মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ০৪:০৫ পূর্বাহ্ন
শিরোনাম :
দীর্ঘদিনের প্রত্যাশা পূরণে পদুয়া মহাশ্মশানের রাস্তা নির্মাণকাজ এগিয়ে চলছে বিয়ের দুই সপ্তাহ আগে ডেঙ্গুতে মৃত্যু, শেষ বিদায়ে বৃষ্টিকে সিঁদুর পরালেন হবু স্বামী দুর্গাপূজার নিরাপত্তা নিয়ে চট্টগ্রামে পুলিশ-পূজা কমিটির মতবিনিময় রাজ্যসভা উপনির্বাচনে বিজেপির প্রার্থী কোয়েল মল্লিক মাটি-খড়ের কাজ শেষে রং-তুলিতে দুর্গার রূপ দিচ্ছেন শিল্পীরা চিন্ময় দাসের মুক্তির দাবিতে কলকাতায় বাংলাদেশ ডেপুটি হাইকমিশনমুখী মিছিল ঠিকনা জটিলতায় থেমে থাকা মিশন আচার্যের চাকরির দরজা খুলল উখিয়ায় শ্মশানের সীমানাপ্রাচীর ভাঙচুরের প্রতিবাদে সংবাদ সম্মেলন স্থায়ী ঠিকানা নেই, প্রাথমিকের শিক্ষক পদে সুপারিশ পেয়েও নিয়োগ অনিশ্চিত মিশনের বাংলাদেশ সনাতন ফাউন্ডেশন এর সহায়তায় অসহায় দম্পতি পেল নতুন গৃহ

রাজ্যসভা উপনির্বাচনে বিজেপির প্রার্থী কোয়েল মল্লিক

  • প্রকাশিত: সোমবার, ৫ অক্টোবর, ২০২৬
  • ৯ বার পড়া হয়েছে

 

নিজস্ব প্রতিবেদক : সত্য সনাতন টিভি | অনলাইন সংস্করণ

পশ্চিমবঙ্গের একটি শূন্য রাজ্যসভা আসনে অনুষ্ঠেয় উপনির্বাচনে ভারতীয় জনতা পার্টির (বিজেপি) প্রার্থী হিসেবে অভিনেত্রী কোয়েল মল্লিকের নাম ঘোষণা করা হয়েছে। বাংলা চলচ্চিত্রের জনপ্রিয় এই অভিনেত্রী এর আগে তৃণমূল কংগ্রেসের মনোনয়নে রাজ্যসভার সদস্য হয়েছিলেন।

 

চলতি বছরের এপ্রিল মাসে তৃণমূলের প্রার্থী হিসেবে রাজ্যসভায় নির্বাচিত হন কোয়েল। তবে দায়িত্ব নেওয়ার পর কোনো সংসদীয় অধিবেশনে অংশ নেওয়ার আগেই জুলাইয়ে তিনি সাংসদ পদ থেকে ইস্তফা দেন। তাঁর পদত্যাগের পর আসনটি শূন্য হলে সেখানে উপনির্বাচনের উদ্যোগ নেয় নির্বাচন কমিশন।

 

নির্বাচন কমিশনের ঘোষিত সূচি অনুযায়ী, আগামী ১৬ অক্টোবর ওই আসনে ভোট হওয়ার কথা রয়েছে। এবারের ভোটের দিন পড়েছে দুর্গাপূজার মহাসপ্তমীর দিনে।

 

চলচ্চিত্র অঙ্গনে দীর্ঘদিনের পরিচিত মুখ কোয়েল মল্লিক। তিনি অভিনেতা রঞ্জিত মল্লিকের মেয়ে। কলকাতায় জন্ম নেওয়া এই অভিনেত্রী মনোবিজ্ঞানে স্নাতক ডিগ্রি অর্জন করেছেন। ২০১৩ সালে ব্যবসায়ী নিষপাল সিং রানের সঙ্গে তাঁর বিয়ে হয়।

 

তৃণমূল কংগ্রেসের সঙ্গে রাজনৈতিক যাত্রা শুরুর পর পদত্যাগ করে এবার বিজেপির প্রার্থী হয়েছেন কোয়েল। ফলে রাজ্যসভার উপনির্বাচনকে ঘিরে তাঁর রাজনৈতিক অবস্থান পরিবর্তনও নতুন করে আলোচনায় এসেছে। এখন ভোটের মাধ্যমে তিনি দ্বিতীয়বারের মতো রাজ্যসভার সদস্য হতে পারেন কি না, সেটিই দেখার বিষয়।

 

 

 

সূত্র: হিন্দুস্তান টাইমস

 

 

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
Theme Customized By BreakingNews