বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬, ০২:১০ পূর্বাহ্ন
শিরোনাম :
ইতিহাসের আরেকটি অধ্যায়ের অবসান: নোয়াখালীতে ভেঙে ফেলা হলো ৫০০ বছরের প্রাচীন সমাধি-মঠ ধর্মীয় ভাবগাম্ভীর্যে শরীয়তপুরে শুরু হচ্ছে শ্রীশ্রী জগন্নাথদেবের রথযাত্রা মহোৎসব পেকুয়ায় বন্যার্তদের দ্বিতীয় দফায় শুকনো খাবার বিতরণ আগামীকাল রথযাত্রা, ভক্তদের টানে পথে নামেন জগন্নাথ, বলভদ্র ও সুভদ্রা ফরিদপুরে রথযাত্রা ও উল্টো রথযাত্রা উপলক্ষে জেলা পুলিশের মতবিনিময় সভা অনুষ্ঠিত ফরিদপুরে ইসকনের উদ্যোগে ৯ দিনব্যাপী শ্রীশ্রী জগন্নাথদেবের রথযাত্রা ‌মহোৎসব শুরু ১৬ জুলাই জয় শ্রী শ্রী চৈতন্য মহাপ্রভুর লীলা ক্ষেত্র মন্দির (গ্রুপ)’–এর উদ্যোগে রংপুরের পীরগঞ্জে মহতী শ্রীগীতা দান অনুষ্ঠান টিউশনির বকেয়া টাকা চাইতেই শিক্ষক সিঁথি সীমিতার ওপর নৃশংস হামলা এইচএসসি পরীক্ষা ভালো না হওয়ায় আত্মহত্যা, রাজশাহীতে প্রাণ হারালেন দিশা রানী মহন্ত বয়স্ক ভাতা আনতে গিয়ে প্রবীণের দুই আঙুল বিচ্ছিন্নের অভিযোগ: নরসিংদী পৌরসভায় মানবিকতা নিয়ে প্রশ্ন

বিবিধ আয়োজনে বাঙ্গালহালিয়া জ্যোতিশ্বর বেদান্ত মঠ ও মিশনের মহোৎসব সম্পূর্ণ।

  • প্রকাশিত: শনিবার, ২৮ মার্চ, ২০২৬
  • ১৮২ বার পড়া হয়েছে

 

রাঙ্গামাটি রাজস্থলী উপজেলার বাঙ্গালহালিয়া যৌতখামার রোডে জ্যোতিশ্বর বেদান্ত মঠ ও মিশনে শ্রী শ্রীমৎ স্বামী জ্যোতিশ্বরানন্দ গিরি মহারাজের ১১৭ তম শুভ আবির্ভাব এবং জ্যোতিশ্বর বেদান্ত মঠ ও মিশনের ৩০ তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন এবং স্বর্গীয় পিতৃদেব ও স্বর্গিয়া মাতৃদেবীর সমাধি মন্দির উৎসর্গ উপলক্ষে বিশ্বশান্তি শ্রী শ্রী গীতাযজ্ঞ ও অষ্টপ্রহরব্যাপী তারকব্রহ্ম মহানামযজ্ঞ মহোৎসব বিভিন্ন ধর্মীয় অনুষ্ঠানের মধ্য দিয়ে সম্পূর্ণ হয়েছে।

গত ২৬শে মার্চ বৃহস্পতিবার সন্ধ্যায় মহোৎসবের শুভ অধিবাস কীর্তন আরম্ভ হয়। অধিবাস কীর্তন পরিবেশন করবেন চন্দনাইশ শ্রীপাদ কাঁশি চাঁন ক্ষ্যাপা গোস্বামী সেবাশ্রমের

অধ্যক্ষ মাধব বন্ধু দাস।

 

 

২৭শে মার্চ রোজ শুক্রবার ভোর সকালে তারেকব্রহ্ম মহানামযজ্ঞের শুভ আরম্ভ হয়। ঐ দিন সকাল ১০ ঘটিকায় অনুষ্ঠিত হয় বিশ্বশান্তি শ্রী শ্রী গীতাযজ্ঞ,দুপুরে সনাতন ধর্ম মহাসম্মেলন,অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

 

মহোৎসব অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাঙ্গালহালিয়া সনাতন ঋষি আশ্রমের মঠ অধ্যক্ষ শ্রীমৎ স্বামী সনাতন ঋষি মহারাজ,শ্রী বৈষ্ণব চৈতন্য দাস বাবাজী,বাঙ্গালহালিয়া শ্রী শ্রী রাধামদন গোপাল গিরিধারী সেবা কুঞ্জের অধ্যক্ষ মাদব গৌর দাস বাবাজী,এসময় আরো উপস্থিত ছিলেন দেশের বিভিন্ন মঠ-আশ্রমের সাধু সন্ন্যাসী মহাত্মা মহারাজ বৃন্দসহ,সনাতনী সমাজের ভক্তবৃন্দ উপস্থিত ছিলেন। ধর্মীয় অনুষ্ঠানে যন্ত্রসংগীত পরিচালনা করেন বিশিষ্ট কিবোর্ড বাদক ও সংগীতশিল্পী শ্রী লিটু দে,অনুষ্ঠানে শ্রী শ্রী নামসুধা পরিবেশনা করেন বিশিষ্ট কীর্ত্তনীয়া দল,শ্রী মহানাম সম্প্রদায় ও শ্রী জগদানন্দ সম্প্রদায় (চট্রগ্রাম)

 

শ্রী গুরু কৈবল্যনাথ সম্প্রদায় (গোপালগঞ্জ)শ্রী জয় বাবা লোকনাথ সম্প্রদায় (নেত্রকোনা)।

দু-দিন ব্যাপী এ ধর্মীয় অনুষ্ঠানে আশা ভক্তরা অন্ন প্রসাদ গ্রহণ করেন। ২৮ শে মার্চ ভোর সকালে হরিনাম সংকীর্তন এর মধ্য দিয়ে মহানামযজ্ঞ মহোৎসবের পূর্ণাহুতি হয়।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
Theme Customized By BreakingNews