1. sottosanatontv@gamil.com : সত্য সনাতন : সত্য সনাতন
  2. info@www.sottosanatontv.com : সত্য সনাতন :
বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ০৮:৩৬ অপরাহ্ন
শিরোনাম :
নওগাঁর মহাদেবপুরে পুকুর খননে উদ্ধার কষ্টিপাথরের রাধাকৃষ্ণ মূর্তি রাঙ্গুনিয়ায় চৈত্র সংক্রান্তি উপলক্ষে লীলা কীর্তন অনুষ্ঠিত হবিগঞ্জে প্রাচীন কালী মন্দিরে ডাকাতি, আতঙ্কে স্থানীয়রা নববর্ষের দিনে সাভারে কিশোর গ্যাংয়ের তাণ্ডবে বসতবাড়ি ও মন্দির ভাঙচুর সুরলহরি সংগীত একাডেমির উদ্যোগে বাংলা নববর্ষ উদযাপন অস্তিত্ব সংকটে চৈত্র সংক্রান্তির ঐতিহ্যবাহী নীল নাচ শিব-কালীর ঐশ্বরিক মিলনের বিশ্বাসে রাঙ্গুনিয়ায় ক্ষেত্রপাল পূজা, প্রাণবন্ত মেলা আদমদীঘি উপজেলা প্রশাসনের উদ্যোগে পহেলা বৈশাখ উদযাপনে বর্ণাঢ্য আয়োজন। ফরিদপুরে মহাদেব শিবের চালান উপলক্ষে চৌধুরী বাড়ি দুর্গা মন্দিরে হাজারো ভক্তের সমাগম অদ্বৈত-অচ্যুত মিশনের উদ্যোগে ষোড়শ প্রহরব্যাপী মহানামযজ্ঞ সম্পন্ন।

দীপু চন্দ্র দাস হত্যার প্রতিবাদে জন্মাষ্টমী উদযাপন পরিষদের বিশেষ প্রার্থনা সভা

স্টাফ রিপোর্টর : জয় দেব নাথ | চট্টগ্রাম
  • প্রকাশিত: সোমবার, ২২ ডিসেম্বর, ২০২৫
  • ৮৩ বার পড়া হয়েছে

ময়মনসিংহের ভালুকায় ধর্ম অবমাননার অভিযোগে হিন্দু যুবক দিপু চন্দ্র দাসকে পিটিয়ে ও আগুনে পুড়িয়ে হত্যার ঘটনায় গভীর শোক ও ক্ষোভ প্রকাশ করেছে শ্রীশ্রী জন্মাষ্টমী উদযাপন পরিষদ বাংলাদেশ কেন্দ্রীয় কমিটি। একই সঙ্গে তার আত্মার শান্তি কামনায় সংগঠনটির উদ্যোগে বিশেষ প্রার্থনা সভা অনুষ্ঠিত হয়েছে। “সত্য সনাতন টিভি”

 

গত ২১ শে ডিসেম্বর ২০২৫ ইংরেজি রোজ রোববার কেন্দ্রীয় মন্দিরে আয়োজিত এ প্রার্থনা সভায় শতাধিক সনাতন ধর্মাবলম্বী অংশগ্রহণ করেন। সভায় দিপু চন্দ্র দাসের আত্মার শান্তি কামনা করা হয় এবং তার পরিবারের প্রতি গভীর সমবেদনা জানানো হয়।

 

সভায় বক্তারা বলেন, দীপু চন্দ্র দাস হত্যাকাণ্ড কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়; বরং সংখ্যালঘু সম্প্রদায়কে টার্গেট করে ধর্ম অবমাননার অভিযোগ তুলে সহিংসতার একটি ধারাবাহিক চিত্র এটি। তারা অভিযোগ করেন, এ ধরনের ঘটনার সুষ্ঠু তদন্ত ও দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত না হলে ভবিষ্যতেও এমন নৃশংসতা চলতেই থাকবে। “সত্য সনাতন টিভি”

 

বক্তারা আরও বলেন, সাম্প্রতিক সময়ে সংখ্যালঘুদের ওপর হামলা ও নির্যাতনের ঘটনায় রাষ্ট্রের ভূমিকা প্রশ্নবিদ্ধ হচ্ছে। তারা পররাষ্ট্র উপদেষ্টার এক বক্তব্যের তীব্র নিন্দা জানান এবং সারাদেশে সংখ্যালঘুদের জান-মালের নিরাপত্তা নিশ্চিত করতে অন্তর্বর্তীকালীন সরকার ও বাংলাদেশ সেনাবাহিনীর কার্যকর ও দৃশ্যমান উদ্যোগ গ্রহণের দাবি জানান। “সত্য সনাতন টিভি”

 

সভা শেষে দীপু চন্দ্র দাস হত্যার দ্রুত বিচার এবং সংখ্যালঘু নির্যাতন বন্ধে প্রশাসনের কঠোর অবস্থান কামনা করে প্রদ্বীপ প্রজনন করা হয়।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট