1. sottosanatontv@gamil.com : সত্য সনাতন : সত্য সনাতন
  2. sourav@gmail.com : সৌরভ কর্মকার : সৌরভ কর্মকার
  3. info@www.sottosanatontv.com : সত্য সনাতন :
রবিবার, ০৭ জুন ২০২৬, ১১:৩৮ অপরাহ্ন
শিরোনাম :
হিন্দু ছাত্র মহাজোটের ৭ কলেজ শাখার পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা সাতকানিয়ায় কিশোর নিখোঁজ, পরিবারের উদ্বেগ চন্দনাইশের মেয়ে মৈত্রীর এফসিপিএস পার্ট-১ সাফল্য বাংলাদেশ হিন্দু ছাত্র পরিষদ ফরিদপুর মহানগর শাখার আলোচনা সভা অনুষ্ঠিত জুমছড়ি হিন্দুপাড়ায় ধর্মীয় মেধা ও বৃত্তি পরীক্ষার পুরস্কার বিতরণ পুরুষোত্তম মাস উপলক্ষে উখিয়ায় ধর্মীয় আয়োজন, ভক্তদের মিলনমেলা রাঙ্গুনিয়ার প্রবীণ শিক্ষক প্রদীপ সাহার পরলোকগমন হাওর ভ্রমণে মর্মান্তিক দুর্ঘটনা, প্রাণ হারাল শিশু মৌমাতা সরকার নিঝুম সাফ নারী চ্যাম্পিয়নশিপের ফাইনালে বাংলাদেশের পরাজয় বেঙ্গালুরুতে ৫ বছরের শিশুকে হত্যার অভিযোগ, মা ও প্রেমিকের বিরুদ্ধে মামলা

রাঙ্গুনিয়ার প্রবীণ শিক্ষক প্রদীপ সাহার পরলোকগমন

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: রবিবার, ৭ জুন, ২০২৬
  • ১৬ বার পড়া হয়েছে

রাঙ্গুনিয়ার বিশিষ্ট শিক্ষাবিদ, সমাজসেবক ও ধর্মীয় সংগঠক মাষ্টার প্রদীপ সাহা পরলোকগমন করেছেন। তিনি আজ সকাল ১০টা ২৫ মিনিটে চট্টগ্রামের পার্কভিউ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

 

মৃত্যুকালে তিনি অসংখ্য গুণগ্রাহী, শুভানুধ্যায়ী, প্রাক্তন শিক্ষার্থী এবং আত্মীয়-স্বজন রেখে গেছেন। তাঁর আকস্মিক প্রয়াণে রাঙ্গুনিয়ার শিক্ষা, সামাজিক ও ধর্মীয় অঙ্গনে গভীর শোকের ছায়া নেমে এসেছে।

 

প্রদীপ সাহা দীর্ঘদিন ধরে লালানগর উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক হিসেবে নিষ্ঠা, সততা ও সুনামের সঙ্গে দায়িত্ব পালন করেন। শিক্ষা বিস্তারের পাশাপাশি তিনি বিভিন্ন সামাজিক ও ধর্মীয় কর্মকাণ্ডেও গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে গেছেন।

 

তিনি শ্রী শ্রী রাধারমন সেবাশ্রমের সাবেক সভাপতি এবং বাংলাদেশ গীতা শিক্ষা কমিটি (বাগীশিক) হোসনাবাদ ইউনিয়ন সংসদের সম্মানিত উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করেছেন। সনাতনী সমাজের উন্নয়ন, ধর্মীয় শিক্ষা ও সামাজিক কল্যাণে তাঁর অবদান স্থানীয়ভাবে ব্যাপকভাবে প্রশংসিত।

 

তাঁর মৃত্যুতে বিভিন্ন সামাজিক, ধর্মীয় ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ গভীর শোক প্রকাশ করেছেন। শোকবার্তায় তাঁরা শোকসন্তপ্ত পরিবারের প্রতি আন্তরিক সমবেদনা জানিয়ে প্রয়াতের বিদেহী আত্মার শান্তি কামনা করেন।

 

পারিবারিক সূত্রে জানা গেছে, সনাতন ধর্মীয় রীতিনীতি অনুসারে তাঁর শেষকৃত্য সম্পন্ন করা হবে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট