বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬, ১০:৩৫ পূর্বাহ্ন
শিরোনাম :
ইতিহাসের আরেকটি অধ্যায়ের অবসান: নোয়াখালীতে ভেঙে ফেলা হলো ৫০০ বছরের প্রাচীন সমাধি-মঠ ধর্মীয় ভাবগাম্ভীর্যে শরীয়তপুরে শুরু হচ্ছে শ্রীশ্রী জগন্নাথদেবের রথযাত্রা মহোৎসব পেকুয়ায় বন্যার্তদের দ্বিতীয় দফায় শুকনো খাবার বিতরণ আগামীকাল রথযাত্রা, ভক্তদের টানে পথে নামেন জগন্নাথ, বলভদ্র ও সুভদ্রা ফরিদপুরে রথযাত্রা ও উল্টো রথযাত্রা উপলক্ষে জেলা পুলিশের মতবিনিময় সভা অনুষ্ঠিত ফরিদপুরে ইসকনের উদ্যোগে ৯ দিনব্যাপী শ্রীশ্রী জগন্নাথদেবের রথযাত্রা ‌মহোৎসব শুরু ১৬ জুলাই জয় শ্রী শ্রী চৈতন্য মহাপ্রভুর লীলা ক্ষেত্র মন্দির (গ্রুপ)’–এর উদ্যোগে রংপুরের পীরগঞ্জে মহতী শ্রীগীতা দান অনুষ্ঠান টিউশনির বকেয়া টাকা চাইতেই শিক্ষক সিঁথি সীমিতার ওপর নৃশংস হামলা এইচএসসি পরীক্ষা ভালো না হওয়ায় আত্মহত্যা, রাজশাহীতে প্রাণ হারালেন দিশা রানী মহন্ত বয়স্ক ভাতা আনতে গিয়ে প্রবীণের দুই আঙুল বিচ্ছিন্নের অভিযোগ: নরসিংদী পৌরসভায় মানবিকতা নিয়ে প্রশ্ন

মন্ত্রি পরিষদে আর যোগ দেব না: গয়েশ্বর চন্দ্র রায়।

  • প্রকাশিত: বুধবার, ২৫ ফেব্রুয়ারী, ২০২৬
  • ১৬৭ বার পড়া হয়েছে

 

বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও ঢাকা-৩ আসনের সংসদ সদস্য গয়েশ্বর চন্দ্র রায় বলেছেন, মৃত্যুর আগপর্যন্ত তিনি আর মন্ত্রিপরিষদে যোগ দেবেন না। তিনি বলেন, ‘মন্ত্রী হব না জেনেই মন্ত্রীদের শপথ অনুষ্ঠানে গিয়েছিলাম।’

 

 

আজ মঙ্গলবার সকালে কেরানীগঞ্জ উপজেলা পরিষদ অডিটরিয়ামে আয়োজিত এক মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন। সভার আয়োজন করে উপজেলা প্রশাসন। এতে উপজেলার বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা ও শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধানেরা উপস্থিত ছিলেন।

সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. উমর ফারুক এবং সঞ্চালনা করেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা মো. আব্দুস সাত্তার বেগ।

 

 

গয়েশ্বর চন্দ্র রায় বলেন, তিনি আগে থেকেই জানতেন যে মন্ত্রিসভায় তাঁর নাম থাকবে না। তবুও শপথ অনুষ্ঠানে গিয়েছিলেন। মন্ত্রী না হওয়ায় ক্ষোভে অনুষ্ঠান ত্যাগ করেছেন এমন ধারণা সঠিক নয় বলেও তিনি উল্লেখ করেন। তিনি স্পষ্টভাবে জানান, জীবনের শেষ দিন পর্যন্ত আর মন্ত্রিপরিষদে যোগ দেওয়ার ইচ্ছা তাঁর নেই।

 

 

নিজের রাজনৈতিক অবস্থান প্রসঙ্গে তিনি বলেন, তিনি একজন নির্বাচিত সংসদ সদস্য ও জনগণের প্রতিনিধি। মানুষের পক্ষে কথা বলা, নিয়মের কথা বলা এবং নিয়ম প্রতিষ্ঠার চেষ্টা করা এটাই তাঁর দায়িত্ব। শেষ পর্যন্ত তিনি জনগণের স্বার্থেই কাজ করে যাবেন।

 

 

সভায় আরও উপস্থিত ছিলেন নিপুণ রায় চৌধুরী, সহকারী কমিশনার (ভূমি) জান্নাতুল মাওয়া, আফতাব আহমেদসহ অনেকে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
Theme Customized By BreakingNews