1. sottosanatontv@gamil.com : সত্য সনাতন : সত্য সনাতন
  2. info@www.sottosanatontv.com : সত্য সনাতন :
শনিবার, ০৭ ফেব্রুয়ারী ২০২৬, ০৬:০১ পূর্বাহ্ন
শিরোনাম :
শরীয়তপুরে সিএনজি উল্টে গৃহবধূ পপি পাল নিহত, স্বামী ও শিশুকন্যা আহত। নওগাঁর মহাদেবপুরে ড্রাম ট্রাকের ধাক্কায় ৫ জন নিহত, ৪ জনই হিন্দু ধর্মালম্বী হিন্দুদের ন্যায্য দাবি রক্ষা করবে বিএনপি সালাহউদ্দিন মহেশখালী আদিনাথ ঠাকুরতলায় মাঘী পূর্ণিমা উপলক্ষে ৫৭তম মহতী ধর্মসভা ও মহানামযজ্ঞের প্রস্তুতি অসহায় বিকাশ মালাকারের পাশে বাংলাদেশ হিন্দু ছাত্র মহাসংঘ, এক মাসের খাদ্য সামগ্রী প্রদান। বঙ্গবন্ধুর সমাধি দর্শন সৌভাগ্যের বিষয় গোবিন্দ চন্দ্র প্রামাণিক মিরসরাইয়ে হিন্দুপাড়ায় এক সপ্তাহে সাত দফা অগ্নিসংযোগ, আতঙ্কে দিন কাটাচ্ছেন বাসিন্দারা চট্টগ্রামে বিশ্ববিদ্যালয়ে উপমা দত্ত নামে ছাত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার। বরিশালে জৈতিমনি নামে এক স্কুলছাত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার রামকৃষ্ণ পরমহংস দেব ধর্মীয় সহিষ্ণুতা ও মানবতার অনন্য দিশারি

উখিয়ায় মাঘী মাকরী সপ্তমী স্নান উপলক্ষে মহতী ধর্মসভা ও ষোড়শ প্রহরব্যাপী মহানামযজ্ঞ।

নিজস্ব প্রতিবেদক : সমীর রুদ্র | কক্সবাজার প্রতিনিধি
  • প্রকাশিত: মঙ্গলবার, ২৭ জানুয়ারী, ২০২৬
  • ১৯ বার পড়া হয়েছে

 

কক্সবাজারের উখিয়া উপজেলার উত্তর ধুরুমখালীতে মাঘী মাকরী সপ্তমী স্নান তিথি উপলক্ষে মহতী ধর্মসভা ও ষোড়শ প্রহরব্যাপী মহানামযজ্ঞ অনুষ্ঠিত হয়েছে। উত্তর ধুরুমখালী কেন্দ্রীয় মহাশ্মশান শিব মন্দির পরিচালনা কমিটির উদ্যোগে এই ধর্মীয় আয়োজন সম্পন্ন হয়। সত্য সনাতন টিভি

 

অনুষ্ঠানে অধিবাস কীর্তন পরিবেশন করেন শ্রীমৎ স্বরূপ দাস বাবাজী। তিনি চট্টগ্রামের হাটহাজারীস্থ শ্রীশ্রী গৌরাঙ্গ বাড়ী সেবাশ্রমের সঙ্গে সম্পৃক্ত। কীর্তন ও নামসংকীর্তনে ভক্তদের মধ্যে গভীর ধর্মীয় আবহ সৃষ্টি হয়।

 

কেন্দ্রীয় মহাশ্মশান শিব মন্দির মহোৎসব পরিচালনা কমিটির সভাপতি ছিলেন স্বপন শর্মা রনি। সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করেন অজিত শর্মা এবং অর্থ সম্পাদকের দায়িত্বে ছিলেন বিনেশ্বর শর্মা।

 

মহোৎসবে আশপাশের বিভিন্ন এলাকা থেকে বিপুলসংখ্যক ভক্ত ও ধর্মপ্রাণ মানুষ অংশ নেন। আয়োজকেরা জানান, অত্যন্ত সুন্দর, শান্তিপূর্ণ ও সুশৃঙ্খল পরিবেশে পুরো আয়োজন সম্পন্ন হয়েছে। সমাজ কমিটির সদস্যরাও এ আয়োজনে সহযোগিতা করেন। সত্য সনাতন টিভি

 

অনুষ্ঠান শেষে ভক্তদের জন্য মহাপ্রসাদের আয়োজন করা হয়। আয়োজকেরা বলেন, ভবিষ্যতেও এ ধরনের ধর্মীয় ও সামাজিক অনুষ্ঠান আয়োজনের মাধ্যমে সাম্প্রদায়িক সম্প্রীতি ও ধর্মীয় চেতনাকে আরও জোরদার করা হবে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট