
আগামীকাল মঙ্গলবার ৩ মার্চ আকাশে দেখা যাবে পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ। গ্রহণের সময় চাঁদ লালচে তামাটে রং ধারণ করবে। এ কারণেই একে বলা হয় ‘ব্লাড মুন’ বা রক্তাভ চাঁদ। ২০২৬ সালে এটিই একমাত্র পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ। একই ধরনের দৃশ্য আবার দেখতে অপেক্ষা করতে হবে ২০২৮ সালের শেষ ভাগ পর্যন্ত।
আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (Inter-Services Public Relations) জানিয়েছে, বাংলাদেশ সময় দুপুর ২টা ৪২ মিনিট ৩৬ সেকেন্ডে চাঁদ উপচ্ছায়ায় প্রবেশের মাধ্যমে গ্রহণ শুরু হবে। বিকেল ৫টা ৩ মিনিট ৫৪ সেকেন্ডে শুরু হবে পূর্ণগ্রাস পর্ব। বিকেল ৫টা ৩৩ মিনিট ৪২ সেকেন্ডে ঘটবে কেন্দ্রীয় গ্রহণ। গ্রহণের সর্বোচ্চ মাত্রা হবে ১.১১৫। রাত ৮টা ২৪ মিনিট ৪২ সেকেন্ডে উপচ্ছায়া থেকে চাঁদের বেরিয়ে আসার মধ্য দিয়ে পুরো গ্রহণ শেষ হবে। সত্য সনাতন টিভি
পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ ঘটে যখন পৃথিবী সূর্য ও চাঁদের মাঝখানে অবস্থান নেয়। তখন সূর্যের সরাসরি আলো চাঁদে পৌঁছাতে পারে না। তবে পৃথিবীর বায়ুমণ্ডল দিয়ে প্রতিসরিত সূর্যালোর লাল অংশ চাঁদের ওপর পড়ে। নীল আলো বেশি বিচ্ছুরিত হয়ে চারদিকে ছড়িয়ে যায়। ফলে লাল তরঙ্গদৈর্ঘ্যের আলো চাঁদের পৃষ্ঠে পৌঁছে সেটিকে লালচে আভা দেয়। সূর্যোদয় বা সূর্যাস্তের সময় আকাশ লাল দেখানোর পেছনেও একই বৈজ্ঞানিক ব্যাখ্যা রয়েছে বলে জানিয়েছে NASA। সত্য সনাতন টিভি
কেন্দ্রীয় গ্রহণের গতিপথ থাকবে উত্তর প্রশান্ত মহাসাগর অঞ্চলে। যুক্তরাষ্ট্রের Hawaii দ্বীপপুঞ্জের দক্ষিণ-পশ্চিমে এটি স্পষ্টভাবে দেখা যাবে। এ ছাড়া Kingman Reef National Wildlife Refuge, Howland Island, Marshall Islands ও Philippine Sea অঞ্চলেও গ্রহণ পরিষ্কারভাবে দৃশ্যমান হবে।
বাংলাদেশে চন্দ্রোদয়ের পর থেকে গ্রহণের শেষাংশ দেখা যাবে। বিভাগীয় শহরগুলোর সম্ভাব্য দৃশ্যমান সময়সূচি নিচে দেওয়া হলো
ঢাকা: সন্ধ্যা ৬টা ০১ মিনিট ১২ সেকেন্ড
চট্টগ্রাম: বিকেল ৫টা ৫৬ মিনিট ২৪ সেকেন্ড
সিলেট: বিকেল ৫টা ৫৪ মিনিট ৩০ সেকেন্ড
রাজশাহী: সন্ধ্যা ৬টা ০৭ মিনিট ৩৬ সেকেন্ড
খুলনা: সন্ধ্যা ৬টা ০৫ মিনিট ১২ সেকেন্ড
বরিশাল: সন্ধ্যা ৬টা ০১ মিনিট ৫৪ সেকেন্ড
ময়মনসিংহ: সন্ধ্যা ৬টা ০০ মিনিট ২৪ সেকেন্ড
রংপুর: সন্ধ্যা ৬টা ০৪ মিনিট ৩৬ সেকেন্ড
আকাশ পরিষ্কার থাকলে খালি চোখেই গ্রহণ দেখা যাবে। দূরবীন ব্যবহার করলে চাঁদের রঙের সূক্ষ্ম পরিবর্তন আরও স্পষ্ট বোঝা যাবে।
বছরের অন্যতম আকর্ষণীয় এই আকাশঘটনা ঘিরে ইতিমধ্যে জ্যোতির্বিজ্ঞানপ্রেমীদের মধ্যে তৈরি হয়েছে আগ্রহ। সন্ধ্যার আকাশে চোখ রাখলেই মিলবে বিরল এই দৃশ্য।