বুধবার, ১৫ জুলাই ২০২৬, ১২:১২ পূর্বাহ্ন
শিরোনাম :
টিউশনির বকেয়া টাকা চাইতেই শিক্ষক সিঁথি সীমিতার ওপর নৃশংস হামলা এইচএসসি পরীক্ষা ভালো না হওয়ায় আত্মহত্যা, রাজশাহীতে প্রাণ হারালেন দিশা রানী মহন্ত বয়স্ক ভাতা আনতে গিয়ে প্রবীণের দুই আঙুল বিচ্ছিন্নের অভিযোগ: নরসিংদী পৌরসভায় মানবিকতা নিয়ে প্রশ্ন আদালতে হরিদাস চন্দ্রের প্রশ্ন “মন্দির করা কি আমার অপরাধ?”; ৪ দিনের রিমান্ড মঞ্জুর চকরিয়ার বন্যাদুর্গত মানুষের পাশে কৃষিবিদ সৈকত পাল রিমুর মানবিক উদ্যোগ হরিদাস চন্দ্র তরণীর গ্রেপ্তারের নিন্দা, মুক্তি দাবি ঐক্য পরিষদের ধর্মীয় অনুভূতিতে আঘাত: সম্প্রীতি রক্ষায় সচেতনতা, আইন ও পারস্পরিক শ্রদ্ধার ওপর জোর চিকিৎসাশিক্ষার পাশাপাশি সংগীতসাধনায় স্নিহা চক্রবর্তী সাতকানিয়ায় বন্যার্তদের পাশে সনাতনী স্বেচ্ছাসেবী ফাউন্ডেশন, বিতরণ করা হলো খাবার, বিশুদ্ধ পানি ও ওষুধ রামুতে ঢলের পানিতে তলিয়ে প্রাণ গেল নিরঞ্জন দাসের

এইচএসসি পরীক্ষা ভালো না হওয়ায় আত্মহত্যা, রাজশাহীতে প্রাণ হারালেন দিশা রানী মহন্ত

  • প্রকাশিত: মঙ্গলবার, ১৪ জুলাই, ২০২৬
  • ১০ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক: সত্য সনাতন টিভি || অনলাইন সংস্করণ 

 

রাজশাহীর দুর্গাপুর উপজেলায় চলমান এইচএসসি পরীক্ষা প্রত্যাশা অনুযায়ী না হওয়ায় মানসিক হতাশা থেকে দিশা রানী মহন্ত (২০) নামে এক পরীক্ষার্থীর আত্মহত্যার ঘটনা ঘটেছে। রোববার (১২ জুলাই) দুপুরে উপজেলার পানানগর ইউনিয়নের গুনাজিপাড়া গ্রামে এ মর্মান্তিক ঘটনা ঘটে।

 

নিহত দিশা রানী মহন্ত ওই গ্রামের দ্বিজেন্দ্রনাথ মহন্তের মেয়ে। তিনি পুঠিয়া উপজেলার ধোকড়াকুল ডিগ্রি কলেজ থেকে ২০২৬ সালের এইচএসসি পরীক্ষায় অংশগ্রহণ করছিলেন।

 

পারিবারিক সূত্রে জানা যায়, রোববার দুপুরে পরীক্ষা শেষে বাড়ি ফেরার পর পরিবারের সদস্যদের অগোচরে নিজ কক্ষের আড়ার সঙ্গে শাড়ি পেঁচিয়ে গলায় ফাঁস দেন দিশা। কিছুক্ষণ পর পরিবারের সদস্যরা তাঁকে ঝুলন্ত অবস্থায় দেখতে পেয়ে দ্রুত উদ্ধার করে দুর্গাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে তাঁকে মৃত ঘোষণা করেন।

 

নিহতের চাচা প্রশান্ত কুমারের ভাষ্য, গত বছর তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (আইসিটি) বিষয়ে অকৃতকার্য হওয়ার পর থেকেই দিশা মানসিকভাবে ভেঙে পড়েছিলেন। এ বছর নতুন করে পরীক্ষায় অংশ নিলেও প্রত্যাশিতভাবে পরীক্ষা দিতে না পারায় তিনি গভীর হতাশা ও মানসিক চাপে ভুগছিলেন। পরিবারের ধারণা, সেই হতাশা থেকেই তিনি আত্মহত্যার মতো মর্মান্তিক সিদ্ধান্ত নেন।

 

ঘটনার সত্যতা নিশ্চিত করে দুর্গাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। প্রাথমিকভাবে এটি আত্মহত্যার ঘটনা বলে ধারণা করা হচ্ছে। এ ঘটনায় একটি অপমৃত্যুর মামলা দায়েরের প্রস্তুতি চলছে। বিষয়টি তদন্ত করে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে বলে তিনি জানান।

 

পরীক্ষার ফলাফল বা শিক্ষাজীবনের সাময়িক ব্যর্থতা কখনোই জীবনের শেষ কথা নয়। বিশেষজ্ঞদের মতে, এমন পরিস্থিতিতে পরিবার, শিক্ষাপ্রতিষ্ঠান এবং সমাজের আন্তরিক মানসিক সহায়তা শিক্ষার্থীদের হতাশা কাটিয়ে উঠতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
Theme Customized By BreakingNews