1. sottosanatontv@gamil.com : সত্য সনাতন : সত্য সনাতন
  2. info@www.sottosanatontv.com : সত্য সনাতন :
বুধবার, ২৫ মার্চ ২০২৬, ০৫:২৬ পূর্বাহ্ন
শিরোনাম :
অভিযানে গিয়ে হৃদরোগে আক্রান্ত হয়ে এএসআই রুপম দে’র মৃত্যু ৫৩১ বছরের ঐতিহ্যে মুখর শেখরনগর, ইছামতীর তীরে কালীপূজায় ভক্তসমাগম মঠবাড়িয়ায় স্কুলছাত্রী বৃন্তিকা প্রমী’র ঝুলন্ত মরদেহ উদ্ধার, কারণ অজানা ফটিকছড়িতে দগ্ধ সীমা দাসের পাশে মানবিক সহায়তা, আবারও অর্থ পৌঁছে দিলেন অন্তর রায়। বিএনপির সংরক্ষিত নারী আসনে আলোচনায় অপর্ণা রায় দাস। শ্রীমঙ্গলে শ্রীরাম নবমী উদযাপন, পুষ্পাঞ্জলি ও সাংস্কৃতিক আয়োজনে মুখরিত হবে দিন। দক্ষিণ কাট্টলীতে ৯৪ বছরের ঐতিহ্যে শুরু হচ্ছে বাসন্তী পূজা মাস্টারদা সূর্য সেনের জন্মবার্ষিকী আজ: স্বাধীনতার অগ্নিযুগের এক অমর নায়কের স্মরণে জাতি। রামনবমী উপলক্ষে গোঁসাইপাড়ায় তিন দিনব্যাপী ধর্মীয় আয়োজন। ত্রিপুরা পরিবারের আচার-সংস্কৃতিতে প্রত্যাবর্তন, রথিচন্দ্র কারবারি পাড়ায় মন্দির স্থাপন।

সংখ্যালঘু ভোটাররা নিরাপত্তাহীনতায় উদ্বিগ্ন, নির্বাচন সামনে গুরুতর চ্যালেঞ্জ

নিজস্ব প্রতিবেদক : সত্য সনাতন টিভি | অনলাইন সংস্করণ
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ২৯ জানুয়ারী, ২০২৬
  • ১১৪ বার পড়া হয়েছে

 

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের মাত্র দুই সপ্তাহ বাকি থাকলেও দেশের সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষ এখনো ভয় ও নিরাপত্তাহীনতার মধ্যে দিন কাটাচ্ছেন। বাংলাদেশ হিন্দু-বৌদ্ধ-খ্রিষ্টান ঐক্য পরিষদ এ বিষয়টি উল্লেখ করে সতর্ক করেছেন যে, এই পরিস্থিতি ভোটারদের ভোটকেন্দ্র থেকে দূরে রাখতে পারে।

 

বৃহস্পতিবার জাতীয় প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনে সংগঠনের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মনীন্দ্র কুমার নাথ লিখিত বক্তব্য পাঠ করেন। তিনি জানান, সংখ্যালঘুরা নির্বাচনে অংশগ্রহণ করতে আগ্রহী হলেও তাদের জীবন, জীবিকা, সম্পদ ও মর্যাদার নিরাপত্তা এখনও প্রশ্নবিদ্ধ। তিনি বলেন, “যদি ভয় ও অনিশ্চয়তার কারণে সংখ্যালঘু ভোটাররা ভোট দিতে নিরুৎসাহিত হন, তবে এর দায় তাদের ওপর চাপানো যাবে না।” সত্য সনাতন টিভি

 

ঐক্য পরিষদের তথ্য অনুযায়ী, দেশে সাম্প্রদায়িক সহিংসতার ঘটনা এখনও থামেনি। গত ১ জানুয়ারি থেকে ২৭ জানুয়ারি পর্যন্ত অন্তত ৪২টি সাম্প্রদায়িক সহিংসতা ঘটেছে, যার মধ্যে ১১টি হত্যাকাণ্ড রয়েছে।

 

সংগঠনটি জানাচ্ছে, ভোটকে কেন্দ্র করে উদ্ভূত ‘ভয়ভীতির পরিবেশ’ সংখ্যালঘু ও আদিবাসী জনগোষ্ঠীর বিশেষত নারী ও যুবকদের ওপর প্রভাব ফেলছে। অনেক সংখ্যালঘু ব্যবসায়ী স্বাভাবিক কার্যক্রম চালাতে পারছেন না, অনেকে ভিটেমাটি ছাড়তে বাধ্য হচ্ছেন। সত্য সনাতন টিভি

 

এছাড়া ঐক্য পরিষদ ‘হ্যাঁ-না’ ভোটের ব্যবস্থাকেও সমালোচনা করেছে। তারা বলছে, এই ব্যবস্থার মাধ্যমে রাষ্ট্রের ধর্মনিরপেক্ষ নীতি ক্ষুণ্ণ হচ্ছে এবং সরকার ও নির্বাচন কমিশন পক্ষপাতমূলক প্রচার চালাচ্ছে। বিবৃতিতে উল্লেখ করা হয়েছে, “ধর্মনিরপেক্ষতা, সাম্য ও বৈষম্যহীনতার ভিত্তিতে গড়ে ওঠা বাংলাদেশের সংবিধান বর্তমানে গভীর হুমকির মুখে। এটি সংখ্যালঘুদের আরও প্রান্তিক করবে এবং নাগরিক হিসেবে তাদের সমান অধিকার ক্ষুণ্ন করবে।”

 

সংখ্যালঘুদের নিরাপদে ভোটকেন্দ্রে যাওয়া এবং স্বাধীনভাবে ভোট দেওয়ার নিশ্চয়তা নিশ্চিত করা আগামী নির্বাচনের বড় চ্যালেঞ্জ বলে মনে করছে ঐক্য পরিষদ।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট