1. sottosanatontv@gamil.com : সত্য সনাতন : সত্য সনাতন
  2. info@www.sottosanatontv.com : সত্য সনাতন :
শনিবার, ০৭ ফেব্রুয়ারী ২০২৬, ০৬:০০ পূর্বাহ্ন
শিরোনাম :
শরীয়তপুরে সিএনজি উল্টে গৃহবধূ পপি পাল নিহত, স্বামী ও শিশুকন্যা আহত। নওগাঁর মহাদেবপুরে ড্রাম ট্রাকের ধাক্কায় ৫ জন নিহত, ৪ জনই হিন্দু ধর্মালম্বী হিন্দুদের ন্যায্য দাবি রক্ষা করবে বিএনপি সালাহউদ্দিন মহেশখালী আদিনাথ ঠাকুরতলায় মাঘী পূর্ণিমা উপলক্ষে ৫৭তম মহতী ধর্মসভা ও মহানামযজ্ঞের প্রস্তুতি অসহায় বিকাশ মালাকারের পাশে বাংলাদেশ হিন্দু ছাত্র মহাসংঘ, এক মাসের খাদ্য সামগ্রী প্রদান। বঙ্গবন্ধুর সমাধি দর্শন সৌভাগ্যের বিষয় গোবিন্দ চন্দ্র প্রামাণিক মিরসরাইয়ে হিন্দুপাড়ায় এক সপ্তাহে সাত দফা অগ্নিসংযোগ, আতঙ্কে দিন কাটাচ্ছেন বাসিন্দারা চট্টগ্রামে বিশ্ববিদ্যালয়ে উপমা দত্ত নামে ছাত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার। বরিশালে জৈতিমনি নামে এক স্কুলছাত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার রামকৃষ্ণ পরমহংস দেব ধর্মীয় সহিষ্ণুতা ও মানবতার অনন্য দিশারি

ঢাকায় ভারতের প্রজাতন্ত্র দিবস উদযাপনে অংশ নিলেন পলাশ কান্তি দে ও কুশল বরণ চক্রবর্তী।

নিজস্ব প্রতিবেদক : আকাশ কুমার মহন্ত | ঢাকা প্রতিনিধি
  • প্রকাশিত: সোমবার, ২৬ জানুয়ারী, ২০২৬
  • ৩৫ বার পড়া হয়েছে

 

ঢাকার র‍্যাডিসন ব্লু ওয়াটার গার্ডেন হোটেলে গতকাল ভারতের ৭৭তম প্রজাতন্ত্র দিবস উপলক্ষে এক আনুষ্ঠানিক সংবর্ধনার আয়োজন করা হয়। ঢাকায় নিযুক্ত ভারতের হাইকমিশন এই অনুষ্ঠানের আয়োজন করে। সত্য সনাতন টিভি

 

অনুষ্ঠানে ঢাকায় নিযুক্ত ভারতের হাইকমিশনার শ্রী প্রণয় বর্মার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন অধ্যাপক ড. কুশল বরন চক্রবর্তী। অনুষ্ঠানের ফাঁকে তাঁদের মধ্যে কুশল বিনিময় হয় এবং পারস্পরিক শুভেচ্ছা জানানো হয়। এ সময় দুই দেশের ঐতিহাসিক বন্ধুত্ব, পারস্পরিক সহযোগিতা ও ভবিষ্যৎ সম্পর্ক আরও জোরদারের বিষয়ে মতবিনিময় হয় বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে। সত্য সনাতন টিভি

 

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয় হিন্দু মহাজোটের মহাসচিব পলাশ কান্তি দে। তিনি ভারতের প্রজাতন্ত্র দিবস উপলক্ষে হাইকমিশনার শ্রী প্রণয় বর্মার সঙ্গে শুভেচ্ছা বিনিময়ে অংশ নেন। এ সময় বাংলাদেশ ও ভারতের জনগণের মধ্যে সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক ও সাংস্কৃতিক বন্ধনের কথা তুলে ধরা হয়। সত্য সনাতন টিভি

 

অনুষ্ঠানে কূটনীতিক, বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের প্রতিনিধি, সুশীল সমাজের সদস্য এবং আমন্ত্রিত অতিথিরা অংশ নেন। বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে ভারতের প্রজাতন্ত্র দিবস উদযাপন দুই দেশের বন্ধুত্বপূর্ণ সম্পর্কের প্রতিফলন ঘটায়।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট