1. sottosanatontv@gamil.com : সত্য সনাতন : সত্য সনাতন
  2. info@www.sottosanatontv.com : সত্য সনাতন :
শনিবার, ০৭ ফেব্রুয়ারী ২০২৬, ০৬:০১ পূর্বাহ্ন
শিরোনাম :
শরীয়তপুরে সিএনজি উল্টে গৃহবধূ পপি পাল নিহত, স্বামী ও শিশুকন্যা আহত। নওগাঁর মহাদেবপুরে ড্রাম ট্রাকের ধাক্কায় ৫ জন নিহত, ৪ জনই হিন্দু ধর্মালম্বী হিন্দুদের ন্যায্য দাবি রক্ষা করবে বিএনপি সালাহউদ্দিন মহেশখালী আদিনাথ ঠাকুরতলায় মাঘী পূর্ণিমা উপলক্ষে ৫৭তম মহতী ধর্মসভা ও মহানামযজ্ঞের প্রস্তুতি অসহায় বিকাশ মালাকারের পাশে বাংলাদেশ হিন্দু ছাত্র মহাসংঘ, এক মাসের খাদ্য সামগ্রী প্রদান। বঙ্গবন্ধুর সমাধি দর্শন সৌভাগ্যের বিষয় গোবিন্দ চন্দ্র প্রামাণিক মিরসরাইয়ে হিন্দুপাড়ায় এক সপ্তাহে সাত দফা অগ্নিসংযোগ, আতঙ্কে দিন কাটাচ্ছেন বাসিন্দারা চট্টগ্রামে বিশ্ববিদ্যালয়ে উপমা দত্ত নামে ছাত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার। বরিশালে জৈতিমনি নামে এক স্কুলছাত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার রামকৃষ্ণ পরমহংস দেব ধর্মীয় সহিষ্ণুতা ও মানবতার অনন্য দিশারি

রাঙ্গুনিয়ায় প্রভুপাদ শ্রীল শ্রী আদিত্য মোহন ব্রজবাসী মণি মহারাজের শুভ আবির্ভাব তিথি স্মরণে শতাধিক কণ্ঠে গীতাপাঠের আয়োজন

নিজস্ব প্রতিবেদক : শ্রী নয়ন সাহা |রাঙ্গুনিয়া প্রতিনিধি
  • প্রকাশিত: রবিবার, ২৫ জানুয়ারী, ২০২৬
  • ৪৬ বার পড়া হয়েছে

দক্ষিণ সাবেক রাঙ্গুনিয়ার শ্রী শ্রী সমভাব আদিত্য ধাম ও শ্রী শ্রী রাধাগোপীনাথ মন্দির প্রাঙ্গণে পরমারাধ্য গুরুদেব প্রভুপাদ শ্রীল শ্রী আদিত্য মোহন ব্রজবাসী মণি মহারাজের শুভ আবির্ভাব তিথি স্মরণে এক ধর্মীয় ও আধ্যাত্মিক আয়োজন অনুষ্ঠিত হতে যাচ্ছে। শ্রীগুরু ব্রজবাসী সংঘ–বাংলাদেশ-এর উদ্যোগে আয়োজিত এই অনুষ্ঠানে শতাধিক ভক্তের কণ্ঠে একযোগে শ্রীমদ্ভগবদ্গীতা পাঠ অনুষ্ঠিত হবে।

 

আয়োজক সূত্রে জানা গেছে, অনুষ্ঠানের মাধ্যমে গীতার শাশ্বত বাণী ও মানবকল্যাণমূলক দর্শন সমাজে ছড়িয়ে দেওয়ার পাশাপাশি গুরুদেবের জীবনাদর্শ, ভক্তি, ত্যাগ ও মানবসেবার শিক্ষা নতুন প্রজন্মের কাছে তুলে ধরা হবে। দিনব্যাপী এই কর্মসূচিতে গীতাপাঠ ছাড়াও গুরুপূজা, স্মৃতিচারণ, ধর্মীয় আলোচনা, প্রার্থনা ও অষ্টপ্রহর ব্যাপী হরিনাম সংকীর্তনে আয়োজন থাকবে।

 

আয়োজকরা জানান, গুরুদেব প্রভুপাদ শ্রীল শ্রী আদিত্য মোহন ব্রজবাসী মণি মহারাজ আজীবন ধর্মীয় চেতনা জাগ্রত রাখা, নৈতিকতা ও মানবিক মূল্যবোধ প্রতিষ্ঠায় নিরলসভাবে কাজ করেছেন। তাঁর আবির্ভাব তিথি উপলক্ষে এই সম্মিলিত গীতাপাঠ ভক্তসমাজের মধ্যে আত্মশুদ্ধি, শান্তি ও সাম্প্রদায়িক সম্প্রীতির বার্তা বহন করবে।

 

স্থানীয় ভক্তবৃন্দ ও ধর্মপ্রাণ মানুষদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে অনুষ্ঠানটি একটি মহতী আধ্যাত্মিক সমাবেশে রূপ নেবে বলে আশা প্রকাশ করেছেন আয়োজকরা। তারা সকল ধর্মপ্রাণ মানুষকে এই পবিত্র আয়োজনে উপস্থিত থেকে গীতার বাণীতে নিজেদের জীবন আলোকিত করার আহ্বান জানিয়েছেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট