1. sottosanatontv@gamil.com : সত্য সনাতন : সত্য সনাতন
  2. sourav@gmail.com : সৌরভ কর্মকার : সৌরভ কর্মকার
  3. info@www.sottosanatontv.com : সত্য সনাতন :
বৃহস্পতিবার, ০৭ মে ২০২৬, ০৭:৩৭ অপরাহ্ন
শিরোনাম :
শাহজাদপুরে রবীন্দ্রজয়ন্তীর প্রস্তুতি,কাছারি বাড়িতে উৎসবের আমেজ শরীয়তপুরে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ ফ্রন্টের আহ্বায়ক কমিটি অনুমোদন চট্টগ্রামে সংখ্যালঘু নির্যাতনের প্রতিবাদে স্মারকলিপি প্রদান শরণখোলায় সংখ্যালঘু পরিবারের ওপর হামলা, লুটপাট; দুইজন গ্রেপ্তার সড়ক দুর্ঘটনা নয়,পরিকল্পিত হত্যা,চকরিয়ায় ছয় ভাই নিহতের ঘটনায় চাঞ্চল্যকর মোড় গৃহকর্মী থেকে বিধায়ক, আউসগ্রামে কলিতা মাঝির চমক স্বনামধন্য কীর্তনশিল্পী বাবুল কৃষ্ণ মহন্ত আর নেই নতুন সরকারের সূচনা, পশ্চিমবঙ্গে চালু হচ্ছে কেন্দ্রীয় স্বাস্থ্যবিমা একটি মায়ের জীবন বাঁচাতে সহায়তার আহ্বান  শ্যামনগরে পশুচিকিৎসক অনিমেষ অপহরণ, ২০ লাখ টাকা মুক্তিপণ দাবি

হাটহাজারীতে তালাবদ্ধ কক্ষ থেকে সেলুন কর্মচারীর অর্ধগলিত ঝুলন্ত মরদেহ উদ্ধার।

নিজস্ব প্রতিবেদন : হৃদয় বণিক | হাটাজারী প্রতিনিধি
  • প্রকাশিত: শনিবার, ১৪ মার্চ, ২০২৬
  • ১০৬ বার পড়া হয়েছে

চট্টগ্রামের হাটহাজারী উপজেলা এ তালাবদ্ধ একটি কক্ষ থেকে অয়ন দাশ (৩৫) নামে এক সেলুন কর্মচারীর অর্ধগলিত ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার (১৩ মার্চ) রাত প্রায় ১১টার দিকে উপজেলার ছিপাতলী ইউনিয়ন এর বোয়ালিয়ামুখ বাজারসংলগ্ন একটি দ্বিতল ভবনের ভাড়া বাসা থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

 

 

নিহত অয়ন দাশ রাউজান উপজেলা এর কুন্ডশ্চরী এলাকার বাসিন্দা নেপাল দাশের ছেলে। তিনি বোয়ালিয়ামুখ বাজারে একটি সেলুনে কাজ করতেন এবং বাজারের পাশের ওই ভবনের একটি কক্ষে ব্যাচেলর হিসেবে ভাড়া থাকতেন বলে স্থানীয়রা জানিয়েছেন।

 

 

স্থানীয় সূত্রে জানা গেছে, কয়েক দিন ধরে অয়ন দাশকে এলাকায় দেখা যাচ্ছিল না। শুক্রবার সন্ধ্যার পর তাঁর ভাড়া বাসা থেকে তীব্র দুর্গন্ধ ছড়িয়ে পড়তে শুরু করলে আশপাশের বাসিন্দাদের সন্দেহ হয়। বিষয়টি তারা ছিপাতলী ইউনিয়ন পরিষদ এর চেয়ারম্যানকে জানান। পরে চেয়ারম্যান বিষয়টি হাটহাজারী মডেল থানা পুলিশকে অবহিত করেন।

 

 

খবর পেয়ে পুলিশের একটি দল ঘটনাস্থলে গিয়ে তালাবদ্ধ কক্ষের দরজা ভেঙে ভেতরে প্রবেশ করে। সেখানে সিলিং ফ্যানের সঙ্গে ঝুলন্ত অবস্থায় অয়ন দাশের অর্ধগলিত মরদেহ দেখতে পায় পুলিশ। পরে ঘটনাস্থলে সুরতহাল প্রতিবেদন তৈরি করা হয়।

 

 

পুলিশ জানায়, মরদেহটি ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল এর মর্গে পাঠানোর প্রস্তুতি নেওয়া হচ্ছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ সম্পর্কে নিশ্চিত হওয়া যাবে।

 

 

এ বিষয়ে ছিপাতলী ইউনিয়ন পরিষদ এর চেয়ারম্যান নুরুল আহসান লাভু বলেন, বোয়ালিয়ামুখ বাজারে একটি ব্যাচেলর ভাড়া বাসা থেকে দুর্গন্ধ বের হওয়ার খবর পেয়ে তিনি পুলিশকে অবহিত করেন। পরে পুলিশ এসে দরজা ভেঙে ভেতরে প্রবেশ করে মরদেহটি উদ্ধার করে।

 

 

ঘটনাস্থলে উপস্থিত হাটহাজারী মডেল থানার ওসি (তদন্ত) মোস্তাক আহমেদ চৌধুরী ও এসআই সালাউদ্দীনসহ পুলিশের সদস্যরা প্রাথমিক তদন্ত কার্যক্রম পরিচালনা করেন।

 

পুলিশ জানিয়েছে, ঘটনাটি তদন্ত করে দেখা হচ্ছে এবং ময়নাতদন্তের প্রতিবেদন হাতে পাওয়ার পর এ বিষয়ে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট