
নিজস্ব প্রতিবেদক : সমীর রুদ্র
চট্টগ্রামের বাঁশখালী পৌরসভার উত্তর জলদি আচার্য্য পাড়ার শ্রী শ্রী বিষ্ণু ও নবগ্রহ মন্দির গীতা বিদ্যাপীঠে শ্রীমদ্ভগবদ্গীতা বার্ষিক পরীক্ষা ২০২৬-এর ফলাফল প্রকাশ ও শিক্ষার্থীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়েছে।
সম্প্রতি বিদ্যাপীঠ প্রাঙ্গণে আয়োজিত এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিদ্যাপীঠের উপদেষ্টা শ্রী বিকাশ আচার্য্য জ্যোতিষ ব্রহ্মচারী। প্রধান অতিথি ছিলেন বাঁশখালী পৌরসভা বাগীশিক সংসদের সভাপতি শ্রী সুজন দাশ।
অনুষ্ঠানে প্রধান বক্তা ছিলেন বাঁশখালী উপজেলা বাগীশিক সংসদের সহসাধারণ সম্পাদক শ্রী ছোটন জলদাশ। বিশেষ বক্তা হিসেবে উপস্থিত ছিলেন বাঁশখালী পৌরসভা বাগীশিক সংসদের সাধারণ সম্পাদক শ্রী জনি ধর। বিশেষ অতিথি ছিলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় চাকসু হুল সংসদের সমাজসেবা ও পরিবেশ মানবীয় বিষয়ক সম্পাদক পূর্ণিমা রাধে।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন বিদ্যাপীঠের সাংগঠনিক সম্পাদক শ্রী টুম্পা দে। এ সময় উপস্থিত ছিলেন বিদ্যাপীঠের সাধারণ সম্পাদক ও বাগীশিক বাঁশখালী পৌরসভা সংসদের প্রচার সম্পাদক শ্রী সৈকত আচার্য্য।
এ ছাড়া বিদ্যাপীঠের কার্যনির্বাহী সদস্যদের মধ্যে উপস্থিত ছিলেন হিসাব নিরীক্ষক সম্পাদক শ্রী পলি আচার্য্য, দপ্তর সম্পাদক শ্রী বিজন আচার্য্য, সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক শ্রী কেয়া আচার্য্য এবং সাংস্কৃতিক সম্পাদক শ্রী শ্রাবণী কর্মকার।
অনুষ্ঠান শেষে শিক্ষার্থীদের মধ্যে পরীক্ষার ফলাফল অনুযায়ী পুরস্কার বিতরণ করা হয়। পাশাপাশি সনাতন মিডিয়ার সহ-উপদেষ্টা সাবুল কান্তি রুদ্রের পক্ষ থেকে শিক্ষার্থীদের শিক্ষাসামগ্রী হিসেবে কলম উপহার দেওয়া হয়।
অনুষ্ঠানের আরেকটি আয়োজন ছিল শিক্ষার্থী, অভিভাবক ও অতিথিদের মধ্যে মহাপ্রসাদ বিতরণ। বিদ্যাপীঠের সহ-উপদেষ্টা শ্রী হিমেল আচার্য্যের সার্বিক তত্ত্বাবধানে এ প্রসাদ বিতরণের ব্যবস্থা করা হয়।
ধর্মীয় ও আধ্যাত্মিক পরিবেশে আয়োজিত এ অনুষ্ঠানে গীতা শিক্ষার গুরুত্ব, শিক্ষার্থীদের নৈতিক ও ধর্মীয় শিক্ষায় উৎসাহিত করা এবং বিদ্যাপীঠের কার্যক্রম নিয়ে আলোচনা করা হয়। পরে পুরস্কার ও শিক্ষাসামগ্রী বিতরণের মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।