1. sottosanatontv@gamil.com : সত্য সনাতন : সত্য সনাতন
  2. sourav@gmail.com : সৌরভ কর্মকার : সৌরভ কর্মকার
  3. info@www.sottosanatontv.com : সত্য সনাতন :
বুধবার, ১০ জুন ২০২৬, ১১:৩৪ পূর্বাহ্ন
শিরোনাম :
দিল্লির অগ্নিকাণ্ডে নিঃশেষ আগারওয়াল পরিবার, এক সপ্তাহেই ৯ জনের মৃত্যু ফরিদপুরে বাংলাদেশ হিন্দু ছাত্র পরিষদের উদ্যোগে ভক্তদের মধ্যে শরবত বিতরণ ইসরাইলে স্থাপিত হবে ছত্রপতি শিবাজির বিশাল ভাস্কর্য রাউজানের মাটির ঘরেই শুরু হয়েছিল বাংলাদেশ ইসকনের যাত্রা নিয়ামতপুরে বীর শহীদ বিরসা মুন্ডার ১২৬তম মৃত্যুবার্ষিকী পালিত নরসিংদীতে এসএসসি পরীক্ষার্থী নিখোঁজ, সন্ধান চেয়ে পরিবারের আকুতি জবির শিক্ষার্থীর বিরুদ্ধে ধর্ম অবমাননার অভিযোগ, তদন্তের দাবি ধর্মীয় বিদ্বেষ ছড়ানোর অভিযোগে দীপ্র বড়ুয়া ইস্যুতে আইনি নোটিশ রামুতে অনুকূলচন্দ্র সৎসঙ্গ মন্দির পুনর্নির্মাণের কাজ শুরু ধর্মভিত্তিক বিভাজনের রাজনীতি বন্ধের আহ্বান ককরোচ জনতা পার্টির

সব মডেল মসজিদের বিদ্যুৎ বিল দেবে সরকার: সংসদে ধর্মমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক : সত্য সনাতন টিভি | অনলাইন সংস্করণ
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ২৩ এপ্রিল, ২০২৬
  • ৭০ বার পড়া হয়েছে

 

দেশের সব মডেল মসজিদের বিদ্যুৎ বিল সরকার বহন করবে বলে জানিয়েছেন ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জাল হোসাইন কায়কোবাদ। তিনি বলেছেন, প্রতিটি মডেল মসজিদের জন্য মাসে ১০০ ইউনিট পর্যন্ত বিদ্যুৎ বিল সরকার পরিশোধ করছে। এর অতিরিক্ত খরচ সংশ্লিষ্ট মসজিদ কমিটি দান-অনুদানের মাধ্যমে বহন করবে।

 

বুধবার জাতীয় সংসদে বিরোধীদলীয় সদস্য শেখ মনজুরুল হক রাহাদের এক প্রশ্নের জবাবে ধর্মমন্ত্রী এ তথ্য জানান। স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রমের সভাপতিত্বে অধিবেশন পরিচালিত হয়।

 

ধর্মমন্ত্রী বলেন, মডেল মসজিদগুলোর বিদ্যুৎ ব্যয় সরকারি ব্যবস্থাপনায় পরিশোধের উদ্যোগ নেওয়া হয়েছে। ইতিমধ্যে প্রতিটি মসজিদের অনুকূলে নির্দিষ্ট পরিমাণ বিদ্যুৎ বিল সরকার থেকে দেওয়া হচ্ছে। এতে মসজিদ পরিচালনায় আর্থিক চাপ কিছুটা কমবে। সত্য সনাতন টিভি

 

এদিকে বিএনপির সংসদ সদস্য রফিকুল ইসলাম হিলালীর এক প্রশ্নের জবাবে ধর্মমন্ত্রী জানান, প্রাথমিক হিসাব অনুযায়ী দেশের ৪ হাজার ৫৭৮টি ইউনিয়ন ও ৩৩০টি পৌরসভার মোট ৪ হাজার ৯০৮টি মসজিদে কর্মরত প্রায় ১৪ হাজার ৭২৪ জন ইমাম, মুয়াজ্জিন ও খাদেমকে মাসিক ভাতা দেওয়া হচ্ছে।

 

তিনি আরও বলেন, ধর্মীয় প্রতিষ্ঠানের উন্নয়ন ও সংশ্লিষ্ট জনবলকে সহায়তা দিতে সরকার বিভিন্ন ধরনের পদক্ষেপ গ্রহণ করেছে এবং ভবিষ্যতেও এ কার্যক্রম অব্যাহত থাকবে। সত্য সনাতন টিভি

 

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট