1. sottosanatontv@gamil.com : সত্য সনাতন : সত্য সনাতন
  2. info@www.sottosanatontv.com : সত্য সনাতন :
রবিবার, ২৯ মার্চ ২০২৬, ০৫:৩৯ পূর্বাহ্ন
শিরোনাম :
বগুড়ায় গৃহবধূর রহস্যজনক মৃত্যু, স্বামীর বিরুদ্ধে হত্যার অভিযোগ তিতাসে তীর্থস্নানে নিখোঁজ শিশু অপর্ণা’র মরদেহ উদ্ধার স্বচ্ছতা বৈষম্যমুক্ত পুরোহিত ও সেবাইত নিয়োগের দাবি ব্রাহ্মণ সম্প্রদায়ের হিন্দু ছাত্র পরিষদ এর আয়োজনে রামায়ণ পরীক্ষা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা বিবিধ আয়োজনে বাঙ্গালহালিয়া জ্যোতিশ্বর বেদান্ত মঠ ও মিশনের মহোৎসব সম্পূর্ণ। ফরিদপুরে রাম নবমী উপলক্ষে শ্রীধাম শ্রীঅঙ্গনে প্রদীপ প্রজ্জ্বলন ধর্মভিত্তিক রাষ্ট্র গঠনের জন্য নয়, প্রগতিশীল বাংলাদেশ গড়তেই মুক্তিযুদ্ধ: বিদ্যুৎমন্ত্রী ফরিদপুরে হিন্দু কলেজছাত্রীর গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা চন্দনাইশে লোকনাথ রামঠাকুর সেবাশ্রমে ৫ দিনব্যাপী অনুষ্ঠান শুরু, আগামীকাল ভক্তিমূলক গান পরিবেশন করবে ‘পার্থ সারথী’ পাপমুক্তি ও পুণ্যের আশায় লাঙ্গলবন্দে অষ্টমী স্নান,জাতীয় ঐক্যের অনন্য প্রতিফলন: সংস্কৃতিমন্ত্রী

চট্টগ্রাম গোলপাহাড় মহাশ্মশান কালী মন্দিরে সন্ধ্যা আরতির পর প্রসাদ বিতরণে অংশ নিলেন ফিনল্যান্ডের চিকিৎসক টিম

নিজস্ব প্রতিবেদন : জয় দাশ | চট্টগ্রাম প্রতিনিধি
  • প্রকাশিত: সোমবার, ৯ ফেব্রুয়ারী, ২০২৬
  • ১২১ বার পড়া হয়েছে

 

চট্টগ্রাম নগরের ঐতিহ্যবাহী গোলপাহাড় মহাশ্মশান কালী মন্দিরে গতকাল নিয়মিত সন্ধ্যা আরতির পর প্রসাদ বিতরণ কর্মসূচিতে দেখা গেছে এক ব্যতিক্রমী দৃশ্য। ফিনল্যান্ড থেকে আসা বাংলাদেশে নিযুক্ত চিকিৎসক টিম মন্দির পরিদর্শনে এসে সনাতনী ধর্মীয় ঐতিহ্য ও সেবা সংস্কৃতিতে অনুপ্রাণিত হয়ে নিজেরাই প্রসাদ বিতরণে অংশ নেন।

 

মন্দির কর্তৃপক্ষ সূত্রে জানা যায়, সন্ধ্যা আরতি শেষে ভক্তদের মাঝে প্রসাদ বিতরণ চলাকালে বিদেশি চিকিৎসক দলের সদস্যরা মন্দিরের পরিবেশ, শৃঙ্খলা ও ভক্তিময় আয়োজন দেখে মুগ্ধ হন। পরে তারা স্বতঃস্ফূর্তভাবে প্রসাদ বিতরণের কাজে অংশগ্রহণ করেন এবং ভক্তদের হাতে নিজ হাতে প্রসাদ তুলে দেন। সত্য সনাতন টিভি

 

এ সময় উপস্থিত ভক্তরা জানান, বিদেশি চিকিৎসকদের এমন মানবিক ও ধর্মীয় সহমর্মিতার দৃশ্য মন্দির প্রাঙ্গণে এক আবেগঘন পরিবেশ সৃষ্টি করে। অনেকেই এ ঘটনাকে সনাতনী সেবা সংস্কৃতির প্রতি আন্তর্জাতিক শ্রদ্ধা ও ভালোবাসার প্রতীক হিসেবে দেখছেন।

 

মন্দির কর্তৃপক্ষ সত্য সনাতন টিভিকে বলেন, “সনাতনী ধর্মীয় আচার শুধু পূজা-আরতির মধ্যেই সীমাবদ্ধ নয়, এটি মানুষের প্রতি সেবা ও ভক্তির শিক্ষা দেয়। বিদেশি চিকিৎসক টিম সেই বার্তাই হৃদয় দিয়ে অনুভব করেছেন।”

 

পরিদর্শন শেষে চিকিৎসক দলের সদস্যরা মন্দিরের সার্বিক ব্যবস্থাপনা ও শান্তিপূর্ণ পরিবেশের প্রশংসা করেন এবং এই অভিজ্ঞতাকে স্মরণীয় বলে উল্লেখ করেন। সত্য সনাতন টিভি

 

স্থানীয়দের মতে, এ ধরনের ঘটনা ধর্মীয় সম্প্রীতি, মানবিকতা ও সেবার বার্তাকে আরও শক্তিশালী করে এবং আন্তর্জাতিক অঙ্গনেও বাংলাদেশের সনাতনী ঐতিহ্যকে তুলে ধরে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট