1. sottosanatontv@gamil.com : সত্য সনাতন : সত্য সনাতন
  2. sourav@gmail.com : সৌরভ কর্মকার : সৌরভ কর্মকার
  3. info@www.sottosanatontv.com : সত্য সনাতন :
শনিবার, ০৯ মে ২০২৬, ০৮:৩৪ অপরাহ্ন
শিরোনাম :
বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ছাত্রীকে যৌন হয়রানি, ভুক্তভোগীকে ঘিরে ইসকন ট্যাগিংয়ের অভিযোগ বরিশালে মন্দিরে আরবি লেখা বই রাখার অভিযোগে মাদরাসাছাত্রী আটক উত্তর বাঁশবাড়ীয়ায় শ্রীমৎ স্বামী জ্যেতিশ্বরানন্দ গিরি মহারাজের স্মরণে ধর্মীয় আলোচনা ও গীতা পাঠ অনুষ্ঠিত পাথরঘাটার জেলে পল্লীতে শিশুদের হাতে গীতা ও মহানাম জপমালা বিতরণ পশ্চিমবঙ্গে মুখ্যমন্ত্রী শপথ অনুষ্ঠানে বঙ্গবাসীর কাছে পঞ্চাঙ্গ প্রণাম নরেন্দ্র মোদীর আজ রাতে চট্টগ্রামে মঞ্চ মাতাবে ৯টি সনাতনী ব্যান্ড দল চিন্ময় কৃষ্ণ দাসের জামিন প্রশ্নে হাইকোর্টের রায় রবিবার পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিলেন শুভেন্দু অধিকারী দুপচাঁচিয়া খানপুরে সনাতন ধর্মাবলম্বীদের উৎসবে এমপি মহিত তালুকদারের সম্প্রীতির বার্তা। আনোয়ারায় অসহায় পরিবারের সহায়তায় এগিয়ে এলো সনাতনী অধিকার আন্দোলন।

বরিশালে ধর্মান্তরিত স্বর্ণা রায়ের রহস্যজনক মৃত্যু।

নিজস্ব প্রতিবেদক : অনিক মণ্ডল
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ৬ নভেম্বর, ২০২৫
  • ৩৩৬ বার পড়া হয়েছে

বরিশাল জেলার বাবুগঞ্জ উপজেলার ব্রাহ্মণদিয়া গ্রামের ২২ বছর বয়সী স্বর্ণা রানী রায় (ধর্মান্তরিত নাম: স্বর্ণা আক্তার) আত্মহত্যা করেছেন বলে প্রাথমিকভাবে জানা গেছে। ঘটনাটি ঘটেছে ২৮ অক্টোবর ২০২৫ ইংরেজি মঙ্গলবার রাতে বরিশাল শহরের কাউনিয়া থানার ক্লাবরোড এলাকার একটি ভাড়া বাসায়।

 

পুলিশ সূত্রে জানা যায়, ওই রাতে স্বর্ণা ফ্যানের সাথে ঝুলন্ত অবস্থায় নিজ কক্ষে মৃত অবস্থায় পাওয়া যায়। খবর পেয়ে কাউনিয়া থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে।

 

স্থানীয় সূত্রে জানা গেছে, স্বর্ণা বগুড়া রোডের ‘বরিশাল মেডিনোভা’ নামে একটি বেসরকারি প্রতিষ্ঠানে কর্মরত ছিলেন। একই প্রতিষ্ঠানের মালিকের বন্ধু ও ব্যবসায়িক পার্টনার মো. রনির সঙ্গে তার প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। পরে তারা গোপনে বিবাহবন্ধনে আবদ্ধ হন এবং স্বর্ণা ধর্মান্তরিত হন বলে অভিযোগ রয়েছে।

 

তবে জানা যায়, মো. রনি আগেও বিবাহিত ছিলেন এবং তার সংসার রয়েছে। এই তথ্য জানার পর স্বর্ণার সঙ্গে তার বিরোধ শুরু হয়। পরিবার ও স্থানীয়দের ধারণা, এই পারিবারিক অশান্তির জেরেই স্বর্ণা আত্মহত্যার পথ বেছে নিতে পারেন।

 

অন্যদিকে, স্বর্ণার মা অভিযোগ করেছেন তার মেয়েকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে। তিনি জানান, “আমার মেয়ে এমন কিছু করতে পারে না। ওকে প্রতারণা করে ধর্মান্তরিত করা হয়েছে।” “সত্য সনাতন টিভি”

 

এদিকে, মো. রনির সহযোগীরা স্বর্ণার ধর্মান্তর ও বিয়ের কাগজপত্র দেখিয়ে প্রশাসনের অনুমতি নিয়ে তার দাফন সম্পন্ন করেছেন বলে জানা গেছে। “সত্য সনাতন টিভি ”

 

কাউনিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) জানান, “লাশ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। রিপোর্ট না আসা পর্যন্ত আত্মহত্যা না হত্যা তা নিশ্চিতভাবে বলা যাচ্ছে না।”এ ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট