বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৪:১৫ অপরাহ্ন
শিরোনাম :
জাতীয় নৃত্য প্রতিযোগিতায় স্বর্ণপদক পেলেন লক্ষ্মীপুরের সায়রী চক্রবর্তী সোমপাড়ায় দুর্গাপূজার ৫১তম আয়োজনে ‘নীলকমল’ ভাবনা শরীয়তপুরের ঐতিহ্যবাহী রাম ঠাকুরবাড়িতে পুরাতনকে নতুনের আবহে সাজানোর মহাকর্মযজ্ঞ ফরিদপুরে গণেশ পূজা ঘিরে উৎসবের আমেজ, চলছে ধর্মীয় অনুষ্ঠান ও মেলা রাঙ্গু‌নিয়ার চন্দ্রঘোনায় বিষপানের নয় দিন পর চি‌কিৎসাধীন অবস্থায় নারীর মৃত্যু অভয়মিত্র মহাশ্মশানে গণেশ পূজার অনুষ্ঠানে অশ্লীল গান, দুঃখ প্রকাশ আয়োজকদের ৪২ বছর ধরে শিক্ষার্থীদের বিনা ভাড়ায় নদী পার করেন মাঝি কমলেশ চতুর্থ শ্রেণির কর্মচারী হিমাংশু দত্তের ২৬ বছরের কর্মজীবনের অবসান, ব্যতিক্রমী আয়োজনে বিদায় উখিয়ায় ধর্মীয় ভাবগাম্ভীর্যে সর্বজনীন শ্রী শ্রী গণেশ পূজা সম্পন্ন একটি মাছের জন্য ভিক্ষা চেয়েছিলেন সুশীলা রানী, শেষ পর্যন্ত পেলেন মানুষের ভালোবাসা

রাষ্ট্রীয় আয়োজনে চার ধর্মগ্রন্থ পাঠ, বইমেলার উদ্বোধনে নতুন দৃষ্টান্ত!

  • প্রকাশিত: শুক্রবার, ২৭ ফেব্রুয়ারী, ২০২৬
  • ২০৬ বার পড়া হয়েছে

নতুন সরকারের শপথগ্রহণ অনুষ্ঠানে হিন্দু, বৌদ্ধ ও খ্রিস্টান সম্প্রদায়ের পবিত্র ধর্মগ্রন্থ পাঠের বিষয়টি সূচিতে না থাকায় সামাজিক ও রাজনৈতিক অঙ্গনে সমালোচনা, প্রতিবাদ ও ক্ষোভের সৃষ্টি হয়েছিল। সে সময় জানানো হয়, অনুষ্ঠানের সূচি প্রণয়ন করেছিল ড. ইউনূসের প্রশাসন এবং এতে বিএনপির কোনো সম্পৃক্ততা ছিল না। সত্য সনাতন টিভি

 

এর মধ্যে গতকাল অমর একুশে বইমেলার উদ্বোধনী অনুষ্ঠানে চার ধর্মের পবিত্র গ্রন্থ পাঠের মধ্য দিয়ে কর্মসূচি শুরু হয়েছে। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের উপস্থিতিতে আয়োজিত এ অনুষ্ঠানে ইসলাম, হিন্দু, বৌদ্ধ ও খ্রিস্টান ধর্মের ধর্মগ্রন্থ থেকে পাঠ করা হয়।

 

উদ্বোধনী পর্বে আয়োজকেরা বলেন, রাষ্ট্রীয় অনুষ্ঠানে সব ধর্মের মানুষের সমান মর্যাদা নিশ্চিত করার বিষয়টি সরকার গুরুত্বের সঙ্গে দেখছে। বইমেলার মতো জাতীয় আয়োজনে এ উদ্যোগ বহুত্ববাদ ও সহনশীলতার বার্তা বহন করবে বলে তারা আশা প্রকাশ করেন। সত্য সনাতন টিভি

 

সমালোচকদের একটি অংশ মনে করছে, শপথগ্রহণ অনুষ্ঠান ঘিরে ওঠা বিতর্ক ও নাগরিক সমাজের শান্তিপূর্ণ প্রতিবাদের প্রেক্ষাপটেই এ পরিবর্তন এসেছে। তাঁদের মতে, শান্তিপূর্ণ ও ন্যায়সংগত দাবিতে সোচ্চার হলে তার প্রতিফলন কখনো কখনো রাষ্ট্রীয় সিদ্ধান্তেও দেখা যায়।

 

তবে এ বিষয়ে সরকারের পক্ষ থেকে আনুষ্ঠানিক কোনো বক্তব্য পাওয়া যায়নি। রাজনৈতিক বিশ্লেষকেরা বলছেন, সাম্প্রদায়িক সম্প্রীতির প্রশ্নে সংবেদনশীলতা দেখানো বর্তমান প্রেক্ষাপটে গুরুত্বপূর্ণ। রাষ্ট্রীয় পরিসরে সব ধর্মের প্রতিনিধিত্ব নিশ্চিত করা সামাজিক আস্থাকে আরও দৃঢ় করতে পারে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
Theme Customized By BreakingNews