বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৪:২৫ অপরাহ্ন
শিরোনাম :
জাতীয় নৃত্য প্রতিযোগিতায় স্বর্ণপদক পেলেন লক্ষ্মীপুরের সায়রী চক্রবর্তী সোমপাড়ায় দুর্গাপূজার ৫১তম আয়োজনে ‘নীলকমল’ ভাবনা শরীয়তপুরের ঐতিহ্যবাহী রাম ঠাকুরবাড়িতে পুরাতনকে নতুনের আবহে সাজানোর মহাকর্মযজ্ঞ ফরিদপুরে গণেশ পূজা ঘিরে উৎসবের আমেজ, চলছে ধর্মীয় অনুষ্ঠান ও মেলা রাঙ্গু‌নিয়ার চন্দ্রঘোনায় বিষপানের নয় দিন পর চি‌কিৎসাধীন অবস্থায় নারীর মৃত্যু অভয়মিত্র মহাশ্মশানে গণেশ পূজার অনুষ্ঠানে অশ্লীল গান, দুঃখ প্রকাশ আয়োজকদের ৪২ বছর ধরে শিক্ষার্থীদের বিনা ভাড়ায় নদী পার করেন মাঝি কমলেশ চতুর্থ শ্রেণির কর্মচারী হিমাংশু দত্তের ২৬ বছরের কর্মজীবনের অবসান, ব্যতিক্রমী আয়োজনে বিদায় উখিয়ায় ধর্মীয় ভাবগাম্ভীর্যে সর্বজনীন শ্রী শ্রী গণেশ পূজা সম্পন্ন একটি মাছের জন্য ভিক্ষা চেয়েছিলেন সুশীলা রানী, শেষ পর্যন্ত পেলেন মানুষের ভালোবাসা

কালকিনিতে আপত্তিকর ছবি দিয়ে স্কুলছাত্রীকে ব্ল্যাকমেইল, অতএব আত্মহত্যা।

  • প্রকাশিত: বুধবার, ১৮ মার্চ, ২০২৬
  • ১৪৩ বার পড়া হয়েছে

মাদারীপুরের কালকিনি উপজেলায় আপত্তিকর ছবি ধারণ করে ব্ল্যাকমেইলের অভিযোগে সেতু (১৪) নামের দশম শ্রেণির এক স্কুলছাত্রীর আত্মহত্যার ঘটনা ঘটেছে। গত ১৩ মার্চ শুক্রবার সন্ধ্যায় উপজেলার কাশিমপুর গ্রামে এ ঘটনা ঘটে।

 

নিহত সেতু কালকিনি সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের ছাত্রী এবং কাশিমপুর গ্রামের দুলাল ঘরামীর মেয়ে। সত্য সনাতন টিভি

 

পরিবারের অভিযোগ, একই বিদ্যালয়ের এক সহপাঠী কাইফ (১৪) সেতুর আপত্তিকর ছবি ধারণ করে দীর্ঘদিন ধরে তাকে ব্ল্যাকমেইল করে আসছিল। এতে মানসিকভাবে ভেঙে পড়ে সেতু আত্মহত্যার পথ বেছে নেয় বলে দাবি তাদের।

 

সেতুর বাবা দুলাল ঘরামী বলেন, “আমার মেয়ের আপত্তিকর ছবি তুলে তাকে বারবার হুমকি দিত। এই মানসিক চাপ সহ্য করতে না পেরে সে আত্মহত্যা করেছে। আমরা এ ঘটনার সুষ্ঠু তদন্ত ও বিচার চাই।”

 

অভিযুক্ত কাইফ উপজেলার দক্ষিণ কৃষ্ণনগর গ্রামের উজ্জলের ছেলে বলে জানা গেছে। সত্য সনাতন টিভি

 

এদিকে নিহতের পরিবারের অভিযোগ, ঘটনাটি ধামাচাপা দিতে একটি প্রভাবশালী মহল সক্রিয় রয়েছে। থানায় মামলা করতে গেলে গড়িমসি করা হচ্ছে বলেও দাবি করেন তারা।

 

ঘটনার পর এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। স্থানীয় বাসিন্দারা দ্রুত তদন্ত করে দোষীদের আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন। সত্য সনাতন টিভি

 

তবে এ বিষয়ে আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে তাৎক্ষণিক কোনো বক্তব্য পাওয়া যায়নি।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
Theme Customized By BreakingNews