সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ০১:২৪ পূর্বাহ্ন
শিরোনাম :
চিন্ময় দাসের মুক্তির দাবিতে কলকাতায় বাংলাদেশ ডেপুটি হাইকমিশনমুখী মিছিল ঠিকনা জটিলতায় থেমে থাকা মিশন আচার্যের চাকরির দরজা খুলল উখিয়ায় শ্মশানের সীমানাপ্রাচীর ভাঙচুরের প্রতিবাদে সংবাদ সম্মেলন স্থায়ী ঠিকানা নেই, প্রাথমিকের শিক্ষক পদে সুপারিশ পেয়েও নিয়োগ অনিশ্চিত মিশনের বাংলাদেশ সনাতন ফাউন্ডেশন এর সহায়তায় অসহায় দম্পতি পেল নতুন গৃহ চট্টগ্রাম দক্ষিণ বাগীশিকের অভিষেক,গীতা ও নৈতিক শিক্ষা পরীক্ষার পুরস্কার বিতরণ নাসিরনগরে হিন্দু পরিবারে ৩০ লাখ টাকা চাঁদা দাবির অভিযোগ সুমন দাশের প্রয়াত পিতার স্মরণে এসভিএস জবি শাখার বিশেষ প্রার্থনা সভা দুর্গাপূজায় নিরাপত্তা জোরদারসহ হিন্দু মহাজোটের ৪ দফা দাবি নবীনগর মহাশ্মশানে পূজায় বাধা ও ভয়ভীতির অভিযোগ

চিন্ময় দাসের মুক্তির দাবিতে কলকাতায় বাংলাদেশ ডেপুটি হাইকমিশনমুখী মিছিল

  • প্রকাশিত: রবিবার, ৪ অক্টোবর, ২০২৬
  • ৬ বার পড়া হয়েছে

 

নিজস্ব প্রতিবেদক : সত্য সনাতন টিভি | অনলাইন সংস্করণ

চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীর মুক্তির দাবিতে ভারতের পশ্চিমবঙ্গের কলকাতায় বাংলাদেশ ডেপুটি হাইকমিশনমুখী বিক্ষোভ মিছিলকে কেন্দ্র করে উত্তেজনা সৃষ্টি হয়েছে। শনিবার বেকবাগান এলাকায় বিক্ষোভকারীরা পুলিশের দেওয়া ব্যারিকেড অতিক্রমের চেষ্টা করলে দুই পক্ষের মধ্যে ধস্তাধস্তির ঘটনা ঘটে।

 

বাংলাদেশ সনাতন জাগরণ জোটের মুখপাত্র ও হিন্দু ধর্মীয় নেতা চিন্ময় কৃষ্ণ দাসের মুক্তির দাবিতে এই কর্মসূচিতে বিভিন্ন হিন্দুত্ববাদী সংগঠনের নেতাকর্মী ও বিজেপির জোটসঙ্গী ন্যাশনালিস্ট সিটিজেন্স পার্টি অব ইন্ডিয়ার (এনসিপিআই) সদস্যরা অংশ নেন।

 

কলকাতার পার্ক সার্কাসের কাছে বাংলাদেশ ডেপুটি হাইকমিশনের দিকে যাওয়ার পথে বেকবাগান এলাকায় পুলিশ বিক্ষোভকারীদের আটকে দেয়। সেখানে আগে থেকেই ব্যারিকেড বসানো ছিল। বিক্ষোভকারীদের একটি অংশ ব্যারিকেড সরিয়ে সামনে এগিয়ে যাওয়ার চেষ্টা করলে পুলিশ বাধা দেয়। এ সময় পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে এবং বিক্ষোভকারীদের সঙ্গে পুলিশের ধাক্কাধাক্কি হয়।

 

পরে ডেপুটি হাইকমিশনের দিকে আর এগোতে না পেরে বিক্ষোভকারীরা সড়কেই অবস্থান নেন। এ সময় তাঁরা কারাগারে থাকা চিন্ময় কৃষ্ণ দাসের দ্রুত ও নিঃশর্ত মুক্তির দাবিতে বিভিন্ন স্লোগান দেন।

 

বিক্ষোভকারীদের দাবি, যথাযথ বিচারিক প্রক্রিয়া নিশ্চিত না করে দীর্ঘ সময় ধরে চিন্ময় কৃষ্ণ দাসকে কারাগারে রাখা হয়েছে। তাঁর মুক্তির দাবিতে তাঁরা আন্দোলন চালিয়ে যাওয়ার কথা জানান।

 

কর্মসূচিকে ঘিরে বাংলাদেশ ডেপুটি হাইকমিশনের আশপাশে নিরাপত্তা জোরদার করে কলকাতা পুলিশ। ব্যারিকেডের সামনে পুলিশ ও বিক্ষোভকারীদের অবস্থানের কারণে এলাকায় কিছু সময়ের জন্য উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হয়।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
Theme Customized By BreakingNews