1. sottosanatontv@gamil.com : সত্য সনাতন : সত্য সনাতন
  2. info@www.sottosanatontv.com : সত্য সনাতন :
শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ০৮:১৪ অপরাহ্ন
শিরোনাম :
গানে গড়ে উঠছে পরিচিতি, প্রশংসায় ভাসছেন মনামি রায় দীপু দাস হত্যা মামলায় আসামির জামিনে ঢাবিতে বিক্ষোভের ডাক মিরসরাইয়ে গীতা স্কুল উদ্বোধন, ৪৫টি গীতা বিতরণ শ্মশানঘাটে পরিত্যক্ত নবজাতক উদ্ধার, মানবিকতায় বাঁচল কন্যাশিশু মাধবপুরে মন্দিরে ভাঙচুর, চুরির চেষ্টা,তদন্তে পুলিশ প্রভু জগৎবন্ধু সুন্দরের জন্মতিথি উপলক্ষে ফরিদপুরে ৯ দিনব্যাপী ধর্মীয় উৎসব ধর্মীয় পরিচয় নিয়ে দ্বন্দ্বে মরদেহ সৎকার অনিশ্চিত, ময়নাতদন্তের সিদ্ধান্ত ষোড়শপ্রহরব্যাপী কীর্তনে মুখর খুরুশকুল কালী মন্দির বিএনপি নেতা মীর নাছিরের করা ভুয়া মামলায় চিন্ময় কৃষ্ণ দাসের জামিন,তবে মুক্তি পাচ্ছে না সপরিবারে ঢাকেশ্বরী মন্দিরে শ্রীকান্ত আচার্য

দীপু চন্দ্র দাস হত্যার প্রতিবাদে মাদারীপুরে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল

নিজস্ব প্রতিবেদক : সাগর শীল সুজন | মাদারীপুর প্রতিনিধি
  • প্রকাশিত: শনিবার, ২৭ ডিসেম্বর, ২০২৫
  • ১১৬ বার পড়া হয়েছে

 

ময়মনসিংহ জেলার ভালুকা উপজেলায় মিথ্যা ধর্ম অবমাননার অভিযোগে দীপ্ত চন্দ্র দাসকে নৃশংসভাবে আগুনে পুড়িয়ে হত্যার ঘটনার প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।

 

আজ ২৭ ডিসেম্বর ২০২৫ ইংরেজি রোজ শনিবার মাদারীপুর জেলার রাজৈর থানাধীন কদমবাড়ি ইউনিয়নের সর্বস্তরের জনগণের উদ্যোগে এই মানববন্ধন ও বিক্ষোভ মিছিলের আয়োজন করা হয়। কর্মসূচিতে অংশগ্রহণকারীরা দীপ্ত চন্দ্র দাস হত্যার সঙ্গে জড়িত সকল খুনিদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।

 

মানববন্ধনে বক্তব্য রাখেন বাংলাদেশ ফ্রেন্ডস-এর সভাপতি রাজিব সরকার রাজু, এডভোকেট গৌরাঙ্গ বসু, পূজা উদযাপন ফ্রন্টের নেতা সঞ্জিত দাসসহ বিভিন্ন সামাজিক ও ধর্মীয় সংগঠনের নেতৃবৃন্দ। তারা বলেন, মিথ্যা অভিযোগের ভিত্তিতে একজন নিরপরাধ মানুষকে হত্যা মানবতা ও আইনের চরম লঙ্ঘন। এই ঘটনার সুষ্ঠু তদন্ত ও খুনিদের সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করতে প্রশাসনের প্রতি জোর দাবি জানান তারা। “সত্য সনাতন টিভি”

 

মানববন্ধন শেষে একটি বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। মিছিলে অংশগ্রহণকারী সর্বস্তরের জনগণ ‘খুনিদের ফাঁসি চাই’, ‘ন্যায়বিচার চাই’ এমন নানা স্লোগান দেন। বক্তারা হুঁশিয়ারি দিয়ে বলেন, দ্রুত বিচার নিশ্চিত না হলে আরও কঠোর কর্মসূচির ডাক দেওয়া হবে।

 

এ ঘটনায় এলাকায় শোক ও ক্ষোভের পরিবেশ বিরাজ করছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট