1. sottosanatontv@gamil.com : সত্য সনাতন : সত্য সনাতন
  2. info@www.sottosanatontv.com : সত্য সনাতন :
বুধবার, ২৫ মার্চ ২০২৬, ০৫:৪২ পূর্বাহ্ন
শিরোনাম :
অভিযানে গিয়ে হৃদরোগে আক্রান্ত হয়ে এএসআই রুপম দে’র মৃত্যু ৫৩১ বছরের ঐতিহ্যে মুখর শেখরনগর, ইছামতীর তীরে কালীপূজায় ভক্তসমাগম মঠবাড়িয়ায় স্কুলছাত্রী বৃন্তিকা প্রমী’র ঝুলন্ত মরদেহ উদ্ধার, কারণ অজানা ফটিকছড়িতে দগ্ধ সীমা দাসের পাশে মানবিক সহায়তা, আবারও অর্থ পৌঁছে দিলেন অন্তর রায়। বিএনপির সংরক্ষিত নারী আসনে আলোচনায় অপর্ণা রায় দাস। শ্রীমঙ্গলে শ্রীরাম নবমী উদযাপন, পুষ্পাঞ্জলি ও সাংস্কৃতিক আয়োজনে মুখরিত হবে দিন। দক্ষিণ কাট্টলীতে ৯৪ বছরের ঐতিহ্যে শুরু হচ্ছে বাসন্তী পূজা মাস্টারদা সূর্য সেনের জন্মবার্ষিকী আজ: স্বাধীনতার অগ্নিযুগের এক অমর নায়কের স্মরণে জাতি। রামনবমী উপলক্ষে গোঁসাইপাড়ায় তিন দিনব্যাপী ধর্মীয় আয়োজন। ত্রিপুরা পরিবারের আচার-সংস্কৃতিতে প্রত্যাবর্তন, রথিচন্দ্র কারবারি পাড়ায় মন্দির স্থাপন।

আজ সন্ধ্যা ০৭ ঘটিকায় সনাতনী ধর্মীয় রক ব্যান্ড ‘কল্কি’ থাকছে কুম্ভমেলায়

স্টাফ রিপোর্টর : জয় দেব নাথ | অনলাইন সংস্করণ
  • প্রকাশিত: বুধবার, ২৮ জানুয়ারী, ২০২৬
  • ১১৩ বার পড়া হয়েছে

 

চট্টগ্রামের ঐতিহ্যবাহী কুম্ভমেলায় আজ বিশেষ আকর্ষণ হিসেবে অংশ নিচ্ছে বাংলাদেশের সনাতনী ধর্মীয় রক মিউজিক ব্যান্ড ‘কল্কি (KALKI)’। আজ সন্ধ্যা ৭ ঘটিকায় চট্টগ্রামের বাঁশখালী এলাকায় আয়োজিত ২২তম আন্তর্জাতিক শ্রী শ্রী কুম্ভকুণ্ড ও কুম্ভমেলা প্রাঙ্গণে ব্যান্ডটি তাদের পরিবেশনা তুলে ধরবে। সত্য সনাতন টিভি

 

সনাতনী ভাবধারাকে আধুনিক রক সংগীতের সঙ্গে মেলবন্ধন ঘটিয়ে ‘কল্কি’ ইতোমধ্যে তরুণ সমাজের কাছে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করেছে। ধর্মীয় চেতনা, মানবতা ও নৈতিক মূল্যবোধকে গানের মাধ্যমে ছড়িয়ে দেওয়াই ব্যান্ডটির মূল লক্ষ্য।

 

আয়োজক সূত্রে জানা গেছে, কুম্ভমেলার ধর্মীয় ও সাংস্কৃতিক অনুষ্ঠানের অংশ হিসেবে আজকের এই পরিবেশনা দর্শনার্থীদের জন্য একটি ভিন্নমাত্রার অভিজ্ঞতা এনে দেবে। বিশেষ করে তরুণ প্রজন্মের মাঝে সনাতনী সংস্কৃতি ও দর্শন তুলে ধরতে ‘কল্কি’র এই আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মনে করছেন আয়োজকরা। সত্য সনাতন টিভি

 

উল্লেখ্য, প্রতি বছরের মতো এবারও কুম্ভমেলায় দেশ-বিদেশের অসংখ্য ভক্ত ও দর্শনার্থীর সমাগম ঘটেছে। ধর্মীয় আচার-অনুষ্ঠানের পাশাপাশি সাংস্কৃতিক পরিবেশনাগুলো মেলাকে আরও প্রাণবন্ত করে তুলছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট