1. sottosanatontv@gamil.com : সত্য সনাতন : সত্য সনাতন
  2. sourav@gmail.com : সৌরভ কর্মকার : সৌরভ কর্মকার
  3. info@www.sottosanatontv.com : সত্য সনাতন :
বুধবার, ২৭ মে ২০২৬, ০২:০৩ পূর্বাহ্ন
শিরোনাম :
প্রেমের টানে ঘড় বাঁধলেন তজিম্মুদ্দিন থানার দুই সনাতনী তরুণ তরুণী। বেতারে উপস্থাপকদের পোশাকবিধি ঘিরে বিতর্ক, সামাজিক মাধ্যমে আলোচনা তুঙ্গে। ভারত যা চাইবে, তা-ই পাবে: মোদিকে নিয়ে ট্রাম্পের প্রশংসা গাবতলীতে গৃহবধূ রিতা মজুমদার হত্যা মামলায় গ্রেপ্তার ২ শ্রীমান অমল কৃষ্ণ দাস প্রভু (ড. অভিনব গ্রোভার)-এর জীবন, সাধনা ও বৈজ্ঞানিক অর্জন। রাশিয়ায় আন্তর্জাতিক জীববিজ্ঞান অলিম্পিয়াডে রূপকথা রায়ের স্বর্ণজয়। প্রযুক্তিকে মানবসেবায় রূপ দিতে প্রীতম পালের বায়োনিক হাত উদ্যোগ। কান্তি বন্ধু ব্রহ্মচারী মহারাজের সঙ্গে হিন্দু ছাত্র পরিষদের সাক্ষাৎ। আদমদীঘিতে ৭ ফুট উচ্চতার গাঁজার গাছসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার। চট্টগ্রামে সনাতনী ধর্মীয় রক ব্যান্ড ‘টিম শ্রীকৃষ্ণ’-এর জমকালো আত্মপ্রকাশ।

ফরিদপুরে পরীক্ষায় ফেল করায় স্কুলছাত্রী অপরূপা মন্ডলের আত্মহত্যা।

নিজস্ব প্রতিবেদক : অংকন দে | ফরিদপুর প্রতিনিধি
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ১৯ ফেব্রুয়ারী, ২০২৬
  • ১২৫ বার পড়া হয়েছে

ফরিদপুরের ভাঙ্গা উপজেলায় পরীক্ষায় অকৃতকার্য হওয়ার পর কীটনাশক পান করে এক স্কুলছাত্রীর মৃত্যু হয়েছে। গত ১৮ ফেব্রুয়ারি ২০২৬ ইংরেজি বুধবার বেলা সাড়ে তিন ঘটিকার দিকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতাল-এ চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

 

নিহত অপরূপা মন্ডল (১৬) উপজেলার নাছিরাবাদ ইউনিয়ন-এর ভদ্রকান্দা গ্রামের বাবলু মন্ডলের মেয়ে। তিনি আব্দুলাবাদ বহুমুখী উচ্চ বিদ্যালয়-এর নবম শ্রেণির ছাত্রী ছিলেন। সত্য সনাতন টিভি

 

পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, ২০২৫ সালের বার্ষিক পরীক্ষায় একাধিক বিষয়ে অকৃতকার্য হওয়ায় তিনি দশম শ্রেণিতে উত্তীর্ণ হতে পারেননি। এ নিয়ে বুধবার বেলা ১১ ঘটিকার দিকে মা–বাবার সঙ্গে তার কথা–কাটাকাটি হয়। একপর্যায়ে ঘরে থাকা কৃষিকাজে ব্যবহৃত রাসায়নিক সার ও কীটনাশক পান করেন তিনি। সত্য সনাতন টিভি

 

স্বজনেরা দ্রুত তাকে উদ্ধার করে প্রথমে সদরপুর স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে অবস্থার অবনতি হলে চিকিৎসকেরা তাকে ফরিদপুরে পাঠান। পরে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে বিকেল সাড়ে তিনটার দিকে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। সত্য সনাতন টিভি

 

অপরূপার অকাল মৃত্যুতে পরিবার, সহপাঠী ও এলাকাবাসীর মধ্যে শোকের ছায়া নেমে এসেছে। স্থানীয়রা বলেন, ফলাফল নিয়ে হতাশা থেকে এমন ঘটনা ঘটেছে বলে ধারণা করা হচ্ছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট