শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০৫:২৪ পূর্বাহ্ন
শিরোনাম :
দুই মন্দিরে চুরির ঘটনায় ফটিকছড়িতে চারজন গ্রেপ্তার ৬৮ বছর পর দখলমুক্ত সিংগাইরের রাধাবল্লভ মন্দিরের জমি চিত্রাঙ্কনে প্রথম বাসুদেব স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থী মংহ্লাসিং রংপুরে দুর্গাপূজার নিরাপত্তায় পূজা কমিটির সঙ্গে পুলিশের মতবিনিময় মির্জাপুরে পূজার প্রস্তুতির মধ্যেই ভাঙচুর, ক্ষতিগ্রস্ত ৭ প্রতিমা বড়কলের দুর্গাপূজায় নবমী রাতে ভক্তির সুর তুলবে ধর্মীয় ব্যান্ড ‘বৈদিক’ পুকুরে ডুবে দুই শিশুর মৃত্যু, বিয়ের বাড়িতে আনন্দের বদলে কান্না ৩৩ হাজারের বেশি মণ্ডপে দুর্গাপূজা, নিরাপত্তা নিয়ে ঝুঁকি দেখছে না সরকার ফটিকছড়িতে মন্দিরে ফের চুরি দুর্গাপূজায় পাঁচ দিনের ছুটিকে স্বাগত জানালেন বিপ্লব দে পার্থ

রুমিন ফারহানাকে শুভেচ্ছা জানালেন নায়িকা অপু বিশ্বাস।

  • প্রকাশিত: শনিবার, ১৪ ফেব্রুয়ারী, ২০২৬
  • ২২১ বার পড়া হয়েছে

 

ব্রাহ্মণবাড়িয়া: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ব্রাহ্মণবাড়িয়া-২ আসনে চমক দেখিয়েছেন স্বতন্ত্র প্রার্থী রুমিন ফারহানা। বিএনপি জোট সমর্থিত প্রার্থীকে বিপুল ভোটের ব্যবধানে পরাজিত করে বেসরকারিভাবে সংসদ সদস্য হিসেবে নির্বাচিত হয়েছেন তিনি।

 

নির্বাচনে ‘হাঁস’ প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করে রুমিন ফারহানা পেয়েছেন ১ লাখ ১৮ হাজার ৫৪৭ ভোট। অন্যদিকে তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জুনায়েদ আল হাবীব ‘খেজুর গাছ’ প্রতীকে পেয়েছেন ৮০ হাজার ৪৩৪ ভোট। ফলে ভোটের ব্যবধান দাঁড়িয়েছে ৩৮ হাজারেরও বেশি।

 

এই অভাবনীয় জয়ের পর থেকেই রাজনৈতিক অঙ্গনসহ বিভিন্ন মহলে শুভেচ্ছায় ভাসছেন রুমিন ফারহানা। দলীয় নেতাকর্মী, সহকর্মী ও সাধারণ মানুষ সামাজিক যোগাযোগমাধ্যমে তাকে অভিনন্দন জানাচ্ছেন। সত্য সনাতন টিভি

 

এরই মধ্যে অভিনন্দন বার্তায় যুক্ত হয়েছেন বিনোদন জগতের তারকারাও। রুমিন ফারহানার এই জয়ে সামাজিক মাধ্যমে শুভেচ্ছা জানিয়েছেন ঢাকাই চলচ্চিত্রের জনপ্রিয় অভিনেত্রী অপু বিশ্বাস।

 

শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) অপু বিশ্বাস নিজের ফেসবুক স্টোরিতে নবনির্বাচিত জনপ্রতিনিধি রুমিন ফারহানার সঙ্গে একটি ছবি শেয়ার করেন। ছবির ক্যাপশনে তিনি সংক্ষিপ্ত অথচ আন্তরিকভাবে লেখেন “অভিনন্দন”।

 

নারী নেতৃত্বের এই জয় এবং বিনোদন অঙ্গনের পরিচিত মুখের সমর্থনে সামাজিক মাধ্যমে ইতিবাচক প্রতিক্রিয়া দেখা গেছে। অনেক নেটিজেনই দুই সফল নারীকে একই ফ্রেমে দেখে উচ্ছ্বাস প্রকাশ করেছেন।

 

রুমিন ফারহানার এই বিজয়কে অনেকেই নারী নেতৃত্বের অগ্রযাত্রায় একটি উল্লেখযোগ্য ঘটনা হিসেবে দেখছেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
Theme Customized By BreakingNews