1. sottosanatontv@gamil.com : সত্য সনাতন : সত্য সনাতন
  2. info@www.sottosanatontv.com : সত্য সনাতন :
বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬, ০২:১৩ পূর্বাহ্ন
শিরোনাম :
দাম্পত্য কলহে গোবিপ্রবি শিক্ষার্থী দীপা দাসের আত্মহত্যা পিরোজপুরে গোপাল চন্দ্র নামে এক ব্যাক্তির মাথাবিহীন লাশ উদ্ধার, দুজন গ্রেপ্তার সীতাকুণ্ডের বহরপুরে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ১০ পরিবারকে টিন বিতরণ রাঙ্গুনিয়ায় বিশ্বশান্তি গীতাযজ্ঞ: শান্তি ও মানবকল্যাণের বার্তা ছড়িয়ে দেবে দিনব্যাপী ধর্মীয় আয়োজন বাঁশখালীতে মহাবারুণী স্নানে ভক্তদের মাঝে শরবত বিতরণ বরগুনা বিভিন্ন মন্দিরে চুরি,সনাতন সম্প্রদায়ের উদ্বেগ কক্সবাজার সমুদ্রসৈকতে মুখর বারুণী স্নান ও গঙ্গাপূজা কালকিনিতে আপত্তিকর ছবি দিয়ে স্কুলছাত্রীকে ব্ল্যাকমেইল, অতএব আত্মহত্যা। হিন্দু মহাজোট এর উদ্যোগে ঢাকায় উদযাপন করা হবে শুভ “রাম নবমী”। বান্দরবানে সাংঙ্গু তীরে গঙ্গাপূজা ও বারুণী স্নানে পুণ্যার্থীদের ঢল।

দাম্পত্য কলহে গোবিপ্রবি শিক্ষার্থী দীপা দাসের আত্মহত্যা

নিজস্ব প্রতিবেদক : সত্য সনাতন টিভি | অনলাইন সংস্করণ
  • প্রকাশিত: বুধবার, ১৮ মার্চ, ২০২৬
  • ৯ বার পড়া হয়েছে

 

গোপালগঞ্জে দাম্পত্য কলহের জেরে গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (গোবিপ্রবি)-এর এক শিক্ষার্থীর আত্মহত্যার ঘটনা ঘটেছে। নিহত দীপা দাস (২০২০-২১ শিক্ষাবর্ষ), বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের ছাত্রী ছিলেন।

 

সোমবার (১৬ মার্চ) বিকেল সাড়ে ৪টার দিকে গোপালগঞ্জ পৌরসভার ঘোনাপাড়া এলাকায় নিজ বাসা থেকে তার ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়।

 

পারিবারিক সূত্রে জানা যায়, স্বামীর সঙ্গে ব্যক্তিগত ও পারিবারিক বিভিন্ন বিষয় নিয়ে দীপার তর্ক-বিতর্ক হয়। একপর্যায়ে তিনি স্বামীকে একটি কক্ষে আটকে রেখে পাশের ঘরে গিয়ে সিলিং ফ্যানের সঙ্গে ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করেন। পরে তার স্বামী বাড়ির দারোয়ানের সহায়তায় দরজা ভেঙে ঘরে ঢুকে তাকে ঝুলন্ত অবস্থায় দেখতে পান।

 

ঘটনার বিষয়ে নিহতের সহপাঠীরা গভীর শোক প্রকাশ করেছেন। একই বিভাগের শিক্ষার্থী জেরভাস বিশ্বাস জানান, ঘটনার প্রকৃত কারণ এখনও স্পষ্ট নয়, তবে দাম্পত্য কলহের জেরেই এ ঘটনা ঘটেছে বলে প্রাথমিকভাবে জানা গেছে।

 

আরেক সহপাঠী রিফাত ইসলাম বলেন, “দীপা খুবই মেধাবী ও অমায়িক ছিল। তার এমন পরিণতি আমাদের জন্য অত্যন্ত বেদনাদায়ক।”

 

এ ঘটনায় বিশ্ববিদ্যালয়জুড়ে শোকের ছায়া নেমে এসেছে। স্থানীয় প্রশাসন বিষয়টি তদন্ত করছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট