1. sottosanatontv@gamil.com : সত্য সনাতন : সত্য সনাতন
  2. sourav@gmail.com : সৌরভ কর্মকার : সৌরভ কর্মকার
  3. info@www.sottosanatontv.com : সত্য সনাতন :
শুক্রবার, ১২ জুন ২০২৬, ০১:০৯ পূর্বাহ্ন
শিরোনাম :
নোয়াপাড়ায় যাত্রা শুরু করল এস এ ইলেকট্রিক অ্যান্ড ইলেকট্রনিক্স,খুচরা ও পাইকারি সেবায় নতুন আস্থা গাইবান্ধায় শ্রীরামের বিগ্রহ নির্মাণকাজ স্থগিতের প্রতিবাদে চট্টগ্রামে মানববন্ধন ও সমাবেশের ঘোষণা মহেশখালীর দেবোত্তর পাহাড় নিয়ে বিভ্রান্তি! মিনি কাশ্মীর বা নীল পাহাড় প্রচারণার আড়ালে আইনি ও বাস্তব চিত্র। আদমদীঘিতে চোলাই মদসহ যুবক গ্রেফতার, মাদক মামলা চিকিৎসক ডাঃ পার্থ সারথী দাশগুপ্তের পরলোকগমনে শোক ফরিদপুরে “সনাতনী ঐক্য ধারা”র উদ্যোগে অনুষ্ঠিত হবে “ঐশ্বরিক নৌকা বিহার” পলাশবাড়ীতে রামের মূর্তি নির্মাণবিরোধী মানববন্ধন স্থগিত, শুক্রবার জনসমাবেশের ঘোষণা সংসারের দায়িত্ব কাঁধে নেওয়া বিজয়ের জীবন থামল ১৯ বছরেই পটিয়ায় চক্রশালায় ছিনতাইকারী দলের হামলা: ছুরিকাঘাতে হিন্দু যুবক নিহত, আহত আরও একজন সুনামগঞ্জে স্কুলছাত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার, রহস্য উদঘাটনের দাবি

নোয়াপাড়ায় যাত্রা শুরু করল এস এ ইলেকট্রিক অ্যান্ড ইলেকট্রনিক্স,খুচরা ও পাইকারি সেবায় নতুন আস্থা

নিজস্ব প্রতিবেদন : মিলন বৈদ্য শুভ || রাউজান প্রতিনিধি
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ১১ জুন, ২০২৬
  • ১২ বার পড়া হয়েছে

দক্ষিণ রাউজান বানিজ্যের গুরুত্বপূর্ণ কেন্দ্র নোয়াপাড়া (পথেরহাট), কাপ্তাই রোড সংলগ্ন এম কে কমপ্লেক্সের ১০১ নম্বর দোকানে যাত্রা শুরু করেছে নতুন ব্যবসা প্রতিষ্ঠান “এস এ ইলেকট্রিক অ্যান্ড ইলেকট্রনিক্স”।

 

উদ্বোধন উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ও উপস্থিত অতিথিদের অংশগ্রহণে পরিবেশ ছিল উৎসবমুখর। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শ্রী শ্রী রাধামাধবানন্দ নারায়ন আশ্রমের অধ্যক্ষ কৃঞ্চ দাশ বাবাজী, গণমাধ্যমকর্মী সুপন বিশ্বাস, মিলন বৈদ্য শুভ, সংগঠক ও গণমাধ্যমকর্মী রতন বড়ুয়া, সঞ্জয় বড়ুয়া, মুন্না, কাঞ্চন আচার্য্যসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

 

প্রতিষ্ঠানের প্রোপাইটর অঞ্জন দাশ জানান, আধুনিক প্রযুক্তিনির্ভর জীবনযাত্রার প্রয়োজনীয় সব ধরনের ইলেকট্রিক ও ইলেকট্রনিক্স পণ্য এক ছাদের নিচে সরবরাহ করাই তাদের মূল লক্ষ্য। তিনি নিজে সিসি ক্যামেরা, আইপিএসসহ বিভিন্ন ইলেকট্রনিক্স পণ্যের ইনস্টলেশন ও সেবায় যুক্ত থাকবেন বলেও জানান।

 

প্রতিষ্ঠানটি থেকে আইপিএস (IPS/UPS), ব্যাটারি, ইনভার্টার, বৈদ্যুতিক তার, সুইচ, সার্কিট ব্রেকার, ফ্যান, সিসি ক্যামেরা এবং কম্পিউটার সংক্রান্ত বিভিন্ন সরঞ্জাম খুচরা ও পাইকারি মূল্যে পাওয়া যাবে।

 

“গুণগত মানের পণ্য, আমাদের অঙ্গীকার”—এই স্লোগানকে সামনে রেখে প্রতিষ্ঠানটি গ্রাহকদের উন্নতমানের ও নির্ভরযোগ্য পণ্য ও সেবা প্রদানের অঙ্গীকার ব্যক্ত করেছে। পাশাপাশি দ্রুত ডেলিভারি ও বিক্রয়োত্তর সেবার মাধ্যমে গ্রাহক সন্তুষ্টিকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হবে বলে জানানো হয়।

 

প্রতিষ্ঠানটির পক্ষ থেকে আরও জানানো হয়েছে, খুচরা ও পাইকারি বিক্রয়ের পাশাপাশি গ্রাহকদের প্রয়োজন অনুযায়ী পরামর্শ ও প্রযুক্তিগত সেবাও প্রদান করা হবে।

 

যোগাযোগ:

নোয়াপাড়া (পথেরহাট), কাপ্তাই রোড সংলগ্ন, এম কে কমপ্লেক্স, দোকান নং ১০১

মোবাইল: ০১৮১৫-০১৮৫০০ (WhatsApp/Imo)

 

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট