তৈরি হয়েছে বলে উল্লেখ করা হয়।

 

আয়োজকদের দাবি, নির্বাচন–পরবর্তী এক মাসে দেশব্যাপী প্রায় অর্ধশতাধিক সাম্প্রদায়িক সহিংসতার ঘটনা ঘটেছে। এসব ঘটনার মধ্যে ভোলা, চট্টগ্রাম, বগুড়া, কক্সবাজার, যশোর, ময়মনসিংহ, গাইবান্ধা, কুমিল্লা, সাতক্ষীরা ও ফেনীসহ বিভিন্ন জেলার ঘটনা উল্লেখ করা হয়। কোথাও হত্যাকাণ্ড, কোথাও ধর্ষণ, আবার কোথাও মন্দির ভাঙচুর ও অগ্নিসংযোগের অভিযোগ তুলে বক্তারা বলেন, দোষীদের দ্রুত আইনের আওতায় আনতে হবে। সত্য সনাতন টিভি

 

সমাবেশে বক্তারা আরও বলেন, অসাম্প্রদায়িক ও মানবিক রাষ্ট্র গঠনের যে অঙ্গীকার দেওয়া হয়েছিল, তা বাস্তবায়নে সরকারকে দৃশ্যমান পদক্ষেপ নিতে হবে। সংখ্যালঘুদের নিরাপত্তা নিশ্চিত করতে পৃথক সংখ্যালঘু সুরক্ষা আইন প্রণয়ন, সংখ্যালঘু কমিশন গঠন এবং একটি পৃথক মন্ত্রণালয় প্রতিষ্ঠার দাবিও জানানো হয়। সত্য সনাতন টিভি

 

বক্তারা বলেন, নির্বাচন চলাকালে ভোটের আগে যেভাবে শান্তিপূর্ণ পরিবেশ নিশ্চিত করা হয়েছিল, সেই ধারা অব্যাহত রাখতে হবে। সাম্প্রদায়িক সহিংসতা রোধে প্রশাসনকে আরও সক্রিয় হওয়ার আহ্বান জানানো হয়।

 

মানববন্ধন শেষে কয়েক শতাধিক নেতাকর্মী প্রেস ক্লাব এলাকা থেকে বিক্ষোভ মিছিল বের করেন। মিছিলটি পল্টন মোড় ঘুরে আবার প্রেস ক্লাবের সামনে এসে শেষ হয়।

 

সমাবেশে বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতারা বক্তব্য দেন এবং সাম্প্রদায়িক সহিংসতার বিরুদ্ধে সম্মিলিত প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানান। রাজধানীর বাইরে দেশের বিভিন্ন জেলা ও মহানগরেও একই দাবিতে মানববন্ধন ও প্রতিবাদ কর্মসূচি পালিত হয়েছে বলে আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট