বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬, ০২:৫৯ পূর্বাহ্ন
শিরোনাম :
ইতিহাসের আরেকটি অধ্যায়ের অবসান: নোয়াখালীতে ভেঙে ফেলা হলো ৫০০ বছরের প্রাচীন সমাধি-মঠ ধর্মীয় ভাবগাম্ভীর্যে শরীয়তপুরে শুরু হচ্ছে শ্রীশ্রী জগন্নাথদেবের রথযাত্রা মহোৎসব পেকুয়ায় বন্যার্তদের দ্বিতীয় দফায় শুকনো খাবার বিতরণ আগামীকাল রথযাত্রা, ভক্তদের টানে পথে নামেন জগন্নাথ, বলভদ্র ও সুভদ্রা ফরিদপুরে রথযাত্রা ও উল্টো রথযাত্রা উপলক্ষে জেলা পুলিশের মতবিনিময় সভা অনুষ্ঠিত ফরিদপুরে ইসকনের উদ্যোগে ৯ দিনব্যাপী শ্রীশ্রী জগন্নাথদেবের রথযাত্রা ‌মহোৎসব শুরু ১৬ জুলাই জয় শ্রী শ্রী চৈতন্য মহাপ্রভুর লীলা ক্ষেত্র মন্দির (গ্রুপ)’–এর উদ্যোগে রংপুরের পীরগঞ্জে মহতী শ্রীগীতা দান অনুষ্ঠান টিউশনির বকেয়া টাকা চাইতেই শিক্ষক সিঁথি সীমিতার ওপর নৃশংস হামলা এইচএসসি পরীক্ষা ভালো না হওয়ায় আত্মহত্যা, রাজশাহীতে প্রাণ হারালেন দিশা রানী মহন্ত বয়স্ক ভাতা আনতে গিয়ে প্রবীণের দুই আঙুল বিচ্ছিন্নের অভিযোগ: নরসিংদী পৌরসভায় মানবিকতা নিয়ে প্রশ্ন

ইসলাম ত্যাগ করে সনাতন ধর্ম গ্রহণ ও বিয়ে ছেলেকে ত্যাজ্য ঘোষণা পিতার

  • প্রকাশিত: বুধবার, ৮ এপ্রিল, ২০২৬
  • ১১৪ বার পড়া হয়েছে

 

পাবনার ঈশ্বরদীতে ধর্মান্তরিত হয়ে বিয়ে করার ঘটনায় নিজের একমাত্র ছেলেকে ত্যাজ্য ঘোষণা করেছেন এক পিতা। এ ঘটনায় স্থানীয়ভাবে আলোচনা সৃষ্টি হয়েছে।

 

রোববার (৫ এপ্রিল) পাবনা জেলা নোটারি পাবলিক কার্যালয়ে উপস্থিত হয়ে হলফনামার মাধ্যমে এই ঘোষণা দেন ঈশ্বরদী উপজেলার সলিমপুর ইউনিয়নের মিরকামারী চাঁদার মোড় গ্রামের বাসিন্দা মো. আজগর আলী সরদার। সত্য সনাতন টিভি

 

হলফনামায় তিনি উল্লেখ করেন, তাঁর একমাত্র ছেলে মো. সজল আলী সরদার গত ১ ফেব্রুয়ারি ২০২৬ তারিখে নোটারি পাবলিকের মাধ্যমে ইসলাম ধর্ম ত্যাগ করে সনাতন (হিন্দু) ধর্ম গ্রহণ করেন। পরে ৯ ফেব্রুয়ারি একই কার্যালয়ে সম্পাদিত আরেকটি হলফনামার মাধ্যমে তিনি সাহাপুর এলাকার কুমারী আরতি রাণীকে বিবাহ করেন। সত্য সনাতন টিভি

 

পিতা আজগর আলী সরদার বলেন, ধর্মান্তরের পর তাঁর ছেলে নিজের নাম পরিবর্তন করে ‘সজল সরকার’ রাখেন। এ কারণে তিনি স্বেচ্ছায় ও সুস্থ মস্তিষ্কে সিদ্ধান্ত নিয়ে ছেলেকে সকল প্রকার স্থাবর ও অস্থাবর সম্পত্তি থেকে ত্যাজ্য ঘোষণা করেছেন।

 

হলফনামায় আরও বলা হয়, তাঁর মৃত্যুর পরও মো. সজল আলী সরদার কোনো অবস্থাতেই তাঁর সম্পত্তির অংশীদার হতে পারবেন না। এমনকি ভবিষ্যতে দাবি জানালেও তা আইনগতভাবে গ্রহণযোগ্য হবে না বলেও উল্লেখ করেন তিনি।

 

এ ঘটনায় এলাকায় মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
Theme Customized By BreakingNews