1. sottosanatontv@gamil.com : সত্য সনাতন : সত্য সনাতন
  2. info@www.sottosanatontv.com : সত্য সনাতন :
রবিবার, ২৯ মার্চ ২০২৬, ০৪:০৩ পূর্বাহ্ন
শিরোনাম :
বগুড়ায় গৃহবধূর রহস্যজনক মৃত্যু, স্বামীর বিরুদ্ধে হত্যার অভিযোগ তিতাসে তীর্থস্নানে নিখোঁজ শিশু অপর্ণা’র মরদেহ উদ্ধার স্বচ্ছতা বৈষম্যমুক্ত পুরোহিত ও সেবাইত নিয়োগের দাবি ব্রাহ্মণ সম্প্রদায়ের হিন্দু ছাত্র পরিষদ এর আয়োজনে রামায়ণ পরীক্ষা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা বিবিধ আয়োজনে বাঙ্গালহালিয়া জ্যোতিশ্বর বেদান্ত মঠ ও মিশনের মহোৎসব সম্পূর্ণ। ফরিদপুরে রাম নবমী উপলক্ষে শ্রীধাম শ্রীঅঙ্গনে প্রদীপ প্রজ্জ্বলন ধর্মভিত্তিক রাষ্ট্র গঠনের জন্য নয়, প্রগতিশীল বাংলাদেশ গড়তেই মুক্তিযুদ্ধ: বিদ্যুৎমন্ত্রী ফরিদপুরে হিন্দু কলেজছাত্রীর গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা চন্দনাইশে লোকনাথ রামঠাকুর সেবাশ্রমে ৫ দিনব্যাপী অনুষ্ঠান শুরু, আগামীকাল ভক্তিমূলক গান পরিবেশন করবে ‘পার্থ সারথী’ পাপমুক্তি ও পুণ্যের আশায় লাঙ্গলবন্দে অষ্টমী স্নান,জাতীয় ঐক্যের অনন্য প্রতিফলন: সংস্কৃতিমন্ত্রী

দীপু দাসের পরিবারকে আর্থিক সহায়তা ও বাড়ি করে দেবে সরকার

নিজস্ব প্রতিবেদক : শ্রী জয় দাশ | অনলাইন সংস্করণ
  • প্রকাশিত: মঙ্গলবার, ১০ ফেব্রুয়ারী, ২০২৬
  • ৬৯ বার পড়া হয়েছে

 

ময়মনসিংহের ভালুকায় কথিত ধর্ম অবমাননার অভিযোগে গণপিটুনিতে নিহত দীপু চন্দ্র দাসের পরিবারের জন্য আর্থিক সহায়তা ও বাসস্থান নির্মাণের উদ্যোগ নিয়েছে অন্তর্বর্তীকালীন সরকার। প্রধান উপদেষ্টার ভেরিফায়েড ফেসবুক পেজে মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) এ তথ্য জানানো হয়েছে।

পোস্টে উল্লেখ করা হয়, গত ১৮ ডিসেম্বর ২০২৫ ভালুকা উপজেলার স্কয়ার মাস্টারবাড়ি এলাকায় দীপু দাসকে কথিত অবমাননাকর মন্তব্যের অভিযোগে গণপিটুনি দেওয়া হয়। পরে তাকে গাছে ঝুলিয়ে রাখা হয়। ঘটনাটি সে সময় গণমাধ্যমে সাম্প্রদায়িক সহিংসতা হিসেবে আলোচিত হয়।

 

হত্যাকাণ্ডের পর ২৩ ডিসেম্বর শিক্ষা উপদেষ্টা ড. সি আর আবরার তারাকান্দা উপজেলার বানিহালা ইউনিয়নের মোকামিয়াকান্দা গ্রামে নিহতের বাড়ি পরিদর্শন করেন। তিনি পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলেন এবং সরকারের পক্ষ থেকে সহমর্মিতা জানান।

 

সরকারি সিদ্ধান্ত অনুযায়ী, দীপু দাসের পরিবারের জন্য একটি পাকাঘর নির্মাণে ২৫ লাখ টাকা বরাদ্দ দেওয়া হবে। জাতীয় গৃহায়ন কর্তৃপক্ষ এ কাজ বাস্তবায়ন করবে। প্রকল্পটি তারাকান্দা উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) তত্ত্বাবধানে পরিচালিত হবে।

 

এ ছাড়া পরিবারকে নগদ আর্থিক সহায়তা দেওয়া হবে। দীপু দাসের পিতা ও স্ত্রীকে ১০ লাখ টাকা করে দেওয়া হবে এবং তার সন্তানের ভবিষ্যৎ নিরাপত্তার জন্য ৫ লাখ টাকার একটি স্থায়ী আমানত (এফডিআর) করা হবে।

 

এ প্রসঙ্গে শিক্ষা উপদেষ্টা ড. সি আর আবরার বলেন,“দীপু চন্দ্র দাসের হত্যাকাণ্ড একটি নৃশংস অপরাধ। এর কোনো অজুহাত নেই। পরিবারকে দেওয়া এই সহায়তা একটি জীবনের ক্ষতির তুলনায় সামান্য হলেও রাষ্ট্র সুবিচার নিশ্চিত করবে।”

 

তিনি আরও বলেন, “সাম্প্রদায়িক উন্মাদনার ফলে সংঘটিত এই হত্যাকাণ্ড পুরো জাতির জন্য লজ্জার। ন্যায়বিচারই এই লজ্জা থেকে মুক্তির পথ।”

 

পুলিশ জানিয়েছে, এ ঘটনায় সরাসরি জড়িত ১২ জনকে ইতোমধ্যে গ্রেপ্তার করা হয়েছে এবং তদন্ত চলমান রয়েছে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ বলছে, জড়িত সবাইকে আইনের আওতায় আনা হবে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট