বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৪:১৫ অপরাহ্ন
শিরোনাম :
জাতীয় নৃত্য প্রতিযোগিতায় স্বর্ণপদক পেলেন লক্ষ্মীপুরের সায়রী চক্রবর্তী সোমপাড়ায় দুর্গাপূজার ৫১তম আয়োজনে ‘নীলকমল’ ভাবনা শরীয়তপুরের ঐতিহ্যবাহী রাম ঠাকুরবাড়িতে পুরাতনকে নতুনের আবহে সাজানোর মহাকর্মযজ্ঞ ফরিদপুরে গণেশ পূজা ঘিরে উৎসবের আমেজ, চলছে ধর্মীয় অনুষ্ঠান ও মেলা রাঙ্গু‌নিয়ার চন্দ্রঘোনায় বিষপানের নয় দিন পর চি‌কিৎসাধীন অবস্থায় নারীর মৃত্যু অভয়মিত্র মহাশ্মশানে গণেশ পূজার অনুষ্ঠানে অশ্লীল গান, দুঃখ প্রকাশ আয়োজকদের ৪২ বছর ধরে শিক্ষার্থীদের বিনা ভাড়ায় নদী পার করেন মাঝি কমলেশ চতুর্থ শ্রেণির কর্মচারী হিমাংশু দত্তের ২৬ বছরের কর্মজীবনের অবসান, ব্যতিক্রমী আয়োজনে বিদায় উখিয়ায় ধর্মীয় ভাবগাম্ভীর্যে সর্বজনীন শ্রী শ্রী গণেশ পূজা সম্পন্ন একটি মাছের জন্য ভিক্ষা চেয়েছিলেন সুশীলা রানী, শেষ পর্যন্ত পেলেন মানুষের ভালোবাসা

সংখ্যালঘু নারীদের জন্য সংরক্ষিত ১০টি আসন চাইলেন প্রদীপ কান্তি দে

  • প্রকাশিত: সোমবার, ২৩ ফেব্রুয়ারী, ২০২৬
  • ৩১৩ বার পড়া হয়েছে

জাতীয় সংসদের সংরক্ষিত মহিলা আসনে সংখ্যালঘু নারীদের জন্য নির্দিষ্ট কোটা নির্ধারণের দাবি জানিয়েছেন বাংলাদেশ জাতীয় হিন্দু যুব মহাজোট এর সভাপতি প্রদীপ কান্তি দে।

 

আজ সত্য সনাতন টিভিকে দেওয়া এক বিবৃতিতে প্রদীপ কান্তি দে বলেন, সংবিধানে সংরক্ষিত মহিলা আসনের বিধান থাকলেও সংখ্যালঘু নারীদের জন্য আলাদা কোনো কোটা নেই। ফলে জাতীয় সংসদে তাঁদের প্রতিনিধিত্ব অত্যন্ত সীমিত রয়ে গেছে। তাঁর ভাষ্য, একটি গণতান্ত্রিক ও বহুত্ববাদী রাষ্ট্রে এ পরিস্থিতি কাম্য নয়। সত্য সনাতন টিভি

 

তিনি বলেন, বর্তমানে সংরক্ষিত ৫০টি মহিলা আসনের মধ্যে অন্তত ১০টি আসনে সংখ্যালঘু নারীদের মনোনয়ন ও নির্বাচন নিশ্চিত করা উচিত। সংখ্যালঘু নারীরা সামাজিক ও প্রাতিষ্ঠানিক নানা চ্যালেঞ্জ মোকাবিলা করে এগিয়ে যাচ্ছেন উল্লেখ করে তিনি বলেন, তাঁদের কণ্ঠস্বর জাতীয় সংসদে পৌঁছানো সময়ের দাবি। সত্য সনাতন টিভি

 

বিবৃতিতে আরও বলা হয়, নারীর ক্ষমতায়ন ও সাম্য প্রতিষ্ঠা করতে হলে সব ধর্ম ও সম্প্রদায়ের নারীদের সমান অংশগ্রহণ নিশ্চিত করা প্রয়োজন।

 

সংগঠনের পক্ষ থেকে সংশ্লিষ্ট রাজনৈতিক দল ও কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানানো হয়েছে, সংখ্যালঘু নারীদের ন্যায্য প্রতিনিধিত্ব নিশ্চিত করে গণতন্ত্রকে আরও শক্তিশালী করার উদ্যোগ নিতে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
Theme Customized By BreakingNews