বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ০১:২৯ অপরাহ্ন
শিরোনাম :
৪০ কেজি ওজনের ত্রিশূলসহ যুবক গ্রেপ্তার রংপুরে একই পরিবারের চারজন হত্যাসহ সহিংসতার প্রতিবাদে চট্টগ্রামে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল রংপুরের হত্যাকাণ্ডকে রহস্যজনক দাবি করে বিচার বিভাগীয় তদন্ত ও দোষীদের শাস্তির দাবি ঐক্য পরিষদের পটিয়ায় শ্রীশ্রী বাবা লোকনাথ ব্রহ্মচারীর ২৯৬তম আবির্ভাব দিবস উপলক্ষে বিশ্বশান্তি গীতা পুষ্পযজ্ঞ ব্রেন স্ট্রোকে শয্যাশায়ী বিরণ আচার্য্য, চিকিৎসায় প্রয়োজন আর্থিক সহায়তা মীরসরাইয়ে পূজা উদযাপন পরিষদের দ্বিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হিন্দু পরিবারের জমি দখলের অভিযোগে ৪ জনের বিরুদ্ধে থানায় জিডি বাংলাদেশে হিন্দু পরিবারে হামলা নিয়ে ভারতের উদ্বেগ রাধা-কৃষ্ণের প্রেমলীলা ও হরিনামে মুখর রাঙ্গুনিয়া, ভক্তির আবেশে শেষ হলো ঝুলনযাত্রা বাগেরহাটে, রামপালে সনাতনী স্বেচ্ছাসেবী ফাউন্ডেশনের উদ্যোগে বিদ্যাপীঠের উদ্বোধন

হাজারো ভক্তের অংশগ্রহণে উৎসবমুখর পরিবেশ রামুতে অনুষ্ঠিত হলো রথযাত্রা

  • প্রকাশিত: শুক্রবার, ১৭ জুলাই, ২০২৬
  • ৫৯ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক : সমীর রুদ্র | কক্সবাজার প্রতিনিধি

 

কক্সবাজারের রামুতে শ্রীশ্রী জগন্নাথদেবের পবিত্র রথযাত্রা উৎসব ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে পালিত হয়েছে। গত ১৬ জুলাই বৃহস্পতিবার রামু চৌমুহনী সর্বজনীন কেন্দ্রীয় কালী মন্দির থেকে শ্রীশ্রী রামকুট তীর্থধাম প্রাঙ্গণ পর্যন্ত অনুষ্ঠিত রথযাত্রায় হাজারো ভক্ত ও দর্শনার্থীর স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে মুখর হয়ে ওঠে পুরো এলাকা।

 

রথযাত্রা উপলক্ষে দিনব্যাপী চলে পূজার্চনা, ধর্মসভা, মহাহরিনাম সংকীর্তন, ভজন-কীর্তন, সাংস্কৃতিক অনুষ্ঠান এবং মহাপ্রসাদ বিতরণ। শঙ্খধ্বনি, উলুধ্বনি, ঘণ্টা-করতাল ও মহাহরিনাম সংকীর্তনের সুরে রথযাত্রা পরিণত হয় এক ভক্তিময় মিলনমেলায়। সুসজ্জিত রথ ও ফুলে সজ্জিত মন্দির প্রাঙ্গণ উৎসবের সৌন্দর্য আরও বাড়িয়ে তোলে। সত্য সনাতন টিভি

 

ভোর থেকেই ভক্তদের সমাগম শুরু হয়। সকাল ৭টায় মঙ্গল আরতির মাধ্যমে আনুষ্ঠানিক কর্মসূচির সূচনা হয়। এরপর পূজার্চনা, জগন্নাথদেবের দর্শন, বিশ্বশান্তি কামনায় অগ্নিহোত্র যজ্ঞ, পদাবলী কীর্তন, ভজন এবং মহাহরিনাম সংকীর্তন অনুষ্ঠিত হয়। শিশু থেকে প্রবীণ সব বয়সী মানুষের উপস্থিতিতে মন্দির প্রাঙ্গণ ভরে ওঠে।

 

দুপুরে হাজারো ভক্ত ও দর্শনার্থীর মধ্যে মহাপ্রসাদ বিতরণ করা হয়। ধর্ম, বর্ণ ও সামাজিক পরিচয়ের ভেদাভেদ ভুলে সবাই একসঙ্গে প্রসাদ গ্রহণ করেন। উপস্থিত ভক্তরা বলেন, রথযাত্রার মূল শিক্ষা হলো মানবসমতা, সম্প্রীতি ও ভ্রাতৃত্ববোধের চর্চা। এই উৎসব সমাজে পারস্পরিক শ্রদ্ধা, সহমর্মিতা এবং শান্তির বার্তা ছড়িয়ে দেয়। সত্য সনাতন টিভি

 

আয়োজক কমিটি জানান, প্রতি বছরের মতো এবারও সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে রথযাত্রা সম্পন্ন হয়েছে। দেশ, জাতি ও বিশ্বমানবতার শান্তি, কল্যাণ এবং সম্প্রীতি কামনায় বিশেষ প্রার্থনার মধ্য দিয়ে দিনের কর্মসূচি শেষ হয়।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
Theme Customized By BreakingNews