শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ০৭:৫১ অপরাহ্ন
শিরোনাম :
ধর্মের নামে বিভাজনের অপচেষ্টা রুখে দেওয়ার আহ্বান তথ্যমন্ত্রীর সিলেটের বামজঙ্ঘা মহাপীঠ, ৫১ শক্তিপীঠের এক পবিত্র অধ্যায় হাবিলাসদ্বীপে জগদ্ধাত্রী ও রাম ঠাকুর মন্দিরে চুরি জুতো পায়ে রথে উঠে রিলস তৈরি, মন্দির পরিষ্কারের জবাব বন্দিতে জামিন পেল মুসলিম যুবক হোস্টেলের কক্ষ থেকে নার্সিং শিক্ষার্থী পিংকি বিশ্বাসের মরদেহ উদ্ধার ঢাকেশ্বরীতে ট্রান্সজেন্ডার নারীর বিয়ে ঘিরে আলোচনা, কী বলে সনাতন ধর্ম? টয়লেটের ট্যাংক থেকে স্কুলশিক্ষিকা গীতা রানীর লাশ উদ্ধার যুক্তরাষ্ট্রে মর্মান্তিক দুর্ঘটনায় অকালে ঝরে গেল বাংলাদেশি চিকিৎসক অদিতি সাহার প্রাণ চৈতন্য মহাপ্রভুর লীলাক্ষেত্র মন্দিরের সহ-সভাপতি দীপক কুমার দাসের জন্মদিন উদযাপন দীঘিনালায় শ্রী শ্রী শংকর মঠ গীতা আশ্রমে ভাবগাম্ভীর্যে গুরু পূর্ণিমা উদযাপন

হাবিলাসদ্বীপে জগদ্ধাত্রী ও রাম ঠাকুর মন্দিরে চুরি

  • প্রকাশিত: শুক্রবার, ৩১ জুলাই, ২০২৬
  • ২ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক : জয় দাশ | চট্টগ্রাম প্রতিনিধি

 

চট্টগ্রামের পটিয়া উপজেলার হাবিলাসদ্বীপ গ্রামে দুটি মন্দির ও একটি সমবায় সমিতির কার্যালয়ে চুরির ঘটনা ঘটেছে বলে অভিযোগ পাওয়া গেছে। গত ২৯ জুলাই বুধবার দিবাগত রাতে এ ঘটনা ঘটে।

 

স্থানীয় সূত্রে জানা যায়, চোরেরা হাবিলাসদ্বীপ শ্রী শ্রী জগদ্ধাত্রী মন্দির, শ্রী শ্রী রাম ঠাকুর মন্দির এবং শক্তি সার্বিক গ্রাম উন্নয়ন সমবায় সমিতির কার্যালয়ে প্রবেশ করে বিভিন্ন মালামাল চুরি করে নিয়ে যায়। তবে কী পরিমাণ মালামাল বা অর্থ চুরি হয়েছে, তা তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি। সত্য সনাতন টিভি

 

ঘটনার পর এলাকাজুড়ে উদ্বেগ ও ক্ষোভের সৃষ্টি হয়েছে। স্থানীয় বাসিন্দাদের ভাষ্য, এর আগে গ্রামে বিভিন্ন স্থানে চুরির ঘটনা ঘটলেও এবার ধর্মীয় উপাসনালয়ও রক্ষা পেল না। তারা দ্রুত ঘটনার তদন্ত, জড়িতদের শনাক্ত এবং আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন।

 

স্থানীয়দের অভিযোগ, চুরি ও আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে দীর্ঘদিন ধরে উদ্বেগ থাকলেও কার্যকর প্রতিরোধমূলক ব্যবস্থা নেওয়া হয়নি। এ কারণে সাধারণ মানুষের মধ্যে নিরাপত্তাহীনতা ও উদ্বেগ বেড়েছে বলে তারা মনে করছেন।

 

এ ঘটনায় থানায় অভিযোগ করা হয়েছে কি না এবং পুলিশি তদন্তের অগ্রগতি সম্পর্কে তাৎক্ষণিকভাবে কোনো আনুষ্ঠানিক তথ্য পাওয়া যায়নি।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
Theme Customized By BreakingNews