বুধবার, ২৪ জুন ২০২৬, ১২:৪৫ পূর্বাহ্ন
শিরোনাম :
ভগবান শ্রী রামচন্দ্রের অবমাননার প্রতিবাদে চট্টগ্রামে বিক্ষোভ সমাবেশ ও মানববন্ধন সংখ্যালঘু নির্যাতন ও শ্রীরামচন্দ্রের অবমাননার প্রতিবাদে কাল সংবাদ সম্মেলন মধুখালীতে কালী মন্দিরে মহাদেবের মূর্তি ভাঙচুর, পরাপর দুইটি মন্দিরে প্রতিমা ভাংচুরের ঘটনা ঘটেছে শ্রীরামচন্দ্রের অবমাননার প্রতিবাদে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে সমাবেশ ও অবস্থান কর্মসূচি শ্রী রামচন্দ্রের ছবি অবমাননার প্রতিবাদে মৌলভীবাজারে মানববন্ধনের ঘোষণা পলাশবাড়ীতে ভগবান রামচন্দ্রের ছবিতে অবমাননার অভিযোগে নিয়ামতপুরে মানববন্ধন হরিপুরে প্রথমবারের মতো হতে যাচ্ছে রথযাত্রা, চলছে ব্যাপক প্রস্তুতি পটিয়ায় ছিনতাইকারীর ছুরিকাঘাতে পংকজ শীল নিহতের ঘটনায় দুই আসামি গ্রেপ্তার সরকারি সারদা সুন্দরী মহিলা কলেজে হিন্দু ছাত্র পরিষদের নবগঠিত কমিটির সৌজন্য সাক্ষাৎ আনোয়ারায় লোকনাথ সেবাশ্রমে চুরি, নিরাপত্তা নিয়ে উদ্বেগ

সনাতনী সেচ্ছাসেবী ফাউন্ডেশন এর উদ্যোগে সাতকানিয়ায় অনাথ শিশুদের মাঝে কম্বল বিতরণ।

  • প্রকাশিত: শনিবার, ১৭ জানুয়ারী, ২০২৬
  • ৩২৮ বার পড়া হয়েছে

 

মানবিকতা ও সামাজিক দায়বদ্ধতার উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করে চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার কালিয়াইশস্থ শ্রীশ্রী লোকনাথ বাবার মন্দির এবং সনাতনী স্বেচ্ছাসেবী ফাউন্ডেশন, চট্টগ্রাম বিভাগীয় টিমের উদ্যোগে অনাথ শিশুদের মাঝে শীতবস্ত্র (কম্বল) বিতরণ করা হয়েছে।

 

আজ,১৭ জানুয়ারি ২০২৬ ইংরেজি রোজ শনিবার সাতকানিয়া উপজেলার বাজালিয়া ইউনিয়নের ঐতিহ্যবাহী ঋষি তীর্থ অনাথ আশ্রমে আয়োজিত এ কর্মসূচির মাধ্যমে আশ্রমে বসবাসরত দেবশিশুদের হাতে শীতবস্ত্র তুলে দেওয়া হয়। তীব্র শীতের মধ্যে অসহায় ও অনাথ শিশুদের কষ্ট লাঘব এবং তাদের মুখে হাসি ফোটানোর লক্ষ্যেই এ মানবিক উদ্যোগ গ্রহণ করা হয়। সত্য সনাতন টিভি

 

কর্মসূচির শুরুতে সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে বক্তারা বলেন, সমাজের সুবিধাবঞ্চিত শিশুদের প্রতি সহানুভূতি ও দায়িত্ববোধ থেকেই এমন কার্যক্রম পরিচালিত হচ্ছে। তারা আরও বলেন, মানবসেবা পরম ধর্ম এই আদর্শকে সামনে রেখে শ্রীশ্রী লোকনাথ বাবার মন্দির ও সনাতনী স্বেচ্ছাসেবী ফাউন্ডেশন দীর্ঘদিন ধরে সামাজিক ও মানবকল্যাণমূলক কর্মকাণ্ড পরিচালনা করে আসছে।

 

অনাথ আশ্রম পরিচালনা কমিটির সার্বিক সহযোগিতায় শান্তিপূর্ণ ও সুশৃঙ্খল পরিবেশে কম্বল বিতরণ কার্যক্রম সম্পন্ন হয়। আশ্রম পরিচালনা কমিটির সভাপতি আশুতোষ চক্রবর্তী দাদা আয়োজকদের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং বলেন, এ ধরনের সহায়তা শীতকালে শিশুদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। প্রয়োজনে আশ্রমের সঙ্গে সরাসরি যোগাযোগের জন্য তিনি মোবাইল নম্বর ০১৮১৯০৬৩৫২২ উল্লেখ করেন।

 

কম্বল বিতরণ কর্মসূচিতে উপস্থিত থেকে কার্যক্রমে সক্রিয় ভূমিকা পালন করেন কালিয়াইশ শ্রীশ্রী লোকনাথ বাবার মন্দিরের প্রতিষ্ঠাতা রিগান বাবাজি। এছাড়া উপস্থিত ছিলেন সনাতনী স্বেচ্ছাসেবী ফাউন্ডেশনের উপদেষ্টা অঞ্জন পাল, সাংগঠনিক সম্পাদক সবুজ দাশ গুপ্ত, সহকারী টিম লিডার অনিক নাথ এবং স্বেচ্ছাসেবক আলোকা পাল, খোকন দাস, লিও বিজয় প্রিন্স ও উৎপল।

 

আয়োজকরা জানান, সমাজের অসহায়, অনাথ ও অবহেলিত শিশুদের পাশে দাঁড়ানোই তাঁদের মূল লক্ষ্য। ভবিষ্যতেও শীতবস্ত্র বিতরণ, শিক্ষা সহায়তা, খাদ্য বিতরণসহ বিভিন্ন মানবকল্যাণমূলক কর্মসূচি নিয়মিতভাবে পরিচালনা করা হবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।

স্থানীয় সচেতন মহল মনে করেন, এ ধরনের উদ্যোগ সমাজে মানবিকতা, সহমর্মিতা ও সামাজিক ঐক্য গড়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
Theme Customized By BreakingNews