বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ০৮:৫৪ অপরাহ্ন
শিরোনাম :
চুয়েটে, অর্ণবের মৃত্যুর ১৫ দিন পর একই পুকুরে চমক দত্ত-শান্ত দেবের মৃত্যু সনাতনী পরিবারের মুখ উজ্জ্বল করলেন দূর্জয় সাহা, এসএসসিতে জিপিএ-৫ কক্সবাজারে সন্ন্যাসী হত্যার সংবাদ প্রকাশ, সাংবাদিককে হুমকির প্রতিবাদে মানববন্ধন লোহাগাড়ায় জন্মাষ্টমী উপলক্ষে দুই দিনব্যাপী ধর্মীয় আয়োজন কেন্দ্রীয় তপোবন আশ্রমে স্বামী সুরেশ্বরানন্দ পুরীর ৯৫তম শুভ আবির্ভাব উৎসব নয়ন সাধু হত্যা মামলার সংবাদ প্রকাশ করায় সাংবাদিককে ‘মামলায় ফাঁসানোর’ হুমকি লাভ জিহাদ: ধর্মের বিভাজন নয়, প্রতারণা ও জবরদস্তির বিরুদ্ধে আইনি প্রতিরোধ লোহাগাড়ায় বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের দ্বিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত সনাতনী ঐক্যের আহ্বানে চট্টগ্রামে অনুষ্ঠিত যুব সম্মেলন অভাব-সংগ্রাম থামাতে পারেনি তমালকে, শেষ পর্যন্ত অর্জন করলেন মাস্টার্স ডিগ্রি

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ভর্তির সুযোগ পেলেন হরিজন সম্প্রদায়ের নন্দিনী বাঁসফোর গুঞ্জন

  • প্রকাশিত: শনিবার, ২৭ জুন, ২০২৬
  • ৫৩ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক: সত্য সনাতন টিভি || অনলাইন সংস্করণ 

 

পিছিয়ে পড়া জনগোষ্ঠী হিসেবে পরিচিত হরিজন সম্প্রদায় থেকে উঠে এসে উচ্চশিক্ষার পথে অনন্য সাফল্যের নজির গড়েছেন নন্দিনী বাঁসফোর গুঞ্জন। তিনি ভর্তি পরীক্ষায় উত্তীর্ণ হয়ে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়-এর অ্যাপ্লাইড কেমিস্ট্রি অ্যান্ড কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগে ভর্তির সুযোগ পেয়েছেন।

 

নন্দিনীর এই অর্জন শুধু তাঁর ব্যক্তিগত সাফল্য নয়, বরং সমাজের পিছিয়ে পড়া জনগোষ্ঠীর শিক্ষার অগ্রগতির ক্ষেত্রেও একটি ইতিবাচক দৃষ্টান্ত হিসেবে দেখা হচ্ছে।

 

পরিবার সূত্রে জানা গেছে, নন্দিনী শুধু চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়েই নয়, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় এবং জগন্নাথ বিশ্ববিদ্যালয়-এর ভর্তি পরীক্ষাতেও উত্তীর্ণ হয়েছিলেন। তবে পারিপার্শ্বিক পরিস্থিতি, বিভাগ এবং ভবিষ্যৎ পরিকল্পনা বিবেচনা করে তিনি শেষ পর্যন্ত চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়ার সিদ্ধান্ত নেন।

 

নন্দিনীর বাড়ি পাওয়ার হাউজ এলাকা। তাঁর বাবা রুবেল নাথ বাঁসফোর এবং মা শিল্পী রাণী বাঁসফোর।

 

স্থানীয়দের মতে, প্রতিকূল সামাজিক বাস্তবতার মধ্যেও অধ্যবসায় ও মেধার মাধ্যমে নন্দিনীর এই অর্জন অন্য শিক্ষার্থীদের জন্য অনুপ্রেরণার উৎস হয়ে থাকবে।

 

নন্দিনী বাঁসফোর গুঞ্জনের এই সাফল্যে বিভিন্ন মহল থেকে অভিনন্দন ও শুভকামনা জানানো হয়েছে। তাঁর উচ্চশিক্ষা ও ভবিষ্যৎ জীবনের সফলতা কামনা করেছেন শুভানুধ্যায়ীরা।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
Theme Customized By BreakingNews