
নিজস্ব প্রতিবেদক : জয় দেব নাথ | চট্টগ্রাম প্রতিনিধি
নজরুল বর্ষ উপলক্ষে আয়োজিত সাংস্কৃতিক প্রতিযোগিতায় চিত্রাঙ্কন বিভাগে প্রথম স্থান অর্জন করেছে বাসুদেব স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থী মংহ্লাসিং।
আজ আয়োজিত এক অনুষ্ঠানে মংহ্লাসিংয়ের হাতে পুরস্কার তুলে দেন প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর হেলাল উদ্দিন এমপি।
মংহ্লাসিংয়ের এই অর্জনে আনন্দ ও গর্ব প্রকাশ করেছে শ্রীশ্রী বাসুদেব যোগাশ্রম ও অনাথ আশ্রম কর্তৃপক্ষ। তাদের পক্ষ থেকে বলা হয়েছে, এ সাফল্য আশ্রম ও বিদ্যালয়ের অন্য শিক্ষার্থীদেরও বিভিন্ন সৃজনশীল কর্মকাণ্ডে উৎসাহিত করবে।
আশ্রম কর্তৃপক্ষ মংহ্লাসিংয়ের সাফল্যের পেছনে অবদান রাখা শিক্ষক-শিক্ষিকাদের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছে। শিক্ষকদের দিকনির্দেশনা, উৎসাহ ও পরিশ্রমের মাধ্যমে শিক্ষার্থীদের প্রতিভা বিকাশের সুযোগ তৈরি হচ্ছে বলেও উল্লেখ করা হয়।
মংহ্লাসিংয়ের এই সাফল্যে তাকে অভিনন্দন জানিয়েছে শ্রীশ্রী বাসুদেব যোগাশ্রম ও অনাথ আশ্রম।