1. sottosanatontv@gamil.com : সত্য সনাতন : সত্য সনাতন
  2. info@www.sottosanatontv.com : সত্য সনাতন :
বুধবার, ২৫ মার্চ ২০২৬, ০২:১১ পূর্বাহ্ন
শিরোনাম :
অভিযানে গিয়ে হৃদরোগে আক্রান্ত হয়ে এএসআই রুপম দে’র মৃত্যু ৫৩১ বছরের ঐতিহ্যে মুখর শেখরনগর, ইছামতীর তীরে কালীপূজায় ভক্তসমাগম মঠবাড়িয়ায় স্কুলছাত্রী বৃন্তিকা প্রমী’র ঝুলন্ত মরদেহ উদ্ধার, কারণ অজানা ফটিকছড়িতে দগ্ধ সীমা দাসের পাশে মানবিক সহায়তা, আবারও অর্থ পৌঁছে দিলেন অন্তর রায়। বিএনপির সংরক্ষিত নারী আসনে আলোচনায় অপর্ণা রায় দাস। শ্রীমঙ্গলে শ্রীরাম নবমী উদযাপন, পুষ্পাঞ্জলি ও সাংস্কৃতিক আয়োজনে মুখরিত হবে দিন। দক্ষিণ কাট্টলীতে ৯৪ বছরের ঐতিহ্যে শুরু হচ্ছে বাসন্তী পূজা মাস্টারদা সূর্য সেনের জন্মবার্ষিকী আজ: স্বাধীনতার অগ্নিযুগের এক অমর নায়কের স্মরণে জাতি। রামনবমী উপলক্ষে গোঁসাইপাড়ায় তিন দিনব্যাপী ধর্মীয় আয়োজন। ত্রিপুরা পরিবারের আচার-সংস্কৃতিতে প্রত্যাবর্তন, রথিচন্দ্র কারবারি পাড়ায় মন্দির স্থাপন।

চট্টগ্রামে হনুমান জয়ন্তীতে অনুষ্ঠিত হতে যাচ্ছে ‘সনাতনী লাইভ কনসার্ট’ যাতে মঞ্চ মাতাবে ৮টি সনাতনী রক ব্যান্ড।

স্টাফ রিপোর্টার : জয় দেব নাথ | সত্য সনাতন টিভি
  • প্রকাশিত: রবিবার, ১৮ জানুয়ারী, ২০২৬
  • ২১৫ বার পড়া হয়েছে

 

শ্রী শ্রী হনুমান জয়ন্তী উদযাপন পরিষদের উদ্যোগে আগামী ৩১ মার্চ ২০২৬ ইংরেজি সোমবার চট্টগ্রামের ঐতিহাসিক জে. এম. সেন হল প্রাঙ্গণে অনুষ্ঠিত হতে যাচ্ছে ব্যতিক্রমধর্মী ধর্মীয় সাংস্কৃতিক আয়োজন ‘সনাতনী লাইভ কনসার্ট’।

 

 

গত ১৫ জানুয়ারি ২০২৬ ইংরেজি বৃহস্পতিবার এক প্রেস বিজ্ঞপ্তিতে আয়োজক কমিটি জানায়, সমাজে ক্রমবর্ধমান অপসংস্কৃতির বিরুদ্ধে সনাতনী মূল্যবোধ ও সংস্কৃতির ইতিবাচক বার্তা তুলে ধরতেই এই আয়োজন। সংগীতের মাধ্যমে ধর্মীয় চেতনা, নৈতিকতা ও সাংস্কৃতিক ঐতিহ্য নতুন প্রজন্মের কাছে উপস্থাপন করাই কনসার্টের মূল লক্ষ্য।

 

শ্রী শ্রী হনুমান জয়ন্তী উদযাপন পরিষদের তত্ত্বাবধানে আয়োজিত এই কনসার্টে অংশ নেবে দেশের জনপ্রিয় ও উদীয়মান সনাতনী ব্যান্ডগুলো। এর মধ্যে রয়েছে প্রণাম, সুদর্শন, গান্ডীব, রামা, রুদ্রাক্ষ, পরমেশ্বর, ত্রিপুন্ড্র ও ওমশক্তি। সত্য সনাতন টিভি

 

আয়োজকেরা বলেন, সংগীতের মাধ্যমে সনাতনী সংস্কৃতি ও ঐতিহ্যকে আরও দৃঢ়ভাবে তুলে ধরার পাশাপাশি সমাজে ঐক্য ও সাংস্কৃতিক জাগরণ সৃষ্টি করাই এ উদ্যোগের উদ্দেশ্য। তারা আশা প্রকাশ করেন, এই আয়োজন সনাতনী সমাজে ইতিবাচক প্রভাব ফেলবে।

 

তারা আরো বলেন, কনসার্টটি সবার জন্য উন্মুক্ত থাকবে। চট্টগ্রামবাসীসহ সনাতনী সংস্কৃতিপ্রেমীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণের আহ্বান জানিয়েছে আয়োজক সংগঠন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট