শনিবার, ১৮ জুলাই ২০২৬, ০২:২৯ পূর্বাহ্ন
শিরোনাম :
উখিয়ায় গীতা শিক্ষা নিকেতনের বৃক্ষরোপণ কর্মসূচি বাংলাদেশ হিন্দু মহাজোট বগুড়া জেলা শাখার প্রধান সমন্বয়কারী হলেন সৌরভ কর্মকার রথযাত্রা উপলক্ষে লক্ষ্মীপুর ইসকন মন্দিরে বাংলাদেশ সনাতন ছাত্র মহাসংঘের জল ও শরবত সেবা বিশ্বকাপের ম্যাচ নিয়ে বাজির পর প্রেমিকের সঙ্গে চলে গেলেন বিবাহিত নারী, ঘুমন্ত অবস্থায় ছিল দুই সন্তান রাউজানে শ্রীশ্রী জগন্নাথ দেবের শুভ রথযাত্রা উৎসব উদযাপন ফরিদপুরে ইসকন মন্দিরের উদ্যোগে শ্রী শ্রী জগন্নাথ দেবের রথযাত্রা অনুষ্ঠিত ফরিদপুরে ইসকনের রথযাত্রায় হিন্দু ছাত্র পরিষদের স্বেচ্ছাসেবী কার্যক্রম অনুষ্ঠিত চট্টগ্রামে জাগো হিন্দু পরিষদের উদ্যোগে বর্ণাঢ্য রথযাত্রা, রাঙ্গুনিয়া থেকে ২৫০ জনের বেশি ভক্তের অংশগ্রহণ হাজারো ভক্তের অংশগ্রহণে উৎসবমুখর পরিবেশ রামুতে অনুষ্ঠিত হলো রথযাত্রা রথযাত্রায় ‘মহামায়া সেবা কল্প’-এর ধর্মান্তর বিষয়ে সচেতনতামূলক লিফলেট বিতরণ

উখিয়ায় গীতা শিক্ষা নিকেতনের বৃক্ষরোপণ কর্মসূচি

  • প্রকাশিত: শুক্রবার, ১৭ জুলাই, ২০২৬
  • ৯ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক: সমীর রুদ্র || উখিয়া প্রতিনিধি 

 

কক্সবাজারের উখিয়ায় মহাকাল ভৈরব মন্দিরের গীতা শিক্ষা নিকেতনের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। পরিবেশ সংরক্ষণে সচেতনতা বৃদ্ধি এবং সবুজায়নের বার্তা ছড়িয়ে দিতে শুক্রবার (১৭ জুলাই) মন্দির প্রাঙ্গণে এ কর্মসূচির আয়োজন করা হয়।

 

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ গীতা শিক্ষা কমিটি (বাগীশিক) উখিয়া উপজেলা সংসদের সভাপতি শ্রীমতি বেবি প্রভা দে। প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ হিন্দু পরিষদ কক্সবাজার জেলা শাখার সভাপতি অ্যাডভোকেট রবীন্দ্র দাশ রবি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উখিয়া উপজেলা পূজা উদযাপন পরিষদের অর্থ সম্পাদক সজল কান্তি ধর।

 

অনুষ্ঠান সঞ্চালনা করেন গীতা শিক্ষা নিকেতনের শিক্ষক সজীব কান্তি দে এবং বাংলাদেশ গীতা শিক্ষা কমিটি (বাগীশিক) উখিয়া উপজেলা সংসদের সহ-অর্থ সম্পাদক রাজীব নন্দী।

 

বক্তারা বলেন, পরিবেশের ভারসাম্য রক্ষা এবং আগামী প্রজন্মের জন্য একটি বাসযোগ্য পৃথিবী গড়ে তুলতে বৃক্ষরোপণের বিকল্প নেই। ধর্মীয় ও নৈতিক শিক্ষার পাশাপাশি পরিবেশের প্রতি দায়িত্ববোধ জাগ্রত করতেও এ ধরনের উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

 

কর্মসূচিতে গীতা শিক্ষা নিকেতনের শিক্ষার্থী, অভিভাবক এবং স্থানীয় সনাতন ধর্মাবলম্বীরা অংশ নেন। আয়োজকদের পক্ষ থেকে ভবিষ্যতেও পরিবেশবান্ধব বিভিন্ন কর্মসূচি অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করা হয়।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
Theme Customized By BreakingNews