শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৫৩ পূর্বাহ্ন
শিরোনাম :
স্বর্ণালংকার লুটের অভিযোগ, মানিকগঞ্জে ৯০ বছরের বৃদ্ধা আহত ১৮তম বিজেএসে বিচারক হলেন চৈতি, এর আগে ১৬তম পরীক্ষায় স্বামীও হয়েছিলেন বিচারক নন্দনকানন পূজা উদযাপন পরিষদের কমিটিতে ‘অহিন্দু’ সদস্য, ক্ষোভ সনাতনীদের হাইকোর্টের স্থায়ী বিচারপতি হিসেবে শপথ নিলেন দেবাশীষ রায় চৌধুরী রাউজানে দুর্গাপূজা শান্তিপূর্ণভাবে উদযাপনে মতবিনিময় সভা বাগেরহাটে কালীমন্দিরে প্রতিমা ভাঙচুর, তদন্তে পুলিশ উলিপুরের পঞ্চানন রায়ের সাফল্য, বিটিভিতে মিলল নতুন মর্যাদা অসম্পূর্ণ প্রতিমার ছবি প্রকাশ না করার আহ্বান এসভিএসের বাবা বেঁচে নেই তাও তার স্বপ্ন পূরণে ফ্রান্সের পথে হরিজন কলোনির সন্তান শুভ দ্বীপ ভাইরাল সেই বিউটি রানি পাল সিলেটের শ্রেষ্ঠ শিক্ষক

নন্দনকানন পূজা উদযাপন পরিষদের কমিটিতে ‘অহিন্দু’ সদস্য, ক্ষোভ সনাতনীদের

  • প্রকাশিত: বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৬
  • ৭ বার পড়া হয়েছে

 

নিজস্ব প্রতিবেদন : চট্টগ্রাম প্রতিনিধি

চট্টগ্রামের অন্যতম ঐতিহ্যবাহী দুর্গাপূজার আয়োজন নন্দনকানন পূজা উদযাপন পরিষদের কমিটিতে একজন ‘অহিন্দু’ ব্যক্তিকে সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক হিসেবে রাখা হয়েছে এমন অভিযোগ তুলে ক্ষোভ প্রকাশ করেছেন সনাতন ধর্মাবলম্বীদের অনেকে।

 

বৃহস্পতিবার সকালে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত নন্দনকানন পূজা উদযাপন পরিষদের একটি পোস্ট ও কমিটির তালিকা ঘিরে বিষয়টি আলোচনায় আসে। প্রকাশিত পোস্টে ‘আলফাজ’ নামের এক ব্যক্তিকে ‘সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক’ হিসেবে উল্লেখ করা হয়েছে।

 

এ নিয়ে ক্ষোভ প্রকাশ করে কয়েকজন সনাতনী দাবি করেন, চট্টগ্রামের অন্যতম প্রধান ও ঐতিহ্যবাহী পূজা আয়োজনের কমিটিতে সনাতন সম্প্রদায়ের প্রতিনিধিত্ব আরও গুরুত্বের সঙ্গে বিবেচনা করা উচিত। তাদের ভাষ্য, পূজা উদযাপন পরিষদের মতো গুরুত্বপূর্ণ আয়োজনে কমিটি গঠনের ক্ষেত্রে সংশ্লিষ্ট সম্প্রদায়ের ধর্মীয় ও সাংস্কৃতিক প্রতিনিধিত্ব নিশ্চিত করা প্রয়োজন। সত্য সনাতন টিভি

 

সামাজিক যোগাযোগমাধ্যমে বিষয়টি নিয়ে প্রতিক্রিয়া জানিয়ে অনেকে বলেন, নন্দনকানন পূজা চট্টগ্রামের সনাতনী সম্প্রদায়ের কাছে গুরুত্বপূর্ণ একটি আয়োজন। তাই কমিটি গঠন নিয়ে যেন কোনো ধরনের বিভ্রান্তি বা অসন্তোষ তৈরি না হয়, সে বিষয়ে আয়োজকদের আরও স্পষ্ট অবস্থান জানানো উচিত।

 

তবে সংশ্লিষ্ট ব্যক্তির ধর্মীয় পরিচয় এবং তাকে কোন প্রক্রিয়ায় কমিটিতে অন্তর্ভুক্ত করা হয়েছে এ বিষয়ে নন্দনকানন পূজা উদযাপন পরিষদের পক্ষ থেকে বিস্তারিত বক্তব্য পাওয়া যায়নি।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
Theme Customized By BreakingNews