বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬, ১২:৫১ অপরাহ্ন
শিরোনাম :
ইতিহাসের আরেকটি অধ্যায়ের অবসান: নোয়াখালীতে ভেঙে ফেলা হলো ৫০০ বছরের প্রাচীন সমাধি-মঠ ধর্মীয় ভাবগাম্ভীর্যে শরীয়তপুরে শুরু হচ্ছে শ্রীশ্রী জগন্নাথদেবের রথযাত্রা মহোৎসব পেকুয়ায় বন্যার্তদের দ্বিতীয় দফায় শুকনো খাবার বিতরণ আগামীকাল রথযাত্রা, ভক্তদের টানে পথে নামেন জগন্নাথ, বলভদ্র ও সুভদ্রা ফরিদপুরে রথযাত্রা ও উল্টো রথযাত্রা উপলক্ষে জেলা পুলিশের মতবিনিময় সভা অনুষ্ঠিত ফরিদপুরে ইসকনের উদ্যোগে ৯ দিনব্যাপী শ্রীশ্রী জগন্নাথদেবের রথযাত্রা ‌মহোৎসব শুরু ১৬ জুলাই জয় শ্রী শ্রী চৈতন্য মহাপ্রভুর লীলা ক্ষেত্র মন্দির (গ্রুপ)’–এর উদ্যোগে রংপুরের পীরগঞ্জে মহতী শ্রীগীতা দান অনুষ্ঠান টিউশনির বকেয়া টাকা চাইতেই শিক্ষক সিঁথি সীমিতার ওপর নৃশংস হামলা এইচএসসি পরীক্ষা ভালো না হওয়ায় আত্মহত্যা, রাজশাহীতে প্রাণ হারালেন দিশা রানী মহন্ত বয়স্ক ভাতা আনতে গিয়ে প্রবীণের দুই আঙুল বিচ্ছিন্নের অভিযোগ: নরসিংদী পৌরসভায় মানবিকতা নিয়ে প্রশ্ন

পিরোজপুরে পূজা সিকদার ধর্মান্তরিত হয়ে বিয়ে,এফিডেভিটে দেওয়া বয়স আধো কি সত্য।

  • প্রকাশিত: বৃহস্পতিবার, ১১ ডিসেম্বর, ২০২৫
  • ২২২ বার পড়া হয়েছে

পিরোজপুরে পূজা সিকদার নামে এক শিক্ষার্থীর ধর্মান্তরিত হয়ে বিবাহের ঘটনাকে কেন্দ্র করে এলাকায় নানা আলোচনা সৃষ্টি হয়েছে। পূজা সিকদার, বর্তমানে যার নাম ইরা অহিদ, সম্প্রতি নোটারি পাবলিকের মাধ্যমে ধর্মান্তর ও বিবাহ-সংক্রান্ত একটি এফিডেভিট সম্পন্ন করেন।

 

এফিডেভিটে উল্লেখ রয়েছে ইরা অহিদ (পূর্বনাম পূজা সিকদার), পিতা দেবদাস সিকদার ও মাতা শেফালী সিকদারের কন্যা। ঠিকানা নন্দিপাড়া, পিরোজপুর সদর। জন্ম তারিখ হিসেবে ০১ জানুয়ারি ২০০৭ উল্লেখ আছে। তিনি জন্মসূত্রে সনাতন ধর্মাবলম্বী ছিলেন এবং বর্তমানে ইসলাম ধর্ম গ্রহণ করেছেন বলে হলফনামায় উল্লেখ করেন।

 

তিনি আরও জানান, তিনি সাবালিকা এবং নিজের ভবিষ্যৎ ও সিদ্ধান্ত সম্পর্কে সচেতন। তবে তাঁর এফিডেভিটে উল্লিখিত জন্মতারিখ অনুযায়ী ধর্মান্তর ও বিবাহের সময় তাঁর বয়স ১৮ বছর পূর্ণ হয়েছিল কি না, তা নিয়ে স্থানীয়ভাবে প্রশ্ন উঠেছে। “সত্য সনাতন টিভি”

 

অন্যদিকে যাঁকে তিনি বিয়ে করেছেন তার নাম অহিদুল ইসলাম তার জন্মতারিখ ০১ ডিসেম্বর ২০০১। পিতা আবদুস সালাম ও মাতা ফাতেমা বেগমের ছেলে তিনি। নাজিরপুর উপজেলার চৌঠাইমহল গ্রামের বাসিন্দা এবং পেশায় ব্যবসায়ী হিসেবে উল্লেখ রয়েছে।

 

এফিডেভিটটি ১ই ডিসেম্বর ২০২৫ ইংরেজি সোমবার পিরোজপুরের প্রথম শ্রেণির বিচারিক হাকিম জান্নাতুল ফেরদৌসের মাধ্যমে নথিভুক্ত হয় বলে দলিলে উল্লেখ আছে। “সত্য সনাতন টিভি”

 

ঘটনাটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর পূজা সিকদারের বয়স, তাঁর প্রকৃত শিক্ষাগত অবস্থা এবং ধর্মান্তর প্রক্রিয়ার বৈধতা নিয়ে বিভিন্ন আলোচনা চলছে। তবে সংশ্লিষ্ট পরিবার বা প্রশাসনের পক্ষ থেকে এ বিষয়ে আনুষ্ঠানিক কোনো মন্তব্য পাওয়া যায়নি।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
Theme Customized By BreakingNews