1. sottosanatontv@gamil.com : সত্য সনাতন : সত্য সনাতন
  2. info@www.sottosanatontv.com : সত্য সনাতন :
শনিবার, ০৭ ফেব্রুয়ারী ২০২৬, ০৪:১৯ পূর্বাহ্ন
শিরোনাম :
শরীয়তপুরে সিএনজি উল্টে গৃহবধূ পপি পাল নিহত, স্বামী ও শিশুকন্যা আহত। নওগাঁর মহাদেবপুরে ড্রাম ট্রাকের ধাক্কায় ৫ জন নিহত, ৪ জনই হিন্দু ধর্মালম্বী হিন্দুদের ন্যায্য দাবি রক্ষা করবে বিএনপি সালাহউদ্দিন মহেশখালী আদিনাথ ঠাকুরতলায় মাঘী পূর্ণিমা উপলক্ষে ৫৭তম মহতী ধর্মসভা ও মহানামযজ্ঞের প্রস্তুতি অসহায় বিকাশ মালাকারের পাশে বাংলাদেশ হিন্দু ছাত্র মহাসংঘ, এক মাসের খাদ্য সামগ্রী প্রদান। বঙ্গবন্ধুর সমাধি দর্শন সৌভাগ্যের বিষয় গোবিন্দ চন্দ্র প্রামাণিক মিরসরাইয়ে হিন্দুপাড়ায় এক সপ্তাহে সাত দফা অগ্নিসংযোগ, আতঙ্কে দিন কাটাচ্ছেন বাসিন্দারা চট্টগ্রামে বিশ্ববিদ্যালয়ে উপমা দত্ত নামে ছাত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার। বরিশালে জৈতিমনি নামে এক স্কুলছাত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার রামকৃষ্ণ পরমহংস দেব ধর্মীয় সহিষ্ণুতা ও মানবতার অনন্য দিশারি

বঙ্গবন্ধুর সমাধি দর্শন সৌভাগ্যের বিষয় গোবিন্দ চন্দ্র প্রামাণিক

নিজস্ব প্রতিবেদক : অনিক মণ্ডল | অনলাইন সংস্করণ
  • প্রকাশিত: শনিবার, ৩১ জানুয়ারী, ২০২৬
  • ১৫ বার পড়া হয়েছে

 

বাংলাদেশ জাতীয় হিন্দু মহাজোটের মহাসচিব ও গোপালগঞ্জ-৩ আসন (টুঙ্গিপাড়া–কোটালীপাড়া) থেকে স্বতন্ত্র প্রার্থী গোবিন্দ চন্দ্র প্রামাণিক বলেছেন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধি দর্শন করা প্রত্যেক মানুষের জন্যই সৌভাগ্যের বিষয়। তিনি বলেন, “উনি না থাকলে আজকের বাংলাদেশ হতো না। এই স্থান সমগ্র বাঙালির পীঠস্থান।”

 

বৃহস্পতিবার বেলা সাড়ে ১২টার দিকে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধির ৩ নম্বর গেটে কর্মী–সমর্থকদের সঙ্গে প্রার্থনায় অংশ নিয়ে এসব কথা বলেন তিনি। সত্য সনাতন টিভি

 

গোবিন্দ চন্দ্র প্রামাণিক জানান, দীর্ঘদিন ধরে বঙ্গবন্ধুর সমাধিতে আসার ইচ্ছা থাকলেও নানা ব্যস্ততার কারণে তা সম্ভব হয়নি। তিনি বলেন, “হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালির সমাধিস্থান এটি। এখানে আসার আকাঙ্ক্ষা প্রত্যেক বাঙালির হৃদয়েই রয়েছে।” সত্য সনাতন টিভি

 

এ আসনে নির্বাচন করার কারণ সম্পর্কে জানতে চাইলে তিনি বলেন, সংখ্যালঘু সম্প্রদায়ের একাধিক প্রার্থী নানা বাধা ও হয়রানির কারণে নির্বাচনে অংশ নিতে পারেননি। তাঁর ভাষায়, “আমাদের একজন অত্যন্ত আপনজন মনোনয়নপত্র কিনতে গিয়ে গ্রেপ্তার হয়েছেন। আরও দুজন সনাতন ধর্মাবলম্বী প্রার্থী বাধার মুখে মনোনয়ন জমা দিতে পারেননি। তাঁরা অনুরোধ করেছেন, আমি যেন প্রার্থী হই তাহলে তাঁরা ভয়ের মধ্যে থাকবেন না।”

 

তিনি আরও বলেন, ভোটের উৎসবমুখর পরিবেশ নিশ্চিত করতেই তিনি নির্বাচনে এসেছেন, যাতে সবাই নির্বিঘ্নে ভোটাধিকার প্রয়োগ করতে পারেন।

 

বিএনপির প্রার্থীর সমালোচনা করে গোবিন্দ চন্দ্র প্রামাণিক বলেন, একটি বড় রাজনৈতিক দলের নেতা চান না যে সবাই নির্বাচনে অংশ নিক। তাঁর অভিযোগ, “বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হওয়ার মানসিকতা থেকে নানা ধরনের হয়রানি করা হচ্ছে। সবাইকে সমালোচনা করলে উৎসবমুখর পরিবেশ তৈরি হয় না।”

 

তিনি বলেন, একজন বড় রাজনৈতিক নেতার উচিত ছিল উদার মনোভাব নিয়ে সব প্রার্থীদের সহযোগিতা করা এবং সবাইকে নির্বাচনে অংশগ্রহণে উৎসাহিত করা। সত্য সনাতন টিভি

 

প্রার্থনা শেষে গোবিন্দ চন্দ্র প্রামাণিক টুঙ্গিপাড়ার বিভিন্ন এলাকায় কর্মী–সমর্থকদের সঙ্গে নিয়ে তাঁর নির্বাচনী প্রতীক ঘোড়া মার্কার পক্ষে প্রচারণা চালান এবং লিফলেট বিতরণ করেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট