1. sottosanatontv@gamil.com : সত্য সনাতন : সত্য সনাতন
  2. info@www.sottosanatontv.com : সত্য সনাতন :
বুধবার, ২৫ মার্চ ২০২৬, ০৫:৪২ পূর্বাহ্ন
শিরোনাম :
অভিযানে গিয়ে হৃদরোগে আক্রান্ত হয়ে এএসআই রুপম দে’র মৃত্যু ৫৩১ বছরের ঐতিহ্যে মুখর শেখরনগর, ইছামতীর তীরে কালীপূজায় ভক্তসমাগম মঠবাড়িয়ায় স্কুলছাত্রী বৃন্তিকা প্রমী’র ঝুলন্ত মরদেহ উদ্ধার, কারণ অজানা ফটিকছড়িতে দগ্ধ সীমা দাসের পাশে মানবিক সহায়তা, আবারও অর্থ পৌঁছে দিলেন অন্তর রায়। বিএনপির সংরক্ষিত নারী আসনে আলোচনায় অপর্ণা রায় দাস। শ্রীমঙ্গলে শ্রীরাম নবমী উদযাপন, পুষ্পাঞ্জলি ও সাংস্কৃতিক আয়োজনে মুখরিত হবে দিন। দক্ষিণ কাট্টলীতে ৯৪ বছরের ঐতিহ্যে শুরু হচ্ছে বাসন্তী পূজা মাস্টারদা সূর্য সেনের জন্মবার্ষিকী আজ: স্বাধীনতার অগ্নিযুগের এক অমর নায়কের স্মরণে জাতি। রামনবমী উপলক্ষে গোঁসাইপাড়ায় তিন দিনব্যাপী ধর্মীয় আয়োজন। ত্রিপুরা পরিবারের আচার-সংস্কৃতিতে প্রত্যাবর্তন, রথিচন্দ্র কারবারি পাড়ায় মন্দির স্থাপন।

সরস্বতী দেবী বৈদিক নাকি পৌরাণিক? সরস্বতী পূজা মানে উপাসনা নাকি উৎসব?

নিজস্ব প্রতিবেদক : শুভ কুমার দে (সূর্য) | মহেশখালী প্রতিনিধি
  • প্রকাশিত: বুধবার, ২১ জানুয়ারী, ২০২৬
  • ১২৪ বার পড়া হয়েছে

 

হিন্দু শাস্ত্র অনুযায়ী সরস্বতী দেবী বিদ্যা বাক্ ও প্রজ্ঞার অধিষ্ঠাত্রী দেবী।যাঁর উল্লেখ বেদ ও পুরাণ উভয় শাস্ত্রেই রয়েছে।অতএব সরস্বতী দেবীকে শুধুমাত্র পৌরাণিক দেবী বলা যায় না তিনি বৈদিক দেবী।

 

শাস্ত্রের দৃষ্টিতে তাঁর উপাসনা মানেই সংযম নীরবতা ও শুদ্ধ চেতনা।এই প্রেক্ষিতে সরস্বতী পূজায় উচ্চ শব্দে সাউন্ড সিস্টেম ও আনন্দ উল্লাস কতটা সঙ্গত সে প্রশ্ন এখন নবীন প্রবীণ সকলের মনে।ভবিষ্যৎ প্রজন্ম সরস্বতী পূজা সম্পর্কে কতটুকু শাস্ত্রসম্মত ধারণা আমাদের বর্তমান প্রজন্মের কাছ থেকে পাচ্ছে তা আমরা হয়তো ভেবেও দেখি না। সত্য সনাতন টিভি

 

চলুন জেনে নিই দেবী সরস্বতী সম্পর্কে শাস্ত্র কী বলে-

★ঋগ্বেদে সরস্বতীকে বলা হয়েছে বুদ্ধি ও চেতনার প্রেরণাদাত্রী:

প্র বোধয়া সরস্বতী ধীনাম্ অবিত্র্য অবতু

(ঋগ্বেদ ৭.৯৫.২)

অর্থ:হে সরস্বতী তুমি আমাদের বুদ্ধিকে জাগ্রত করো

আমাদের চিন্তা ও প্রজ্ঞাকে রক্ষা করো।

 

এই মন্ত্রে কোথাও উন্মত্ততা বা কোলাহলের ইঙ্গিত নেই

বরং আছে চিন্তা বুদ্ধি ও প্রজ্ঞার শুদ্ধতা

 

★উপনিষদীয় ভাবধারায়(তৈত্তিরীয় উপনিষদ ২.৪)

বলা হয়েছে:

যেখানে বাক্ ও মন সংযত হয়ে ফিরে আসে সেই স্থানই ব্রহ্মচেতনার ক্ষেত্র।

অর্থাৎ নীরবতা ও সংযমই উচ্চতর জ্ঞানের পথ

 

কিন্তু বর্তমানে আমরা যে পূজার আয়োজন করি সেখান থেকে আমাদের মন কী নিয়ে ফিরে আসে তা নিজেই চিন্তা করুন।শাস্ত্রে সঙ্গীত আছে কিন্তু কী ধরনের?

শাস্ত্রে সরস্বতীর যন্ত্র হলো বীণা যা মৃদু সুরেলা ও সাত্ত্বিক ধ্বনির প্রতীক।নাট্যশাস্ত্র বলছে:

সাত্ত্বিক রসই বিদ্যা ও শাস্ত্রচিন্তার উপযোগী

রাজসিক ও তামসিক উচ্ছ্বাস সেখানে প্রতিবন্ধক।

অতএব পূজায় ভক্তিগীতি শ্লোকপাঠ আবৃত্তি এগুলো সাত্ত্বিকের অন্তর্গতকিন্তু বিকট শব্দ ডিজে উচ্ছৃঙ্খল নৃত্য এগুলো তামসিক ও রাজসিক যা দেবীর পূজার সঙ্গে সম্পৃক্ত নয় বরং দেবীর অপমানের সমতুল্য।

 

সরস্বতী পূজা ইভেন্ট নয় উপাসনা।উল্লাসের দিন নয় চেতনা শুদ্ধির দিন।উন্মাদনার নয় সংযমের উৎসব।

যেখানে বিদ্যার আরাধনা সেখানে উচ্ছৃঙ্খলতা আরাধনার পরিপন্থী।

 

সকল সমাজ শিক্ষা প্রতিষ্ঠান ও পূজা কমিটিগুলোকে সচেতন হতে হবে সরস্বতী পূজাকে সাংস্কৃতিক শালীনতা ও শাস্ত্রসম্মত মর্যাদায় উদযাপন করা হোক আনন্দ থাকুক কিন্তু সংযমের সীমা অতিক্রম না করেই। সকলে চেষ্টা করলে হয়তো ভবিষ্যত প্রজন্মকে ভালো কিছু উপহার দেওয়া যাবে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট