1. sottosanatontv@gamil.com : সত্য সনাতন : সত্য সনাতন
  2. sourav@gmail.com : সৌরভ কর্মকার : সৌরভ কর্মকার
  3. info@www.sottosanatontv.com : সত্য সনাতন :
সোমবার, ০১ জুন ২০২৬, ০২:২২ পূর্বাহ্ন
শিরোনাম :
ধর্মান্তরের পর সনাতন ধর্মে প্রত্যাবর্তন, বাগেরহাটে শিক্ষার্থীর শুদ্ধি যজ্ঞ সম্পন্ন তীর্থ ভ্রমণ শেষে পাতালকালী মন্দিরে ৪৫ হাজার টাকা অনুদান দিল কালী-কীর্তন টিম বাংলাদেশ ফটিকছড়িতে ভ্রমণ শেষে ফেরার পথে প্রাণ গেল দুই হিন্দু কিশোরের মৌলভীবাজারে মন্দিরে চুরি, গোপাল বিগ্রহসহ পূজার সামগ্রী উধাও ফরিদপুরে প্রথমবারের মতো “কালী কীর্তন” অনুষ্ঠিত আধ্যাত্মিক চেতনায় উদযাপিত হবে স্বামী রবীশ্বরানন্দ পুরী মহারাজের শুভ আবির্ভাব তিথি বাংলাদেশ হিন্দু মহাজোট সোনাতলা উপজেলার আংশিক কমিটি গঠন; সভাপতি চন্দন, সাধারণ সম্পাদক দয়াল ফরিদপুরে ‘সনাতনী ঐক্য ধারা’র পরিচিতি ও আলোচনা সভা অনুষ্ঠিত। “সেবাই ধর্ম” এই প্রত্যয়ে নালিতাবাড়ীতে ‘রাম সেবক সংঘ’-এর আত্মপ্রকাশ দক্ষিণ রাউজান কেন্দ্রীয় শ্রীশ্রী মা মগদ্ধেশ্বরী ও গঙ্গা মন্দিরে মতবিনিময় সভা অনুষ্ঠিত

দীপু চন্দ্র দাস হত্যাকাণ্ডের প্রতিবাদে চট্টগ্রামে মানববন্ধন ও বিক্ষোভ

নিজস্ব প্রতিবেদক : কাঞ্চন শর্মা | চট্টগ্রাম প্রতিনিধি
  • প্রকাশিত: রবিবার, ২১ ডিসেম্বর, ২০২৫
  • ১০৬ বার পড়া হয়েছে

ময়মনসিংহের ভালুকায় গার্মেন্টস কর্মী দীপু চন্দ্র দাসকে ধর্ম অবমাননার মিথ্যা অভিযোগে জনসম্মুখে পিটিয়ে ও পুড়িয়ে নৃশংসভাবে হত্যার প্রতিবাদে চট্টগ্রামের চেরাগী পাহাড় মোড়ে সচেতন সনাতনী নাগরিক এর ব্যানারে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

 

রবিবার আয়োজিত এই কর্মসূচিতে বিভিন্ন সনাতনী সংগঠনের নেতৃবৃন্দ, মানবাধিকারকর্মী এবং সাধারণ সনাতনী সমাজের বিপুল সংখ্যক মানুষ অংশগ্রহণ করেন। মানববন্ধনে অংশগ্রহণকারীরা এই হত্যাকাণ্ডকে একটি পরিকল্পিত সাম্প্রদায়িক সহিংসতা ও মানবাধিকারের চরম লঙ্ঘন হিসেবে আখ্যায়িত করেন। ” সত্য সনাতন টিভি”

 

সমাবেশে বক্তারা বলেন, ধর্ম অবমাননার অভিযোগকে অস্ত্র হিসেবে ব্যবহার করে সংখ্যালঘু সনাতনী জনগোষ্ঠীর ওপর সহিংসতা চালানো একটি ভয়াবহ ও উদ্বেগজনক প্রবণতায় পরিণত হয়েছে। দীপু চন্দ্র দাসের নৃশংস হত্যাকাণ্ড তারই জ্বলন্ত উদাহরণ। তারা অবিলম্বে এই হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত সকল অপরাধীকে চিহ্নিত করে গ্রেপ্তার এবং দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার দাবি জানান।

 

বক্তারা আরও বলেন, ধর্ম অবমাননার মিথ্যা অভিযোগে যেন ভবিষ্যতে কোনো নিরপরাধ ব্যক্তি প্রাণ না হারায়, সে জন্য রাষ্ট্রীয়ভাবে কার্যকর আইনগত ব্যবস্থা গ্রহণ, নিরপেক্ষ ও স্বচ্ছ তদন্ত এবং সংখ্যালঘু জনগোষ্ঠীর সার্বিক নিরাপত্তা নিশ্চিত করা জরুরি। ” সত্য সনাতন টিভি”

 

মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ থেকে শান্তিপূর্ণভাবে ন্যায়বিচার প্রতিষ্ঠা, মানবিক মূল্যবোধ রক্ষা এবং সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করা হয়।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট