
চট্টগ্রাম মেডিকেল কলেজ থেকে অনুষ্ঠিত এফসিপিএস (FCPS) পার্ট-১ পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন চন্দনাইশ উপজেলার মৈত্রী সুশীল। তাঁর এ সাফল্যে পরিবার, স্বজন ও স্থানীয়দের মধ্যে আনন্দের আবহ তৈরি হয়েছে।
মৈত্রী সুশীল চন্দনাইশ উপজেলার হারালা এলাকার বাসিন্দা। তিনি চন্দনাইশ হারালা সমবায় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা অর্চনা রাণী সুশীলের কন্যা। তাঁর বাবা প্রয়াত ডা. স্বপন কুমার সুশীল উপসহকারী কমিউনিটি মেডিকেল অফিসার হিসেবে কর্মরত ছিলেন।
পরিবারের সদস্যরা জানান, ছোটবেলা থেকেই মৈত্রী সুশীল লেখাপড়ায় মনোযোগী ছিলেন। চিকিৎসক হিসেবে মানুষের সেবায় কাজ করার লক্ষ্য নিয়ে তিনি নিয়মিত অধ্যবসায়ের মাধ্যমে এই সাফল্য অর্জন করেছেন।
স্থানীয় শিক্ষাবিদ ও শুভানুধ্যায়ীরা তাঁর এ অর্জনের জন্য অভিনন্দন জানিয়েছেন। তাঁরা আশা প্রকাশ করেন, মৈত্রী সুশীল ভবিষ্যতে চিকিৎসা ক্ষেত্রে আরও উচ্চতর সাফল্য অর্জন করে দেশ ও মানুষের কল্যাণে অবদান রাখবেন।
মৈত্রী সুশীলের এই সাফল্য চন্দনাইশের জন্য গর্বের বিষয় বলে মন্তব্য করেছেন স্থানীয়রা। তাঁরা তাঁর উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করেছেন।