বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬, ০৯:৫৭ পূর্বাহ্ন
শিরোনাম :
ইতিহাসের আরেকটি অধ্যায়ের অবসান: নোয়াখালীতে ভেঙে ফেলা হলো ৫০০ বছরের প্রাচীন সমাধি-মঠ ধর্মীয় ভাবগাম্ভীর্যে শরীয়তপুরে শুরু হচ্ছে শ্রীশ্রী জগন্নাথদেবের রথযাত্রা মহোৎসব পেকুয়ায় বন্যার্তদের দ্বিতীয় দফায় শুকনো খাবার বিতরণ আগামীকাল রথযাত্রা, ভক্তদের টানে পথে নামেন জগন্নাথ, বলভদ্র ও সুভদ্রা ফরিদপুরে রথযাত্রা ও উল্টো রথযাত্রা উপলক্ষে জেলা পুলিশের মতবিনিময় সভা অনুষ্ঠিত ফরিদপুরে ইসকনের উদ্যোগে ৯ দিনব্যাপী শ্রীশ্রী জগন্নাথদেবের রথযাত্রা ‌মহোৎসব শুরু ১৬ জুলাই জয় শ্রী শ্রী চৈতন্য মহাপ্রভুর লীলা ক্ষেত্র মন্দির (গ্রুপ)’–এর উদ্যোগে রংপুরের পীরগঞ্জে মহতী শ্রীগীতা দান অনুষ্ঠান টিউশনির বকেয়া টাকা চাইতেই শিক্ষক সিঁথি সীমিতার ওপর নৃশংস হামলা এইচএসসি পরীক্ষা ভালো না হওয়ায় আত্মহত্যা, রাজশাহীতে প্রাণ হারালেন দিশা রানী মহন্ত বয়স্ক ভাতা আনতে গিয়ে প্রবীণের দুই আঙুল বিচ্ছিন্নের অভিযোগ: নরসিংদী পৌরসভায় মানবিকতা নিয়ে প্রশ্ন

হিন্দু ছাত্র পরিষদ এর আয়োজনে রামায়ণ পরীক্ষা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা

  • প্রকাশিত: শনিবার, ২৮ মার্চ, ২০২৬
  • ১৭৯ বার পড়া হয়েছে

 

শ্রী শ্রী পবনপুত্র জয়ন্তী উপলক্ষে চট্টগ্রামে অনুষ্ঠিত হয়েছে রামায়ণ কথা পরীক্ষা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা। ধর্মীয় চেতনা, নৈতিক মূল্যবোধ ও সৃজনশীলতা বিকাশের লক্ষ্যে ব্যতিক্রমধর্মী এই আয়োজন করে বাংলাদেশ হিন্দু ছাত্র পরিষদ, চট্টগ্রাম মহানগরের আকবরশাহ্ থানা কমিটি।

 

শুক্রবার (২৭ মার্চ ২০২৬) কৈবল্যধাম মালিপাড়া সার্বজনীন দুর্গা মণ্ডপ প্রাঙ্গণে আয়োজিত এ প্রতিযোগিতায় প্রায় দুই শতাধিক ছাত্র-ছাত্রী অংশগ্রহণ করে। উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত এ আয়োজনে শিক্ষার্থীরা রামায়ণের বিভিন্ন কাহিনি, নৈতিক শিক্ষা ও ধর্মীয় জ্ঞানের ওপর তাদের দক্ষতা প্রদর্শন করে। পাশাপাশি চিত্রাঙ্কন প্রতিযোগিতায় অংশ নিয়ে তারা নিজেদের সৃজনশীল প্রতিভার পরিচয় তুলে ধরে।

 

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পবনপুত্র জয়ন্তী উপ-কমিটির সাংগঠনিক সম্পাদক জয় দাশ, প্রচার সম্পাদক দুর্লভ বিশ্বাস এবং সহ-প্রচার সম্পাদক শান্ত মজুমদারসহ অন্যান্য নেতৃবৃন্দ ও মহিলা সম্পাদিকাগণ।

 

আয়োজকরা জানান, নতুন প্রজন্মকে ধর্মীয় ও নৈতিক শিক্ষায় উদ্বুদ্ধ করতেই এ ধরনের উদ্যোগ গ্রহণ করা হয়েছে। ভবিষ্যতেও এ ধরনের শিক্ষামূলক ও সৃজনশীল কার্যক্রম অব্যাহত রাখার আশাবাদ ব্যক্ত করেন তারা।

 

অনুষ্ঠান শেষে অংশগ্রহণকারী শিক্ষার্থীদের মধ্যে ছিল উৎসাহ-উদ্দীপনা, আর অভিভাবকরাও আয়োজনে সন্তোষ প্রকাশ করেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
Theme Customized By BreakingNews